​খামেনিকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন

প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ২০:৪৭ , অনলাইন ভার্সন
ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের পার্লামেন্ট স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। ৩ জুলাই (শুক্রবার) ইরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে আলি খামেনিকে শেষ শ্রদ্ধা জানান তিনি।

এর আগে, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তেহরানে ইরানের ইসলামিক কনসাল্টেটিভ অ্যাসেম্বলি স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন।

বৈঠকের শুরুতে স্পিকার গালিবাফ বাংলাদেশের স্পিকার এবং প্রতিনিধি দলকে ইরানে উষ্ণ অভ্যর্থনা জানান।

বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানের সর্বোচ্চ নেতার মর্মান্তিক প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন এবং এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। এই জাতীয় শোকের সময়ে ইরান সরকার ও সে দেশের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করেন তিনি।

আলোচনাকালে স্পিকার বাংলাদেশ ও ইরানের মধ্যে বিদ্যমান শতাব্দীপ্রাচীন বন্ধুত্ব এবং দুই দেশের গভীর সাংস্কৃতিক ও দীর্ঘস্থায়ী জনযোগাযোগের বিষয়টি তুলে ধরেন। ঐতিহাসিক এই সম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে প্রতিনিধি দলসহ তেহরানে পৌঁছান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বিমানবন্দরে পৌঁছালে ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]