প্রাজ্ঞদের বর্ণনানুসারে, বংশ পরম্পরার লোকাচারই কালের অগ্রযাত্রায় সংস্কৃতিতে রূপান্তরিত হয়। আর নিজস্ব সংস্কৃতির ধারক-বাহক ও কথক হিসেবে পরবর্তী প্রজন্ম সাড়ম্বরে তা উদযাপন করে বহুমাত্রিক আয়োজনে। আমেরিকার ঐতিহ্যবাহী থ্যাঙ্কসগিভিং ডে সম্পর্কেও বক্তব্যটি আক্ষরিক সত্য। প্রাপ্ত তথ্যানুযায়ী, ১৬২১ খ্রিষ্টাব্দে প্লাইমাউথ এবং ওয়ামপানোআগের ঔপনিবেশিক তীর্থযাত্রীরা সর্বপ্রথম থ্যাঙ্কস গিভিং ডে উদযাপনের শুভ সূচনা করলেও বর্তমানে এটি জাতীয় উৎসবে পরিণত হয়েছে। সেই মানদণ্ডে আগামী ২৬ নভেম্বর বৃহস্পতিবার আমেরিকানরা বিপুল উৎসাহ-উদ্দীপনা ও সাড়ম্বরে এবারের থ্যাঙ্কসগিভিং ডে উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। খানিকটা বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি নিয়ে বিচার-বিশ্লেষণ করলে বীর চট্টলার জব্বারের বলীখেলা, সনাতনী বাংলার জনপ্রিয় নৌকাবাইচ কিংবা গ্রামপ্রধান বাংলাদেশের চৈত্র সংক্রান্তি, পহেলা বৈশাখ, পৌষ পার্বণ এবং থ্যাঙ্কসগিভিং ডে অভিন্ন যোগসূত্রে আবদ্ধ। থ্যাঙ্কসগিভিং ডেরও প্রেক্ষাপট বিশ্লেষণ করলে ইংল্যান্ডের গির্জার পুরোহিতদের স্বেচ্ছাচারিতা, প্রথিতযশা যাজক ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের যোগরূঢ় সম্পর্ক বিদ্যমান। খেয়ালি প্রকৃতির আশীর্বাদ-নির্ভর প্রাচীন চাষাবাদ ও কৃষিব্যবস্থায় ব্যাপক ফলন এবং ফসলহানির সঙ্গে জনসংখ্যার যোগসূত্র ছিল। অনুকূলীয় আবহাওয়ায় বাড়তি ফসলে অরণ্যচারী-গুহাবাসী মানবগোষ্ঠীর মাঠঘাট-ঘরবাড়ি কানায় কানায় ভরে উঠত। আর প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ফসলহানির ফলে দুর্ভিক্ষ-মহামারি অবধারিত ছিল। এ পর্যায়ে অদৃষ্টবাদী ও জগদীশ্বরের কৃপানির্ভর আদি মানবগোষ্ঠী গাছপালা-চন্দ্র-সূর্য-গ্রহ-নক্ষত্রসহ দেব-দেবীর অর্চনায় ষাষ্টাঙ্গ প্রণিপাত করত। সহজ-সরল ও আচারনিষ্ঠ আদিম জনগোষ্ঠীর ধর্মীয় আস্থাকে কাজে লাগিয়ে ইংল্যান্ডের ধর্মীয় পুরোহিত ও যাজকগণ একপর্যায়ে ধর্মের নামে অধর্মের বেসাতি শুরু করেন। ফলে ধর্মভীরু জনগণ গির্জা এবং যাজকদের অনুশাসনের বিরুদ্ধে ভেতরে ভেতরে ভীষণ বিক্ষুব্ধ হয়ে ওঠেন।
