সময়টা সম্ভবত ১৯৯৭/৯৮ ইংরেজির কোনো এক সময়। সিলেট টিলাঘর পয়েন্টের আশপাশের একটা প্রাইমারি স্কুলের মাঠে সুবিধাবঞ্চিত চা-শ্রমিক নারীর অধিকার নিয়ে এক এনজিওর ব্যানারে মা সমাবেশ। এই আয়োজনের উদ্দেশ্য এই যে প্রতিনিয়ত সামান্য একটা কিছু হলে বিবাহিত নারীর ওপর নেমে আসে স্বামী তথা শ্বশুরবাড়ির লোকদের অমানসিক নির্যাতন। এর থেকে প্রতিকারে ধর্ম বা বাংলাদেশের আইন কী বলে, এই বিষয়ে সচেতন করে তোলা।
সব বিষয়ে একাধিক আলোচক আলোচনা করার পর শ্রোতাদের, মানে আগত সামনে বসা সুবিধাবঞ্চিত মহিলাদের উদ্দেশ করে বললাম, আপনাদের কি আর কিছু জানার আছে। সবাই মাথা নাড়লেন। কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। একজন দাঁড়িয়ে তার নিজের মাথার ঘোমটা ঠিক করে আলোচকদের উদ্দেশ করে বলতে লাগলেন, ‘কী কন আপা, সোয়ামি হইল মাথার তাজ, গোস্বা কইরা দুই-একটা চড়-থাপ্পড় দিতে পারে। আফনাদেরকেও আফনাদের জামাইরা ঠিকই পিটায়। কথা হইছে আফনাদের পাক্কা ঘর, তাই কান্দনের আওয়াজ বাইরে আসে না। আর আমাদের ভাঙা চালাঘর, তাই বাইর তন যেমন মাইরের আওয়াজ শুনা যায়, তেমনি কান্নার আওয়াজ।’ তার এই কথায় সবাই এতটাই সায় দিল, মনে হলো, এই মহিলা চিরসত্য কথা বলছে, যা সকলের কথা।
আবার অনেকে মনে করে, স্বামী গায়ে হাত তুলে যদি আঘাত করে, তাহলে সেইসব জায়গা মৃত্যুর পর বেহেশতে যাবে।
যুগ যুগ ধরে চলে আসা এসব নোংরা সামাজিক কুসংস্কার যেমন একদিনে তৈরি হয়নি, তেমনি তা একদিনে বন্ধও হবে না। এর জন্য প্রয়োজন সামাজিক আন্দোলন। এই সামাজিক আন্দোলন শুরু করতে হলে প্রয়োজন শিক্ষা। দেশের সর্বস্তরের জনগণের জন্য সর্বজনীন যে শিক্ষাব্যবস্থা চালু আছে, তা অবশ্যই প্রশংসনীয়। কেননা আমাদের মতো স্বল্পোন্নত দেশে একদম ফ্রিতে প্রাইমারি থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে। তাহলে প্রতিবন্ধকতা কোথায়? প্রতিবন্ধকতা আমাদের মন-মানসিকতার। নারী-পুরুষের বৈষম্য। জন্মের পর থেকে একটি মেয়েশিশুর প্রতি অবহেলা শুরু নিজ পরিবারের কাছ থেকেই। বেড়ে ওঠার প্রতিক্ষণে—এই করা যাবে না, সেই করা যাবে না। স্কুলে যাওয়া যাবে না। যার জন্য বারবার জন্ম হয় ইতিদের।
আমি বলছি না পুরা বাংলাদেশের কথা। হ্যাঁ, কিছু ভাগ্যবান কন্যাশিশুর জীবন একজন মানুষের মতো হয়। মৌল মানবিক চাহিদার পুরোটা না হলেও কিছু সুযোগ-সুবিধা এই শিশুরা পায়। তাদের সংখ্যা হাতে গোনা। যে দেশের শতকরা ৮৫% জনগণ দারিদ্র্যসীমার নিচে বাস করে, সেখানে কন্যাশিশু মাত্রই পরিবারের বোঝা।
শিক্ষিত জনগণের আনুপাতিক হার খুবই অল্প হওয়ায় আমরা এখনো জানি না অথবা বুঝি না মেয়েশিশুকে কীভাবে সম্পদে পরিণত করা যায়। একমাত্র শিক্ষাই হতে পারে শুধু মেয়ে নয়, মানুষ হওয়ার একমাত্র মাধ্যম। এই প্রবন্ধ লেখার কারণ, ইতি নামের মেয়েটি। যে সাত বছর স্বামীর সঙ্গে সংসার করার পর, শুধু এত দিনে সন্তান হয়নি বলে স্বামী তাকে ডিভোর্স দিয়েছে। মেয়েটি তার স্বামীর পা ধরে অনুরোধ করে যাচ্ছে, তাকে যেন স্বামী ডিভোর্স না দেয়। ফেসবুকে এই দৃশ্য ঘুরে বেড়াচ্ছে। তবে কি তাদের সাত বছরের সংসারে ভালোবাসা ছিল না। মেয়েটা যদি আজ নিজে কিছু করত—চাকরি কিংবা ব্যবসা—তাহলে যত যাই ঘটুক, কারও পায়ে তাকে পড়তে হতো না। বেসিক শিক্ষা থাকলে সে তার অধিকার সম্পর্কে জানতে পারত।
আমি বিশ্বাস করি, এই পৃথিবীতে প্রত্যেক মানুষ কোনো না কোনো প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করে। কেউ লেখাপড়ায় খুব মেধাবী, কেউ খুব ভালো নাচতে পারে, কারও গানের গলা অসম্ভব মিষ্টি। আবার কেউ খুব ভালো খেলতে পারে—হতে পারে ব্যাডমিন্টন, দাবা, ফুটবল, ক্রিকেট ইত্যাদি। পরিবারের কোনো মেয়েশিশু কোন প্রতিভা নিয়ে পৃথিবীতে এসেছে, তা প্রত্যেক মা, বাবা তথা পরিবার জানে। আমাদের সমাজব্যবস্থায়, বলতে খারাপ লাগলেও এটা চিরসত্য, আমরা মেয়েরাই মেয়েদের প্রতিপক্ষ বা সহজ ভাষায় দুশমন। কন্যা জায়া জননী—সেই যুগ যুগ ধরে মেনে নিয়েছি যে মেয়েদের জীবন মানে স্বামী, সংসার আর সন্তান লালন-পালন। এই হচ্ছে আমাদের জীবনের সূত্র। অথচ প্রত্যেকের প্রাতিষ্ঠানিক শিক্ষা কিংবা বৃত্তিমূলক শিক্ষা গ্রহণ করে মানুষ হয়ে নিজের জীবনকে উপভোগ করার কথা। বউ মানে ভালোবাসার মানুষ। তাকে নিয়ে সুখ-দুঃখ ভাগ করে সংসার করা উচিত। বউ তো কোন চাকরি নয় যে বাচ্চা না হলে চাকরিচ্যুত হয়ে গেল। পায়ে পড়ে কাঁদলেও আর তাকে ঘরে রাখা যাবে না।
এই মানসিকতা থেকে মুক্তির উপায় ছেলেমেয়ে ভেদাভেদ ভুলে সবাইকে শিক্ষিত করে তোলা। তাহলে মানুষ নিজের বিবেককে জাগাতে পারবে। জাগ্রত বিবেক ভুল করে না। মেয়ে বলে করুণা নয়, মানুষ হিসেবে তাকে সম্মান করা হোক আমাদের অঙ্গীকার। সকল সামাজিক কুসংস্কারের ইতি হোক।