সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

ট্রাম্পের মধ্যস্থতায় ১০ দিনের যুদ্ধবিরতিতে ইসরায়েল-লেবানন

ট্রাম্পের মধ্যস্থতায় ১০ দিনের যুদ্ধবিরতিতে ইসরায়েল-লেবানন

বিজ্ঞাপন
দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এই সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে। ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম বিকেল ৫টা (বাংলাদেশ সময় রাত ৩টা) থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে বলে নিশ্চিত করা হয়েছে।

বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাললে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প এই ঐতিহাসিক ঘোষণা দেন। তিনি জানান, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দীর্ঘ ও ফলপ্রসূ আলোচনার পর উভয় পক্ষ ১০ দিনের এই সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প তার পোস্টে আত্মবিশ্বাসের সাথে বলেন, ‘বিশ্বের ৯টি যুদ্ধ থামানোর গৌরব আমার রয়েছে। এটি হতে যাচ্ছে আমার ১০ম সাফল্য। তাই চলুন, কাজটি শেষ করি।’

কেবল সাময়িক যুদ্ধবিরতিই নয়, বরং মধ্যপ্রাচ্যে একটি স্থায়ী শান্তি অর্জনের লক্ষ্যে ট্রাম্প প্রশাসন কাজ শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান রেইজিন কেইনকে ইসরায়েল ও লেবাননের সাথে মিলে কাজ করার নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর উপস্থিতিতে ৩৪ বছরের মধ্যে প্রথমবারের মতো ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিরা সরাসরি বৈঠকে বসেন। এই বৈঠকটিই যুদ্ধবিরতির পথ প্রশস্ত করেছে বলে মনে করা হচ্ছে।

ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিলেও তার পোস্টে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নাম উল্লেখ করেননি। মূলত ইসরায়েলের মূল লড়াই চলছে হিজবুল্লাহর সাথে। তাই হিজবুল্লাহ এই যুদ্ধবিরতি কতটুকু মেনে চলবে বা ইরানের পক্ষ থেকে কী প্রতিক্রিয়া আসবে, তা নিয়ে এখনো কিছুটা অস্পষ্টতা রয়ে গেছে।

ঠিকানা/এসআর
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz