মেক্সিকো উপসাগরে যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্ত

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ২৩:২৯ , অনলাইন ভার্সন
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের উপকূলে মেক্সিকো উপসাগরে একটি ছোট উড়োজাহাজ (বিমান) বিধ্বস্ত হয়ে দুই শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন কোস্টগার্ড।

কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পর উদ্ধারকারী দলের ডুবুরিরা উড়োজাহাজটির ধ্বংসাবশেষের ভেতর থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করেন। নিহতদের মধ্যে চারজন প্রাপ্তবয়স্ক এবং ৮ ও ১০ বছর বয়সী দুই শিশু রয়েছে।

কর্মকর্তারা জানান, সেসনা-২১০ মডেলের উড়োজাহাজটি মিসিসিপির প্যাসকাগুলা শহর ও হর্ন আইল্যান্ডের মধ্যবর্তী মেক্সিকো উপসাগরে বিধ্বস্ত হয়। হর্ন আইল্যান্ড গালফ আইল্যান্ডস ন্যাশনাল সিশোরের অংশ।

কোস্টগার্ডের মুখপাত্র হুয়ান রস জানান, উড়োজাহাজটিতে মোট ছয়জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর ডুবুরিরা উড়োজাহাজের মূল কাঠামোর ভেতর থেকে তাদের মরদেহ খুঁজে পান।

কোস্টগার্ড জানায়, স্থানীয় সময় বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে আলাবামার মোবাইল শহরের আঞ্চলিক এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগ হারানোর খবর জানায়। এ ঘটনায় তদন্তের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। সূত্র : সিবিএস নিউজ

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]