নিউইয়র্কের অন্যতম পরিচিত বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান স্টার ফার্নিচারের ১৫ বছর পূর্তি উপলক্ষে লং আইল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ‘কাস্টমার অ্যান্ড কমিউনিটি অ্যাপ্রিসিয়েশন স্টার নাইট’। গত ২০ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় রয়্যাল পাম্প ব্যাংকুয়েট হলে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যবসায়িক সাফল্যের উদযাপনের পাশাপাশি প্রতিষ্ঠানটির কর্মকর্তা, কর্মচারী, ব্যবসায়িক অংশীদার, ক্রেতা এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের অবদানের স্বীকৃতি দেওয়া হয়।
আকর্ষণীয় সাজসজ্জা, সুপরিকল্পিত আয়োজন, অতিথিদের আন্তরিক অভ্যর্থনা, সম্মাননা প্রদান, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিশেষ নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় স্টার ফার্নিচারের এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। অনুষ্ঠানের প্রতিটি পর্বে ছিল পরিকল্পনা ও ব্যবস্থাপনার সুস্পষ্ট ছাপ।
অনুষ্ঠানে স্টার ফার্নিচারের পনেরো বছরের সাফল্যের পেছনে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও সিইও রকি আলিয়ানের নেতৃত্ব, ব্যবসায়িক দক্ষতা এবং মানুষের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলার বিশেষ গুণের প্রশংসা করেন বক্তারা। তাঁরা বলেন, রকি আলিয়ান শুধু একজন সফল ব্যবসায়ী নন, কমিউনিটির মানুষের সঙ্গে তাঁর আন্তরিক সম্পর্ক, সবাইকে সম্মান করার মানসিকতা এবং সহজে মানুষের সঙ্গে মিশে যাওয়ার ক্ষমতা তাঁকে বিশেষভাবে গ্রহণযোগ্য করে তুলেছে। স্টার ফার্নিচারের ব্যবসায়িক অগ্রগতির পাশাপাশি ক্রেতা ও কমিউনিটির আস্থা অর্জনে তাঁর এই ব্যক্তিগত গুণাবলি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সাফল্যের অংশীদার সাবরিনা, সাদিয়া ও পুরো টিম: স্টার ফার্নিচারের সাফল্যের পেছনে প্রতিষ্ঠানটির নেতৃত্ব ও কর্মীদের সম্মিলিত প্রচেষ্টার বিষয়টিও বিশেষ গুরুত্ব পায় অনুষ্ঠানে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ দুলাল হোসাইন মলের উদ্যোগে শুরু হওয়া ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রেসিডেন্ট ও সিইও রকি আলিয়ানের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ভাইস প্রেসিডেন্ট সাবরিনা খান এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার আইরিন সাদিয়া। অনুষ্ঠানে রকি আলিয়ান তাঁর দুই পার্টনার সাবরিনা খান ও আইরিন সাদিয়ার অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, তাঁদের অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা, আন্তরিকতা এবং প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতা স্টার ফার্নিচারের ধারাবাহিক অগ্রগতি ও ব্যবসায়িক সম্প্রসারণে বিশেষ ভূমিকা রেখেছে। এ সময় প্রতিষ্ঠানটির বিভিন্ন শাখার সফল ও নিবেদিতপ্রাণ ম্যানেজারদের অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং তাঁদের হাতে সম্মাননা ট্রফি তুলে দেওয়া হয়। প্রতিষ্ঠানের সাফল্যের পেছনে কর্মীদের অবদানকে এভাবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি উপস্থিত অতিথিদের প্রশংসা অর্জন করে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন স্টার ফার্নিচারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দুলাল হোসেন মাল, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী লায়ন শাহ নেওয়াজ, সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট এ জেড এম রাসেল, অ্যাটর্নি মঈন চৌধুরী, সংগঠনের সাবেক সভাপতি ও প্রবাস সম্পাদ মোহাম্মদ সাঈদ এবং জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ ও সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান। এ ছাড়া অন্য অতিথিরাও বক্তব্য দেন।
কমিউনিটির বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ঠিকানা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন, চিত্রনায়ক অমিত হাসান, জ্যামাইকা মুসলিম সেন্টারের সাধারণ সম্পাদক ও মূলধারার রাজনীতিক মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, সন্দ্বীপ সোসাইটির সভাপতি ফিরোজ আহমেদ, লায়ন আহসান হাবিব, তারেক হাসান খান, লায়ন হাসান জিলানী, ডিউক খান, মিয়া মোহাম্মদ দুলাল, লায়ন এম. মফিজুর রহমান, বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা আক্তার হোসেন, লায়ন মাসুদ রানা তপন, মনির হোসেন, মহিউদ্দিন দেওয়ান, মশিউর রহমান মজুমদার, কাজী শাকাওয়াত হোসেন আজম, ব্যবসায়ী আব্দুর রশীদ বাবু, জে মোল্লা সানি, লায়ন এস. এম. আলম প্রমুখ।
