ইউএনওদের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ১৭:৪৫ , অনলাইন ভার্সন
উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সঙ্গে আগামী ১ ডিসেম্বর নির্বাহী সংলাপে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৯ নভেম্বর) প্রকাশিত এক সরকারি তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ওইদিন সন্ধ্যা ৬টায় ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সংলাপের সান্ধ্য অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

এর আগে গত ২৫ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ সেবা-১ শাখা থেকে এ বিষয়ে একটি চিঠি জারি করা হয়।

চিঠি অনুযায়ী, দিনব্যাপী এ সংলাপের বিভিন্ন অধিবেশন সকাল ৮টা থেকে শুরু হবে।

এসব অধিবেশনে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রতিমন্ত্রী এবং বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবরা অংশ নেবেন।

এছাড়া বিভিন্ন সরকারি সংস্থার প্রধানরাও দিনব্যাপী এসব অধিবেশনে অংশ নেবেন।

ঠিকানা/এসআর
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]