একাত্তরের ভূমিকায় জামায়াতকে ক্ষমা চাইতে বললেন মির্জা ফখরুল

প্রকাশ : ২৮ জুন ২০২৬, ২৩:২১ , অনলাইন ভার্সন
একাত্তরের ভূমিকার জন্য বাংলাদেশের কাছে জামায়াতে ইসলামীর ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটিকে উদ্দেশ করে বিএনপির মহাসচিব বলেন, একাত্তর সালের ভূমিকার জন্য আপনারা একবারও ক্ষমা প্রার্থনা করলেন না। জাতির সামনে আপনাদের ক্ষমা প্রার্থনা করা উচিত ছিল। এটা করলে আজকে সমস্যাগুলো হয় না। আপনারা সেটা করেননি। উপরন্তু আপনাদের নেতা গোলাম আযম সাহেব বলেছিলেন ‘একাত্তরে আমরা ভুল করি নাই’। এখনো সময় আছে ভেবে-চিন্তে দেখতে পারেন। বাংলাদেশ সম্পর্কে আপনাদের অবস্থান পরিষ্কার করেন আমাদেরকে, বাংলাদেশকে জানানো উচিত। এটা স্বীকার করে নিলে রাজনীতি করা সহজ হয়ে যাবে।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদ অধিবেশনে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে উদ্দেশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের বন্ধুরা বিভিন্নভাবে আমাদের ইগনোর করার চেষ্টা করছেন। আমাদের বিভিন্নভাবে ক্ষুব্ধ করার চেষ্টা করছেন। আমি মনে করি, এ সময়টা সঠিক নয়। নিজেদের দিকেও আপনাদের ফিরে তাকানো দরকার। একাত্তর সম্পর্কে আপনারা পরিষ্কার করে বলেন না।

এ সময় বিরোধী দল থেকে কিছু একটা বলা হলে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, আপনারা পরিষ্কার করে বলেন না। আমি আজ পর্যন্ত শুনিনি। কেউ শোনেনি। আপনারা এটা স্বীকার করে নিলে রাজনীতি করা সহজ হয়ে যাবে।

এনসিপিকে উদ্দেশ করে তিনি বলেন, তারা এমন একটা দলের সঙ্গে জোট করেছে, যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে নাই। আমি আশা করব, তারা তাদের রাজনীতিটা আরও পরিষ্কার করে সামনের দিকে নিয়ে আসবে। এ নবীন রাজনীতিবিদদের অনেক ভবিষ্যৎ আছে। তারা ভালো করবে। আমরা চাই তারা ভালো করুক। এমন কোনো স্টিগমা নিয়ে তারা যেন পলিটিক্সে না থাকে, যারা বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন অস্বীকার করে চলেছে।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]