শূন্যতা মানেই নিঃশেষ হয়ে যাওয়া নয়,
বরং নতুন করে চেনার এক অবকাশ।
ব্যর্থতা তো সেই দীর্ঘ পথের বাঁক,
যেখানে হোঁচট খেয়েই
মেলে কাঙ্ক্ষিত আকাশ।
অপূর্ণতার ঘ্রাণে বাড়ে মনের গভীরতা,
ক্ষতগুলোই সময়ে হয়ে উঠে
শ্রেষ্ঠ অলংকারের সম্ভার।
ভাঙনের মাঝেও লুকিয়ে থাকে
এক অপ্রতিরোধ্য অজেয় শক্তির
নোনা স্বাদের অহংকার।
আজ যা হারিয়েছি; হয়তো!
তা হয়তো আমার ছিলই না কস্মিনকালে,
এবং যা পাইনি এই বিরান হৃদয়ে
তার চেয়েও সুন্দর কিছু আছে তোলা।
ধৈর্যের চাদরে মুড়ে নাও আজ নিজেকে,
আগামীর সেই পথটি এখনো
রয়েছে যে অপেক্ষায় তোমার,
হেঁটে যাও নির্ভীকতায় খুলে
দখিনের দুয়ার।
বরং নতুন করে চেনার এক অবকাশ।
ব্যর্থতা তো সেই দীর্ঘ পথের বাঁক,
যেখানে হোঁচট খেয়েই
মেলে কাঙ্ক্ষিত আকাশ।
অপূর্ণতার ঘ্রাণে বাড়ে মনের গভীরতা,
ক্ষতগুলোই সময়ে হয়ে উঠে
শ্রেষ্ঠ অলংকারের সম্ভার।
ভাঙনের মাঝেও লুকিয়ে থাকে
এক অপ্রতিরোধ্য অজেয় শক্তির
নোনা স্বাদের অহংকার।
আজ যা হারিয়েছি; হয়তো!
তা হয়তো আমার ছিলই না কস্মিনকালে,
এবং যা পাইনি এই বিরান হৃদয়ে
তার চেয়েও সুন্দর কিছু আছে তোলা।
ধৈর্যের চাদরে মুড়ে নাও আজ নিজেকে,
আগামীর সেই পথটি এখনো
রয়েছে যে অপেক্ষায় তোমার,
হেঁটে যাও নির্ভীকতায় খুলে
দখিনের দুয়ার।