বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার ইলন মাস্ক

প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১৩:১২ , অনলাইন ভার্সন
ইতিহাস গড়লেন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। স্পেসএক্সের রেকর্ড গড়া শেয়ারবাজারে অভিষেকের পর বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে এক ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক হয়েছেন তিনি।

ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, বর্তমানে মাস্কের মোট সম্পদের পরিমাণ প্রায় ১ দশমিক ১১ ট্রিলিয়ন ডলার। এর মাধ্যমে তিনি বিশ্বের অন্যান্য শীর্ষ ধনকুবেরদের অনেকটাই পেছনে ফেলেছেন। গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সের্গেই ব্রিন, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, মেটার প্রধান মার্ক জাকারবার্গ এবং এলভিএমএইচের চেয়ারম্যান বার্নার্ড আর্নল্টের চেয়েও অনেক এগিয়ে রয়েছেন তিনি।

তবে মাস্কের এই অবস্থানে পৌঁছানোর পথ মোটেও সহজ ছিল না।

২০২০ সালের জানুয়ারিতে তিনি ছিলেন বিশ্বের ৩৫তম ধনী ব্যক্তি। তখন তার সম্পদের পরিমাণ ছিল প্রায় ২৮ বিলিয়ন ডলার। পরবর্তী কয়েক বছরে টেসলা ও স্পেসএক্সের বাজারমূল্য দ্রুত বাড়তে থাকায় তার সম্পদও বিস্ময়কর গতিতে বৃদ্ধি পায়। ২০২১ সালে প্রথমবারের মতো বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তির আসনে বসেন মাস্ক।

যদিও ২০২২ সালে প্রযুক্তি খাতের মন্দা এবং ২০২৫ সালে টেসলার শেয়ারের দরপতনের কারণে তার সম্পদে বড় ধাক্কা লাগে। কিন্তু প্রতিবারই ঘুরে দাঁড়িয়েছেন তিনি।

বর্তমানে মাস্কের সম্পদের সবচেয়ে বড় অংশ এসেছে স্পেসএক্স থেকে। প্রতিষ্ঠানটিতে তার ৪২ শতাংশ মালিকানা রয়েছে, যার মূল্য প্রায় ৮২১ বিলিয়ন ডলার। অন্যদিকে টেসলায় তার ১২ শতাংশ শেয়ারের মূল্য প্রায় ২৮৪ বিলিয়ন ডলার।

এ ছাড়া নিউরালিংক ও দ্য বোরিং কোম্পানিতেও তার উল্লেখযোগ্য অংশীদারত্ব রয়েছে।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]