আমি যাব শুধু গভীরে যাব শুধুই গভীরে
সমুদ্রের উঁচু উঁচু ঢেউ মাড়াবে উপরে উপরে
আর আমি ডুবতে ডুবতে যাব গভীরের গভীরে
শূন্যতার বিশালতা দেখতে কোঠরের কোঠরে।
আমার ভাষা নিতান্ত সাদা-কালো দুর্লভ সুরে
কখনো রাত জেগে, উঠে যাই প্রত্যুষের ভোরে
কেবল জানি আমার যেতে হবে দূরে বহুদূরে
অন্বেষণে সীমান্তের সীমানায় একা অভ্যন্তরে।
আমি যাব পাহাড়ের নিস্তব্ধতা ভেদে তোমারে
আঁকাবাঁকা নদীর কলকলে পাহাড়ের বুক চিরে
উঁচু নিচু পাহাড়ের গায়ে কঙ্করের আঁচড় ঘিরে
পাখপাখালির কুঞ্জনে সিংহের গর্জনের চত্বরে।
আমি যাব মহাবিশ্বের মহাজাগতিক ভেদ করে
অনন্য মহিমায় মহিমান্বিত বিলাসের বাহন চড়ে
শখ আর সুখ একাকার করে উল্কার স্পর্শ ধরে
নত হই যত পাই আরও তত বাড়ন্ত মাল্লার নুরে।