পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা ও তার দুই ভাইকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, “বিমানবন্দর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সায়লা ফারজানাকে। একই মামলায় তার দুই ভাইকেও গ্রেপ্তার দেখানো হয়েছে।”
২৯ নভেম্বর (রোববার) ভোরে সাবেক অতিরিক্ত সচিব সায়লা ফারজানাকে মিরপুর ডিওএইচএস এবং তার দুই ভাই রেজাউল আলম শাহীন ও বুলবুল মিয়া মামুনকে মিরপুর ১৫ নম্বরের বিজয় রাকিন সিটি থেকে গ্রেপ্তার করে ডিবি।
সপ্তদশ বিসিএসের মাধ্যমে প্রশাসনে যোগ দেওয়া সায়লা ফারজানার বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে বলে জানান ডিএমপির ডিবি প্রধান শফিকুল।
দুর্নীতির তদন্ত চলার মধ্যে গত ১৫ অক্টোবর সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, তার স্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সায়লা ফারজানাসহ চারজনের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। এসব হিসাবে তাদের নামে ১৯ কোটি ৫৩ লাখ ৭২ হাজার ৩১৯ টাকা রয়েছে।
আরও যাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে, তারা হলেন—মনিরুলের শ্যালক ব্যবসায়ী রেজাউল আলম শাহীন ও তার স্ত্রী সানজিদা খান টুম্পা।
পঞ্চদশ বিসিএসের মাধ্যমে পুলিশে যোগ দেওয়া মনিরুল ইসলাম ২০০৯ সালে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনারের (গোয়েন্দা) দায়িত্বে আসেন। তার হাত ধরে ২০১৬ সালে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিট (সিটিটিসি) যাত্রা করে। এরপর ২০২১ সালের মার্চে এসবি প্রধানের দায়িত্বে আসেন মনিরুল।
রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ১৩ অগাস্ট তাকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়। পরে ওইদিন আরেক আদেশে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
সেদিনই একদল কর্মকর্তাদের তোপের মুখে দপ্তর ছাড়তে বাধ্য হয়েছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সায়লা ফারজানা। ওই কর্মকর্তারা তাকে কক্ষে আটকে রাখলে ঊর্ধ্বতনরা পুলিশ পাহারায় তাকে বাসায় পাঠিয়ে দেন। ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি সায়লার চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হয়, সেদিনই তাকে ‘জনস্বার্থে’ বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
সরকারি চাকরি আইন-২০১৮-এর ৪৫ ধারায় বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ার পর যেকোনো সময় সরকার ‘জনস্বার্থে প্রয়োজন মনে করলে’ কোনো রকম কারণ না দেখিয়ে চাকরি থেকে অবসর দিতে পারবে।
ঠিকানা/এসআর