আগামী এক দশকের মধ্যেই অনুসারীর সংখ্যায় খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হতে পারে ইসলাম। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের নতুন জনমিতিক পূর্বাভাসে এ সম্ভাবনার কথা বলা হয়েছে। গত ১৮ নভেম্বর প্রকাশিত ‘দ্য ফিউচার অব ওয়ার্ল্ড রিলিজিয়নস: পপুলেশন গ্রোথ প্রজেকশনস, ২০২০-২০৭০’ শীর্ষক গবেষণা অনুযায়ী, ২০৩৫ সালে বিশ্বে মুসলমানের সংখ্যা প্রায় ২৫৭ কোটি এবং খ্রিষ্টানদের সংখ্যা ২৫২ কোটিতে পৌঁছাতে পারে। অর্থাৎ ওই সময় মুসলমানরা সংখ্যায় প্রায় পাঁচ কোটি এগিয়ে থাকতে পারেন।
গবেষণায় বলা হয়েছে, ২০৭০ সাল নাগাদ মুসলমানের সংখ্যা বেড়ে প্রায় ৩৬৪ কোটি এবং খ্রিষ্টানদের সংখ্যা ২৯৬ কোটি হতে পারে। সে ক্ষেত্রে মুসলমানরা প্রায় ৬৮ কোটি বেশি হবেন। পিউর আগের পূর্বাভাসে ২০৫০ সালের দিকে দুই ধর্মের অনুসারীর সংখ্যা কাছাকাছি এবং ২০৭০ সালের দিকে মুসলমানদের এগিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল। নতুন গবেষণায় সেই সময়সীমা উল্লেখযোগ্যভাবে এগিয়ে এসেছে।
২০২০ সালে বিশ্বে খ্রিষ্টানদের সংখ্যা ছিল প্রায় ২২৭ কোটি, আর মুসলমানের সংখ্যা ২০২ কোটি। অর্থাৎ তখন খ্রিষ্টানরা প্রায় ২৫ কোটি এগিয়ে ছিলেন।
পিউর হিসাব অনুযায়ী, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে বিশ্বের মোট জনসংখ্যা ২৯ শতাংশ বাড়লেও মুসলিম জনসংখ্যা বাড়তে পারে ৮০ শতাংশ। একই সময়ে খ্রিষ্টান জনসংখ্যা ৩০ শতাংশ এবং মুসলমান ছাড়া অন্যান্য জনগোষ্ঠীর সম্মিলিত জনসংখ্যা ১১ শতাংশ বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশ্ব জনসংখ্যায় মুসলমানদের অংশ ২৬ শতাংশ থেকে বেড়ে ৩৬ শতাংশ হতে পারে। বিপরীতে খ্রিষ্টানদের অংশ প্রায় ২৯ শতাংশে স্থিতিশীল থাকতে পারে।
গবেষকদের মতে, মুসলিম জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ ধর্মান্তর নয়; বরং তুলনামূলক বেশি জন্মহার এবং তরুণ জনগোষ্ঠীর আধিক্য। ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে মুসলিম নারীদের গড় সন্তান জন্মদানের হার ছিল ৩ দশমিক ১। খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে এ হার ২ দশমিক ৫ এবং অন্যান্য ধর্মীয় ও ধর্মহীন জনগোষ্ঠীর ক্ষেত্রে ১ দশমিক ৬। গবেষণার হিসাবে, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে জন্ম ও মৃত্যুর ব্যবধানের কারণে মুসলিম জনগোষ্ঠীতে প্রায় ১৬০ কোটি এবং খ্রিষ্টান জনগোষ্ঠীতে প্রায় ৭৯ কোটি ২০ লাখ মানুষ যুক্ত হতে পারেন।
ভৌগোলিকভাবেও বড় পরিবর্তনের পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী পাঁচ দশকে আফ্রিকা ও এশিয়ায় মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার বেশি হতে পারে। সাব-সাহারান আফ্রিকায় মুসলিম জনসংখ্যা দ্বিগুণের বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০৭০ সালের মধ্যে পাকিস্তান ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশে পরিণত হতে পারে। অন্যদিকে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে সর্বাধিক খ্রিষ্টান জনসংখ্যার দেশে পরিণত হতে পারে। বিশ্বের অর্ধেকের বেশি খ্রিষ্টান তখন সাব-সাহারান আফ্রিকায় বসবাস করতে পারেন।
যুক্তরাষ্ট্রেও ধর্মীয় জনসংখ্যার চিত্র বদলানোর আভাস দিয়েছে গবেষণা। দেশটির প্রাপ্তবয়স্কদের প্রায় ৬২ শতাংশ নিজেদের খ্রিষ্টান হিসেবে পরিচয় দিলেও বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৬৫ সালের মধ্যে মোট জনসংখ্যায় খ্রিষ্টানদের অনুপাত ৫০ শতাংশের নিচে নেমে যেতে পারে। ২০৭০ সালে মুসলমানদের অংশ প্রায় ৪ শতাংশে পৌঁছানোর পূর্বাভাস রয়েছে।
গবেষণায় আরও বলা হয়েছে, ২০৭০ সালে মুসলমান ও খ্রিষ্টানদের পর ধর্মীয় পরিচয়হীন ব্যক্তিরা বিশ্বের তৃতীয় বৃহত্তম জনগোষ্ঠী হতে পারেন। তবে বিশ্ব জনসংখ্যায় তাঁদের অংশ ২৪ শতাংশ থেকে কমে ১৭ শতাংশে নামতে পারে। হিন্দু ও ইহুদি জনগোষ্ঠীর সংখ্যা বাড়লেও আনুপাতিক অংশ কমতে পারে। বৌদ্ধ জনগোষ্ঠীর সংখ্যা ও অনুপাত উভয়ই কমার পূর্বাভাস দেওয়া হয়েছে।
পিউ রিসার্চ সেন্টার জানিয়েছে, বিশ্বের ২০১টি দেশ ও ভূখণ্ডের তথ্যের ভিত্তিতে এ গবেষণা করা হয়েছে। এটি নিশ্চিত ভবিষ্যদ্বাণী নয়; বরং জন্মহার, মৃত্যুহার, বয়সভিত্তিক জনসংখ্যা, অভিবাসন ও ধর্মীয় পরিচয় পরিবর্তনের বর্তমান প্রবণতার ওপর ভিত্তি করে তৈরি প্রক্ষেপণ। যুদ্ধ, মহামারি, প্রাকৃতিক দুর্যোগ ও সামাজিক-অর্থনৈতিক পরিবর্তনের কারণে ভবিষ্যতে এ হিসাব বদলে যেতে পারে।