সেই চরম যুগসন্ধিক্ষণে ইংল্যান্ডের খ্যাতনামা ধর্মযাজক ম্যালথাস জনসংখ্যা তত্ত্বের উদ্ভাবন করেন। ম্যালথাসের মতে, জনসংখ্যার ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে খাদ্যসামগ্রীর উৎপাদন বৃদ্ধি তাল সামলাতে পারে না। ফলে দুর্যোগ-দুর্ভিক্ষ অনিবার্য হয়ে ওঠে। প্রতিকারস্বরূপ যাজক ম্যালথাস জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন। অবশ্য চিরায়ত সংস্কার এবং ধর্মবিশ্বাসের পটভূমিতে অনেক সাধারণ মানুষ ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের ঘোর বিরোধিতা শুরু করেন এবং ম্যালথাস ও গির্জার প্রতি তাদের ক্ষোভ তুঙ্গে ওঠে। বিশেষত, ষোড়শ শতকের গোড়ার দিকে ইংল্যান্ডে শিল্পবিপ্লব সূচিত হওয়ার পর ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব অসার প্রমাণিত হয় এবং গির্জা ও যাজকদের উত্তপ্ত কড়াই থেকে প্রজ্জ্বলিত অগ্নিকুণ্ডে উত্তরণ ঘটে। সেই শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে প্রাণ বাঁচানোর তাগিদে গির্জার দিগি¦দিকজ্ঞানশূন্য যাজক ও পুরোহিতগণ সুনির্দিষ্ট তীর্থস্থানের পরিবর্তে পালতোলা জাহাজ-নৌকাযোগে নিরুদ্দেশ্যের উদ্দেশ্যে পাড়ি জমান। জানামতে, ইংল্যান্ডত্যাগী যাজক এবং পুরোহিতগণের একটি উল্লেখযোগ্য অংশ মে ফ্লাওয়ার জাহাজযোগে আটলান্টিক পাড়ি দিয়ে আমেরিকার পিলগ্রিমস বন্দরে নোঙর করেন। আবার কেউ কেউ সৌভাগ্যবশত ওয়ামপানোআগ মাথা গোঁজার ঠাঁই করে নেন। নতুন আশ্রয়স্থলে কোনো তীর্থস্থানের অস্তিত্ব খুঁজে পাওয়া না গেলেও ঐতিহাসিকগণ এ সকল যাজককে পিলগ্রিমস বা তীর্থযাত্রীর আলখেল্লা পরিয়ে দেন এবং ইতিহাসে তারা পিলগ্রিমস বা তীর্থযাত্রী হিসেবে পরিচিতি অর্জন করেন।
যাহোক, দেশত্যাগের প্রাক্কালে পিলগ্রিমসগণ নানা ধরনের শস্যবীজ সঙ্গে করে নিয়ে এসেছিলেন এবং উপকূলবর্তী উর্বর ভূমিতে শস্যের চারা বপন করেছিলেন। ভাগ্য সুপ্রসন্ন হওয়ায় এবং মাটির উর্বরতা শক্তির সুবাদে যাজকগণ আশাতীত ফসল লাভ করেছিলেন। শস্য কর্তন শেষে উদার প্রকৃতি ও জগদীশ্বরের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন এবং স্থানীয়দের সঙ্গে যোগসূত্র স্থাপনের উদ্দেশ্যে ১৬২১ খ্রিষ্টাব্দে প্লাইমাউথ এবং ওয়ামপানোআগের ঔপনিবেশিক তীর্থযাত্রীগণ সর্বপ্রথম থ্যাঙ্কস গিভিং ডে উদ্্যাপনের শুভসূচনা করেছিলেন বলে প্রমাণ পাওয়া যায়। থ্যাঙ্কসগিভিং ডে উদযাপনের পেছনে বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন ধরনের ধ্যানধারণাও রয়েছে। অপর তথ্যানুযায়ী দ্য নিউ ইংল্যান্ডের ঔপনিবেশিকরা সামরিক বিজয় এবং অনাবৃষ্টি-অতিবৃষ্টির কবল থেকে নিজেদের কৃষিজাত ফসল রক্ষা পাওয়ায় জগদীশ্বরের উপাসনার মধ্য দিয়ে থ্যাঙ্কসগিভিং ডে উদযাপনে অভ্যস্ত ছিলেন।
