​লেবানন ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিলো সংযুক্ত আরব আমিরাত

প্রকাশ : ৩০ জুন ২০২৬, ১৪:০৫ , অনলাইন ভার্সন
লেবাননে ভ্রমণের ওপর আরোপিত দুই মাসের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এর ফলে দেশটির নাগরিকরা আবারও লেবাননে ভ্রমণ করতে পারবেন। খবর আল-জাজিরার।

৩০ জুন (মঙ্গলবার)  এই ঘোষণা দিয়েছে আবুধাবি কর্তৃপক্ষ।

সংযুক্ত আরব আমিরাত জানায়, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানের বিরুদ্ধে যুদ্ধকে ঘিরে সৃষ্ট নিরাপত্তা উদ্বেগের কারণে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে লেবাননে ভ্রমণের আগে আমিরাতি নাগরিকদের দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিবন্ধন করতে হবে।

প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল সংযুক্ত আরব আমিরাত ইরান, লেবানন ও ইরাকে নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে। একই সঙ্গে ওই তিন দেশে অবস্থানরত সব আমিরাতি নাগরিককে দ্রুত দেশ ছেড়ে ফিরে আসার আহ্বান জানানো হয়।

তবে ইরান ও ইরাকে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে। এদিকে, যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো সোমবার তেহরান ও দুবাইয়ের মধ্যে বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]