সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়া এখন আর আমাদের কারও দিন চলে না। কেউ কেউ কর্মসূত্রে দিনমান এর সঙ্গে জড়িয়ে থাকেন। তবে বেশির ভাগই থাকেন বিনোদনে মেতে। তাদের অনেকেই আবার এতে এতই মজে যান যে ঘণ্টার পর ঘণ্টা অপচয় করেন। ফেলে রাখেন কাজ কিংবা লেখাপড়া। এ ক্ষেত্রে অধুনা অবচেতন মনে রিল, শর্ট, টিকটক কনটেন্ট দেখে সময় অপচয় করার কথা বলেন অনেকেই। নিজের কাজটি ঠিক সময়ে করব, এটা মেনে চললে কিন্তু ঝামেলা অনেক কমে আসে।
তবে ফেসবুকের মতো মাধ্যমে ভাসতে ভাসতে হাসতে হাসতে কেউ যদি এমন কিছু লিখে ফেলেন, এমন কিছু বলে ফেলেন, এমন কোনো ছবি দিয়ে ফেলেন, যেটা তথ্যগতভাবে অসত্য কিংবা স্পর্শকাতর অথবা সুরক্ষিত কোনো কিছু—সেটা বড় বিপদ ডেকে আনতে পারে আপনার জন্য। এই বাস্তবতা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন মেট্রোরেলের একজন তরুণ কর্মী। ঘটনাটি নিয়ে প্রতিবেদন এসেছে দৈনিক সমকালে। সেখানে বলা হয়েছে, ফেসবুকে আলাদা সময়ে দুটি পোস্ট দিয়েছিলেন মেট্রোরেলকর্মী শাহরিয়ার শাহেদ। একটিতে লেখা ছিল, ‘ক্লান্ত মেট্রো’, অন্যটিতে ‘মেট্রো নিচে কোথায় যাচ্ছে?’ দুই পোস্টের সঙ্গেই মেট্রোরেলের ১০ থেকে ১৫ সেকেন্ডের ছোট্ট ভিডিও ছিল। আপাতদৃষ্টিতে নিরীহ দুটি পোস্টের জন্য তার বিরুদ্ধে ‘দ্য অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট’-এ রাজধানী ঢাকার তুরাগ থানায় মামলা করা হয়। পরে গ্রেপ্তার করে কারাগারেও পাঠানো হয় তাকে। আর ছেলের এমন ‘দুঃসংবাদ’ শুনে মারা যান তার অসুস্থ মা রিনা বেগম। খোদ পুলিশের কেউ কেউ নাকি বলছেন, ছোট্ট বিষয়টি আইনের মারপ্যাঁচে জটিল আকার ধারণ করেছে। মেট্রোরেলকর্মী শাহেদ নাকি সরল মনেই পোস্ট দুটো দিয়েছিলেন।
সরল মনের শাহেদ ফেঁসে গেছেন, এটা ঠিকই আছে। তার মতো অনেকেই সচেতনতার ঘাটতির কারণে কিংবা ব্যবহারের আদবকেতা, দিকনির্দেশনাজনিত অজ্ঞতার কারণে যেকোনো কিছু পোস্ট করছেন, শেয়ার দিচ্ছেন, লাইক দিচ্ছেন ফেসবুকে। যাতে করে নিজের ক্ষতি তো হচ্ছেই, প্রায়ই তা থেকে বড় রকমের অঘটনের প্রেক্ষাপট তৈরি হচ্ছে।
গুজব, অপতথ্য ছড়ানোর ক্ষেত্রে কম লেখাপড়া জানা লোক দায়ী, সেই রায়ও পুরো দেওয়া যায় না। কারণ উচ্চশিক্ষিত কেউ কেউ আদবের ধার না ধেরে ফেসবুক ব্যবহার করেন। আপনি হয়তো একজন শিক্ষক, বোধ ও বুদ্ধিতে সমাজের অগ্রসর মানুষ। আপনার মনন ও সৃজন আমাদের পথ দেখায়, আমরা আলোকিত হই। তাই বলে আপনি প্রযুক্তির দুনিয়া থেকে দূরে থাকবেন, তা হতে পারে না। যেহেতু সামাজিক যোগাযোগমাধ্যম নতুন এক দুনিয়া, সেই হেতু আপনাকে এর ব্যবহার থেকে দূরে থাকতে বলব না। কারণ আপনিও সামাজিক জীব। তবে এর ব্যবহার সম্পর্কে সচেতন থাকতে হবে। অবাধ পাটাতন পেয়ে রহিমুদ্দির ভাই ছলিমুদ্দির মতো হামলে পড়লে হবে না। নিজের কতটুকু বলবেন, কতটুকু ছবি দেবেন, ব্যক্তিগত তথ্য কতটা উন্মুক্ত করবেন—এসব বিষয় আগে ভাবতে হবে। তারপর সিদ্ধান্ত নিতে হবে। যদু-মদু যমজের মতো রঙ্গ-ব্যঙ্গের হুজুগে গা ভাসানো আপনাকে মানায় না, এটা সব প্রফেসর সাহেবকে মনে রাখতে অনুরোধ করছি।