যাহোক, আমেরিকান কন্টিনেন্টাল সংবিধানের অনুমোদন সাপেক্ষে কংগ্রেস জাতীয় থ্যাঙ্কসগিভিং ঘোষণা দিয়েছিল। তা সত্ত্বেও ১৭৯৮ সালের পর ইউএস কংগ্রেস স্টেটগুলোর জন্য থ্যাঙ্কসগিভিং বাদ দিয়েছিল। কেউ কেউ ধর্মীয় অনুষ্ঠানমালা উদযাপনে সরকারের অংশগ্রহণে আপত্তিও তুলেছিল। আবার দক্ষিণাঞ্চলীয় স্টেটগুলো নিউ ইংল্যান্ডের প্রথা গ্রহণে ঢিমে তেতালা গতি অবলম্বন করেছিল এবং অনেকে পার্টিসান বক্তৃতা প্যারেড নিয়ে যুক্তিতর্কের অবতারণা করল। তাই বলা যায়, থ্যাঙ্কসগিভিং ডে আমেরিকানদের ঐক্যের ডোরে আবদ্ধ না করে অনৈক্যের জালে জড়িয়ে ফেলল। যাহোক, গৃহযুদ্ধ চলাকালে ১৮৬৩ সালের ৩ অক্টোবর ষোড়শ রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন ২৬ নভেম্বর বৃহস্পতিবার থ্যাঙ্কসগিভিং জাতীয় দিবস উদযাপনের ঘোষণা দেন। এদিকে কংগ্রেসের ১৯৪১ সালের সিদ্ধান্তের পটভূমিতে প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ১৯৪২ সালে নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবার থ্যাঙ্কসগিভিং ডে উদযাপনের ঘোষণা দেন। এরই পরিপ্রেক্ষিতে অনুষ্ঠানটি প্রতি নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবার উদযাপিত হয়।
থ্যাঙ্কসগিভিং ডে ও টার্কি : ১৬২১ খ্রিষ্টাব্দে গভীর বনবাদাড়ে ভরপুর ও ঘন জঙ্গলাকীর্ণ পরিবেশে বুনো হাঁস কিংবা অন্য কোনো জাতীয় বন্য পাখি শিকার ছিল নরখেকো বাঘের সঙ্গে লড়াই করার নামান্তর। তাই প্লাইমাউথের অল্প কয়েকজন ঔপনিবেশিক বাসিন্দা সহজলভ্য টার্কি দিয়েই থ্যাঙ্কসগিভিং ভোজের সূচনা করেছিলেন। পরবর্তীতে তারা এক দিনে সর্বোচ্চ সংখ্যক টার্কি জবাই করতেন এবং সপ্তাহ ধরে তা ক্রেতাদের নিকট বিক্রি করতেন। এরপর ওয়ামপানোআগের ৯০ থেকে শতাধিক ব্যক্তি ব্যাপক হারে টার্কি জবাই এবং বেচা-বিক্রি শুরু করলেন। আবার ওয়ামপানোআগের বণিকেরা খাদ্যতালিকা দীর্ঘায়িত করলেন এবং এতে মুরগি, মাছ, বাইম মাছ, কাঁকড়া, শাবসবজি, বিয়ার ইত্যাদি সংযোজন করলেন। এদিকে থ্যাঙ্কস গিভিং ডে অনুষ্ঠানমালায় এক সশস্ত্র ব্যক্তি মদ্যপানের পর গুলি ছোড়ায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল এবং অনেকে আহত ও কয়েকজন শিশু মারাও গিয়েছিল। এ নিয়ে ইংরেজ এবং ওয়ামপানোআগের মধ্যে তর্কাতর্কি, হাতাহাতি এবং পরিশেষে খণ্ডযুদ্ধ বেধে গিয়েছিল। যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ায় শত শত কলোনিস্ট এবং হাজার হাজার ন্যাটিভ আমেরিকান মারা গিয়েছিল। অবশেষে রাজা দ্বিতীয় ফিলিপের কার্যকালে (১৬৭৫ থেকে ৭৬ সালে) এই রক্তক্ষয়ী যুদ্ধের ইতি ঘটল।
