গত বছরের সফল আয়োজনের পর নিউইয়র্কে আবারও বসছে নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ‘এনএসইউ নাইট ২০২৬’। অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব নর্থ সাউথ ইউনিভার্সিটি–ইউএসএ আয়োজিত এই অনুষ্ঠান হবে ১৯ ডিসেম্বর শনিবার, কুইন্সের ওয়ার্ল্ডস ফেয়ার মেরিনায়। সন্ধ্যা ৭টায় শুরু হয়ে চলবে রাত ১টা পর্যন্ত।
এবারের আয়োজনে গান গাইবেন জনপ্রিয় সংগীতশিল্পী মুজা। মঞ্চে আরও থাকবেন গাজী, তুর্য ও তাঁর ব্যান্ড, শর্মিন, জেনিভিভ এবং সীমান্ত। গানের পাশাপাশি থাকবে ফ্যাশন শো, ডিজের তালে নাচ আর জমকালো নৈশভোজ।
লালগালিচায় অতিথিদের স্বাগত জানানো হবে। পুরোনো বন্ধু ও ব্যাচমেটদের সঙ্গে দেখা, ক্যাম্পাসের স্মৃতি নিয়ে আড্ডা আর পরিবারকে সঙ্গে নিয়ে আনন্দ করার সুযোগ থাকবে এই আয়োজনে। লালগালিচায় অতিথিদের আগমন থেকে শুরু করে বন্ধুদের দলবদ্ধ ছবি ও মঞ্চের পরিবেশনা তুলে ধরা হবে ছবি ও ভিডিওতে।
অনুষ্ঠানস্থলের ঠিকানা World’s Fair Marina, 1 Marina Rd, Queens, NY 11368।
প্রবেশমূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ৮০ ডলার ও ৪ থেকে ৮ বছর বয়সী শিশুদের জন্য ৪০ ডলার। তিন বছরের কম বয়সী শিশুরা বিনা মূল্যে প্রবেশ করতে পারবে।
প্রবেশমূল্য Zelle-এর মাধ্যমে [email protected] ঠিকানায় পাঠানো যাবে। প্রাপকের নাম Alumni Association of NSU Inc.।
অনুষ্ঠানের বিস্তারিত জানতে অপু (৯২৯-৬৩১-০০৪৪) বা মেজবাহের (৩৪৭-৩০৪-২৬০৩) সঙ্গে যোগাযোগ করা যাবে।
অর্থ পরিশোধের বিষয়ে জানতে যোগাযোগ করুন আশফাকের (৯২৯-৫৭২-১৪৮১) সঙ্গে।
মনোমুগ্ধকর এই সন্ধ্যার অংশ হতে নর্থ সাউথ ইউনিভার্সিটির সব প্রাক্তন শিক্ষার্থীকে ‘এনএসইউ নাইট ২০২৬’-এ যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে আয়োজক সংগঠনটি।
ঠিকানা/এনআই