ইইউর বাজেট নিয়ে মতানৈক্য, ডিসেম্বরে ফের আলোচনা

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ১৪:২৯ , অনলাইন ভার্সন
বাজেট নিয়ে মতৈক্যে পৌঁছাতে পারলেন না ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর দেশগুলোর শীর্ষনেতারা। তারা দ্বিতীয় দিনের আলোচনা বাতিল করলেন। পরিবর্তে ডিসেম্বরে তারা আবার আলোচনায় বসে মতৈক্যের চেষ্টা করবেন।

জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস জানিয়েছেন, ব্রাসেলসে ইইউ নেতারা যে আলোচনায় বসেছিলেন, তাতে বাজেটের আয়তন কমানোর বিষয়টি নিয়ে কিছুটা অগ্রগতি হয়েছে। ইইউ-র জন্য মূল অর্থ দেয় জার্মানি ও অন্য কিছু দেশ। তারা বাজেটের আয়তন কমানোর দাবি করেছে।

১৭ ডিসেম্বর থেকে দুই দিনের জন্য ইইউ-র শীর্ষবৈঠক হবে। সেখানেই বাজেট নিয়ে মতৈক্যের চেষ্টা হবে।  

ইইউ-র বাজেটে ইউক্রেনের জন্য একটা টেকসই ফান্ডিং স্কিম করার দাবি জানিয়েছে জার্মানি। ম্যার্ৎস বলেছেন, যদি সব দেশ ইউক্রেনকে ঋণ দিতে রাজি হয়, তাহলে জার্মানিও পরবর্তী বাজেট অনুমোদন করবে।  

গতবছর ইউক্রেনকে ৯০ বিলিয়ন ইউরো ঋণ দিয়েছে ইইউ। এবার চেক রিপাবলিক, হাঙ্গেরি ও স্লোভাকিয়া ঋণ দেওয়ার বিপক্ষে মতপ্রকাশ করেছে।

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্টা বলেছেন, ইইউ-র ২৭ জন সদস্যের মধ্যে ২৪ জন সদস্য ইউক্রেনকে সাহায্য করার জন্য ৪৫ বিলিয়ন ইউরো র প্রস্তাব সমর্থন করেছে। এই ঋণকে দুইভাগে ভাগ করা হয়েছে। ২০ বিলিয়ন ইউরো আর্থিক ও সামাজিক ক্ষেত্রের জন্য এবং ২৫ বিলিয়ান ইউরো অস্ত্র ও গোলাবারুদ কেনার জন্য।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন বলেছেন, মতৈক্যে পৌঁছানোর জন্য আরও অনেক কাজ করতে হবে।

ঠিকানা/এসআর
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]