যুক্তরাষ্ট্রে দীর্ঘদিনের অভিবাসন মামলা নিষ্পত্তির পর গ্রিন কার্ড পেয়েছেন পাঁচ অভিবাসী। তাঁদের কারও বিরুদ্ধে দেশ ছাড়ার আদেশ ছিল, কারও আশ্রয়সংক্রান্ত মামলা ঝুলে ছিল অভিবাসন আদালতে। একজনের আইনি জটিলতার শুরু চার দশক আগে।
নিউইয়র্কভিত্তিক স্বনামধন্য আইন প্রতিষ্ঠান গেহি অ্যান্ড অ্যাসোসিয়েটস জানিয়েছে, তাদের আইনি সহায়তায় এই পাঁচজন যুক্তরাষ্ট্রে স্থায়ী বাসিন্দার মর্যাদা পেয়েছেন।
প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, মা-বাবার সঙ্গে এক অভিবাসীর আশ্রয়সংক্রান্ত মামলা প্রশাসনিকভাবে বন্ধ ছিল। আইনজীবীরা প্রথমে মামলাটি পুনরায় চালু করেন। পরে আদালত সেই কার্যক্রমের অবসান ঘটান। এরপর তাঁর মার্কিন নাগরিক স্ত্রীর মাধ্যমে আগস্টে গ্রিন কার্ডের আবেদন করা হয়। অক্টোবরে সাক্ষাৎকারের পর নভেম্বরে তিনি গ্রিন কার্ড পান।
অভিবাসন আদালতে আশ্রয়সংক্রান্ত মামলা চলছিল এক নারীর। আদালতে সেই কার্যক্রম শেষ হওয়ার পর তাঁর মার্কিন নাগরিক সন্তান ২০২৩ সালের ডিসেম্বরে তাঁর জন্য পারিবারিক পিটিশন (আই-১৩০) দাখিল করেন। পরের বছরের ডিসেম্বরে ওই নারী স্থায়ী বাসিন্দার মর্যাদা চেয়ে আবেদন করেন। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা (ইউএসসিআইএস) অতিরিক্ত প্রমাণ চাইলে আইনজীবীরা ১০ দিনের মধ্যে তা জমা দেন। পরে তাঁর গ্রিন কার্ডের আবেদন মঞ্জুর হয়।
আশির দশকে স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়ার অনুমতি পেয়েছিলেন এক ব্যক্তি। ২০২৩ সালে তিনি আইনি সহায়তা চান। যুক্তরাষ্ট্রে তাঁর প্রবেশ অনুমোদিত পথে না হওয়ায় মামলাটি জটিল ছিল বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। আইনজীবীদের আবেদনে আদালত পুরোনো মামলাটি পুনরায় খুলে পরে তার অবসান ঘটান। এরপর মার্কিন অভিবাসন আইনের ২৪৫(আই) ধারার আওতায় তিনি যুক্তরাষ্ট্রে থেকেই গ্রিন কার্ড পান।
আরেক অভিবাসীর বিরুদ্ধে দেশ ছাড়ার আদেশ ছিল। তাঁর আইনজীবীরা প্রথমে মামলাটি পুনরায় খোলার আবেদন করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করার পর অভিবাসন কার্যক্রম খারিজের আবেদনও মঞ্জুর করেন। এরপর ইউএসসিআইএসে গ্রিন কার্ডের আবেদন করে তিনি স্থায়ী বাসিন্দার মর্যাদা পান।
২০২২ সাল থেকে অভিবাসন আদালতে এক ব্যক্তির আশ্রয়সংক্রান্ত মামলা চলছিল। এর মধ্যে তিনি একজন মার্কিন নাগরিককে বিয়ে করেন। আদালতে ওই কার্যক্রম খারিজের পর তিনি গ্রিন কার্ডের আবেদন করেন। প্রথমে কাজের অনুমতি পান। পরে সাক্ষাৎকার শেষে তাঁর গ্রিন কার্ডের আবেদন মঞ্জুর হয়।
বাংলাদেশি অভিবাসীদের উদ্দেশে আইনজীবী নরেশ গেহি বলেন, আদালতের নোটিশ পেলে সময়মতো আইনি পরামর্শ নেওয়া জরুরি। আশ্রয়ের আবেদনে নিজের পরিস্থিতি সম্পর্কে সঠিক তথ্য ও প্রমাণ দিতে হবে। কোনো দালাল বা এজেন্টের পরামর্শে জন্মতারিখ বদলানো বা ভুয়া নথি জমা দেওয়া থেকেও বিরত থাকতে বলেন তিনি।