২০১১ সালে যাত্রা শুরু করা স্টার ফার্নিচার গত পনেরো বছরে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বিভিন্ন জাতিগোষ্ঠীর ক্রেতাদের কাছে পরিচিত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ২০১২ সালে ব্রঙ্কসের পার্কচেস্টারে শোরুম স্থাপনের মাধ্যমে ব্যবসার সম্প্রসারণ শুরু হয়। পরবর্তী সময়ে ২০১৫ সালে জ্যাকসন হাইটস, ২০১৭ সালে নর্থ ব্রঙ্কস ও রিচমন্ড হিল এবং ২০২৩ সালে আরও একটি শোরুম যুক্ত হয়। ২০২৪ সালে বাংলাদেশের শরীয়তপুরেও কার্যক্রম সম্প্রসারণ করে প্রতিষ্ঠানটি।
বর্তমানে যুক্তরাষ্ট্র, ইতালি, চীন, কোরিয়া, তুরস্ক, ভিয়েতনাম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মেক্সিকো ও ব্রাজিলসহ বিশ্বের ২০টিরও বেশি দেশ থেকে সংগ্রহ করা আসবাবপত্র রয়েছে স্টার ফার্নিচারের পণ্যের সম্ভারে। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিবছর প্রায় ২০ হাজার ক্রেতা তাদের শোরুমগুলোতে আসেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল স্টার ফার্নিচারের পনেরো বছরের পথচলা নিয়ে নির্মিত বিশেষ ভিডিও উপস্থাপনা। মঞ্চের বিশাল স্ক্রিনে প্রদর্শিত ভিডিওতে প্রতিষ্ঠানটির সূচনা, ব্যবসার ক্রমবিকাশ, শোরুম সম্প্রসারণ এবং সাফল্যের বিভিন্ন অধ্যায় তুলে ধরা হয়। সৃজনশীল পরিকল্পনা ও আকর্ষণীয় উপস্থাপনার মাধ্যমে নির্মিত ভিডিওগুলো উপস্থিত অতিথিদের সামনে প্রতিষ্ঠানটির দীর্ঘ পথচলার একটি সামগ্রিক চিত্র তুলে ধরে।
পুরো অনুষ্ঠানটি দক্ষতা ও সাবলীলতার সঙ্গে উপস্থাপনা করেন ফাতেমা শাহাব রুমা। তাঁর স্বচ্ছন্দ বাচনভঙ্গি, পরিমিত কথাবার্তা এবং সুন্দর উপস্থাপনা অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে। পাশাপাশি রকি আলিয়ান তাঁর স্বভাবসুলভ হাস্যরস, আন্তরিকতা এবং প্রাণবন্ত কথাবার্তার মাধ্যমে অনুষ্ঠান পরিচালনায় সক্রিয় ভূমিকা রাখেন। বিভিন্ন পর্বে তিনি প্রতিষ্ঠানের ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি ক্রেতা, শুভানুধ্যায়ী, পার্টনার ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ পর্ব ছিল নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান। অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিদের মঞ্চে আমন্ত্রণ জানিয়ে তাঁদের হাতে স্টার ফার্নিচারের পক্ষ থেকে সম্মাননা ট্রফি তুলে দেওয়া হয়।বক্তারা বলেন, একটি ব্যবসাপ্রতিষ্ঠানের সাফল্যের সঙ্গে শুধু উদ্যোক্তা ও কর্মীরাই নন, ক্রেতা, শুভানুধ্যায়ী এবং কমিউনিটির অসংখ্য মানুষের সহযোগিতাও জড়িয়ে থাকে। স্টার ফার্নিচারের এই উদ্যোগ ব্যবসা ও কমিউনিটির পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার একটি প্রশংসনীয় দৃষ্টান্ত।
সংগীত, বিশাল কেক ও রাজকীয় নৈশভোজ: অনুষ্ঠানে আলোচনা ও সম্মাননা প্রদানের পাশাপাশি ছিল আকর্ষণীয় সাংস্কৃতিক আয়োজন। সংগীত পরিবেশন করেন চন্দন চৌধুরী, লেমন চৌধুরী, নাজু আখন্দ, কামরুজ্জামান বকুল, জনি এবং তৃণীয়া হাসান। শিল্পীদের পরিবেশনা উপস্থিত অতিথিদের আনন্দ দেয়। পনেরো বছর পূর্তি উদযাপনের বিশেষ আকর্ষণ ছিল ‘বিউটিফুল লেডিস’-এর সিলভি ও নাদিয়ার দেওয়া বিশাল আকারের কেক। অতিথিদের উপস্থিতিতে কেক কাটার মধ্য দিয়ে উদযাপন করা হয় প্রতিষ্ঠানটির পনেরো বছরের সাফল্য। অতিথি আপ্যায়নেও ছিল বিশেষ আয়োজন। রয়্যাল পাম্প ব্যাংকুয়েট হলের বিভিন্ন পদের সুস্বাদু খাবার দিয়ে সাজানো রাজকীয় নৈশভোজ অনুষ্ঠানে যোগ করে ভিন্ন মাত্রা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্টার ফার্নিচারের ভবিষ্যৎ ব্যবসায়িক সম্প্রসারণ নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দেন প্রেসিডেন্ট ও সিইও রকি আলিয়ান। তিনি জানান, লং আইল্যান্ডের ভ্যালি স্ট্রিমে খুব শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে স্টার ফার্নিচারের বিশাল আকারের নতুন একটি শাখা। নতুন শোরুম চালুর প্রস্তুতি ইতিমধ্যে প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে।
পনেরো বছর পূর্তির অনুষ্ঠানে নতুন শাখা উদ্বোধনের এই ঘোষণা প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ সম্প্রসারণ ও ব্যবসায়িক অগ্রগতির নতুন সম্ভাবনার বার্তা দেয়। সব মিলিয়ে স্টার ফার্নিচারের পনেরো বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘স্টার নাইট’ ছিল ব্যবসায়িক সাফল্য, সম্মিলিত পরিশ্রম, পারস্পরিক সম্মান এবং কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি ব্যতিক্রমী আয়োজন।
প্রতিষ্ঠানের নেতৃত্ব, কর্মকর্তা, কর্মচারী, ক্রেতা ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে লং আইল্যান্ডের রয়্যাল পাম্প ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত এই উদযাপন নিউইয়র্কের বাংলাদেশি ব্যবসায়ী কমিউনিটির একটি উল্লেখযোগ্য আয়োজনে পরিণত হয়।