সাত জেলায় নতুন পুলিশ সুপার

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১৮:৫১ , অনলাইন ভার্সন
দেশের সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, সুনামগঞ্জের পুলিশ সুপার করা হয়েছে চট্টগ্রামের উপপুলিশ কমিশনার আমিরুল ইসলামকে, লালমনিরহাটের পুলিশ সুপার করা হয়েছে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদকে, নড়াইলের পুলিশ সুপার করা হয়েছে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. তৌহিদুল আরিফকে, খুলনার পুলিশ সুপার করা হয়েছে এপিবিএন-এর পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরকে, ফেনীর পুলিশ সুপার করা হয়েছে গাইবান্ধার পুলিশ সুপার জসিম উদ্দীনকে, গাইবান্ধার পুলিশ সুপার করা হয়েছে এসআরইউ-এর পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলামকে এবং নওগাঁর পুলিশ সুপার করা হয়েছে সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে। 

এছাড়া পুলিশের আরও ৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]