শুধু শিক্ষক নয়, আপনি হতে পারেন গুণী শিল্পী। আমি জানি, আপনি একজন সংবেদনশীল মানুষ। মানবতার পতন আপনাকে ব্যথিত করে অনেক বেশি। রাজনৈতিক সচেতনতায়ও আপনি আমাদের চেয়ে ঢের বেশি এগিয়ে। পাথর সময় বড্ড দহন দেয় আপনাকে। যার প্রতিফলন থাকে আপনার শিল্পকলায়, আপনার আড্ডা-আলোচনায়। কিন্তু সেখানে থাকে দায়িত্বশীলতা। থাকে অনেক প্রতীক-সংকেত। সেভাবেই সামাজিক মাধ্যমে আপনাকে দেখতে চাই। যেমন খুশি তেমন সাজোতেও একটা মূল্যবোধ নিশ্চয়ই মেনে চলেন আপনি। তেমন সামাজিক মাধ্যমেও দিগম্বর হতে নেই। একটা লাগাম রাখতে হয় মুখের, মনের আর মগজের। শিল্পই দ্রোহের বড় হাতিয়ার। যা করা যায় বন্দিশালায় বসেও। দুনিয়ার অবরুদ্ধ জনপদের দিকে তাকালে খুব সহজে পরিষ্কার হতে পারবেন আপনি। আপনার ফেসবুক তাই আক্রমণের ভাষা নয়, শিল্পকলার করণ-কৌশলেই ব্যবহার করুন। এতে ‘সাপও মরে, লাঠিও না ভাঙে’ সেই পথটি পেয়ে যাবেন আপনি।
কথা হচ্ছে, একেবারেই আমজনতা যারা, তাদের থামাবে কে? তবু আপনাদের দরবারে কিছু কথা বলি—আপনারা তো আমজনতাই, ফেসবুকে মেতে থাকবেন, থাকেন। তবে একটু সচেতন হোন। একটু দায়িত্বশীলতার পরিচয় দিন। হুজুগে মেতে উঠবেন না। আপনি গালি দিলে অন্য কেউ ব্যথিত হতে পারে। হে পুরুষজাতি—আপনাদের ঘরে ঘরে মা আছে, বোন আছে, স্ত্রী আছে, তাদের প্রতি আপনারা নিশ্চয়ই কর্তব্যপরায়ণ। তাদের প্রতি শ্রদ্ধাও যথেষ্টই আছে আপনাদের। অতএব, অন্য নারীদেরও শ্রদ্ধা করতে হবে। সবাই আপনাদের বিনোদনের অংশ হতে পারে না। পাপাচার দেখে আপনি যে গালি দিচ্ছেন, আপনার ধর্ম কি সেই গালি আপনার মুখে কিংবা আপনার লেখায় পাপাচার বলেই গণ্য করবে না?
বিপদের আরেকটি দিক হলো, ঘরে ঘরে শিশু-কিশোরেরাও স্মার্টফোনে আসক্ত হয়ে পড়ছে। তারাও ব্যবহার করছে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম। অথচ এসব মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে যে সচেতনতা ও দায়িত্বশীলতা প্রয়োজন, সে সম্পর্কে তাদের অনেকেরই যথেষ্ট ধারণা নেই। সে বুঝ আসার বয়সটাও তাদের হয়নি। এ ক্ষেত্রে আমাদের উচ্চ আদালত কিছুটা আশার বাণী শুনিয়েছে। বাংলাদেশে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক, টিকটকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার নিয়ন্ত্রণে একটি নীতিমালা তৈরির জন্য সরকারের প্রতি ১১ নভেম্বর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আমরা জানি, এরই মধ্যে অস্ট্রেলিয়াসহ কিছু দেশ এ-জাতীয় নীতিমালা চালু করেছে।
তবে আইন প্রণয়ন ও তার প্রয়োগ প্রায়ই কঠিন হয়ে পড়ে। বিশেষ করে, শিশু-কিশোরদের ক্ষেত্রে অভিভাবকদের সচেতনতা খুবই জরুরি। তারা সতর্ক হলে পরিবেশ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তাই বাবা-মায়েদের প্রতি অনুরোধ, আপনার সন্তানের হাতে স্মার্টফোন নয়, বই তুলে দিন। সময়ের প্রয়োজনে প্রযুক্তিচর্চায় আমাদের যুক্ত থাকতে হবে, তবে তা হতে হবে যাবতীয় আদবকেতা মেনে, শৃঙ্খলা মেনে। জীবনের কোনো ক্ষেত্রেই আসলে দায়িত্বশীলতার বাইরে থাকার সুযোগ নেই। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও বিষয়টি আমাদের মনে রাখতে হবে।