যাহোক, ১৬২১ থেকে ২০২৫ সাল—সুদীর্ঘ ৩০৪ বছর। এই সুদীর্ঘ ব্যবধানে জগৎজুড়ে নানা পরিবর্তনের মহাপ্লাবন বয়ে যাওয়ার পরও থ্যাঙ্কসগিভিং ডে উদযাপন বর্তমানে যুক্তরাষ্ট্র ও কানাডার সামাজিক-সাংস্কৃতিক ঐতিহ্য এবং সম্প্রীতির সেতুবন্ধ রচনা করেছে। বর্তমানে ঐতিহ্যবাহী থ্যাঙ্কস গিভিং ডে অনুষ্ঠানমালার সঙ্গে ভূরিভোজের আয়োজনও প্রাধান্য পেয়েছে। আর খাদ্য তালিকায় টার্কি, ব্রেড স্টাফিং, পটেটো, ক্রেনবেরিজ এবং কুমড়ার পাই ইত্যাদি মুখরোচক খাবার এবং বিভিন্ন ধরনের পানীয় স্থান পায়। এই বিশেষ দিবসটি উপলক্ষে আমেরিকানদের কর্মচাঞ্চল্য এবং প্রাণসজীবতা হাজার গুণ বেড়ে যায়। সর্বত্র কেনাকাটার ধুম পড়ে। স্বজনেরা থ্যাঙ্কসগিভিং ডের অনুষ্ঠানে মিলিত হয়ে ভূরিভোজন ছাড়াও আমোদ-প্রমোদ, নাচ-গান-আদর-আপ্যায়ন এবং হাসিখুশিতে মেতে ওঠে। বৃদ্ধাশ্রম, হসপিস এবং বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে অবস্থানরত স্বজনদের খোঁজখবর নিতেও আমেরিকানরা কৃপণতা করেন না। অনস্বীকার্য যে বিজ্ঞান ও প্রযুক্তির বিশেষ আশীর্বাদধন্য বর্তমান বিশ্বকে বলা হয় গ্লোবাল ওয়ার্ল্ড। আর আমেরিকান মেল্টিং পট জন্ম দিচ্ছে স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত মেল্টিং জনগোষ্ঠী। ফলে গোড়ার দিকে থ্যাঙ্কসগিভিংয়ে ঈশ্বরবন্দনা প্রাধান্য পেলেও বর্তমানে এতে নানা সংযোজন-বিয়োজন ঘটেছে। তাই যুক্তরাষ্ট্র প্রবাসী বিচিত্র অভিবাসী সম্প্রদায় ধর্মীয় দৃষ্টিকোণকে প্রাধান্য না দিয়ে ভিন্ন আঙ্গিকে থ্যাঙ্কসগিভিং উদযাপনে সক্রিয়।
এদিকে ১৮৭৬ সালে ইয়েল বনাম প্রিন্সটন থ্যাঙ্কসগিভিংস ডে ফুটবল খেলার সূত্রপাত ঘটে। অষ্টাদশ শতকে শুরু হয় থ্যাঙ্কসগিভিং ডে প্যারেড। ১৯২০ সালে ফিলাডেলফিয়ার গিমবেল ডিপার্টমেন্ট সান্টাক্লজসহ ৫০ জনকে দিয়ে প্যারেডের আয়োজন করেছিল। ১৯২৪ সাল, বিশেষত ১৯২৭ সাল থেকে বৃহদাকার বেলুনসহ নিউইয়র্ক সিটিতে অনুষ্ঠিত ম্যাসির থ্যাঙ্কসগিভিং প্যারেডের জৌলুশ রীতিমতো অবিশ্বাস্য। যাহোক, বর্তমানের সংঘাতমুখর বিশ্ব পরিস্থিতির মানদণ্ডে আমেরিকানদের সৌভ্রাতৃত্ব এবং বিশ্বজনীন বন্ধনকে জোরদার করার ক্ষেত্রে থ্যাঙ্কসগিভিং ডের বলিষ্ঠ ভূমিকা নিঃসন্দেহে প্রশংসার্হ।
লেখক : সাবেক প্রধান শিক্ষক, গ্রন্থকার ও সহযোগী সম্পাদক, নিউইয়র্ক।