ইসির সংলাপে যাচ্ছে না বিএনপি

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ২৩:০৯ , অনলাইন ভার্সন
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে নির্ধারিত সংলাপে অংশ নিচ্ছে না বিএনপি। আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) দলটির সংলাপে অংশ নেওয়ার কথা থাকলেও সময়সূচি পরিবর্তনের অনুরোধ জানিয়েছে দলটি।

দলীয় সূত্র জানায়, সব রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ শেষ হওয়ার পর বিএনপি আলোচনায় অংশ নিতে চায়। এ বিষয়ে দলটির পক্ষ থেকে নির্বাচন কমিশনকে নিজেদের অবস্থানের কথা জানানো হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, আমি শুনেছি, সংলাপের সময় পরিবর্তন করার জন্য দলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

সূত্র জানায়, সংলাপে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেবে। প্রতিনিধিদলের অন্য দুই সদস্য হলেন- স্থায়ী কমিটির সদস্য ইসমাঈল জবিউল্লাহ, নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।

উল্লেখ্য, সংলাপের দ্বিতীয় দিনে সোমবার বিএনপিসহ ১৯টি দলের সংলাপে বসার কথা রয়েছে। বিএনপি ছাড়া অন্য দলগুলো হলো গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ জাতীয় পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম, বাংলাদেশ কংগ্রেস ও তৃণমূল বিএনপি।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]