সরকারি ঐক্যে জামায়াত-এনসিপি’র ‘লাল শর্ত’ ★ পলাতকদের রাজনীতি বন্ধে নতুন কৌশল ★ প্রত্যেককে ধরতে ১০ হাজার ডলার পুরস্কার!

থার্ড টার্মিনালের উদ্বোধন, হাসিনারও আগমন

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১৭:২৫ , অনলাইন ভার্সন
ডেট লাইন ১৬ ডিসেম্বর ২০২৬, বিজয় দিবস। বাংলাদেশ সরকার ঘোষণা করেছে উন্নয়ন কর্মসূচি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্ড টার্মিনালের উদ্বোধন। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন। ঐ দিন ফিরবেন বলে বিশেষ বিমান চেয়েছেন। 
যেভাবে ভারতে গিয়েছেন, অনেকটা সেভাবে। ২০২৪-এর ৫ আগস্ট বিমান বাহিনীর হেলিকপ্টারে ভারত গমন। সে রকম উড়োজাহাজে ফেরার কথাও বলেছে ভারত সরকার। যদিও শেখ হাসিনার প্রত্যার্পণ বা প্রত্যাবর্তন  বিষয়ে সিদ্ধান্ত হয়নি। লোকসভায় একটি কমিটি হয়েছিল হাসিনা সম্পর্কিত। মানবিক দিক বিবেচনা সাপেক্ষে আশ্রয় দানের সিদ্ধান্ত হয়। 
ভারতের সরকারি ও বিরোধী দল সুরক্ষা দিতে আগ্রহী। কিন্তু নতুন একটি পক্ষ নেমেছে আন্দোলনে। অতিথি হাসিনাকে তাড়াতে তারা বদ্ধপরিকর। বলছে, তাঁর জন্য ভারতের প্রশান্তি ঘোলাটে হচ্ছে। বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিনষ্ট হচ্ছে। অপরাধ করে বাংলাদেশ থেকে পালিয়ে এসেছেন। আমাদের ট্যাক্সের টাকায় তাঁকে পুষবো কেনো?
হাসিনাবিরোধী পক্ষটি অনলাইন মাতিয়ে তুলেছে। প্রতিদিন ভারতীয় নাগরিকদের মতামত প্রচার করছে। গোয়েন্দারা জানাচ্ছে বিষয়টি জেনজিরা লুফে নিতে পারে। ‘ককরোচ’ বা সিজেপি এই ইস্যুটি তুলতে পারে। সে ক্ষেত্রে হাসিনা ইস্যুটি বিজেপির জন্য অভিশাপ হবে।
আন্দোলন জমে ওঠার আগে চলছে প্রতিরোধ কার্যক্রম। ডিসেম্বরে ঢাকা ফেরার প্রচারণাটি চাঙ্গা করা হয়েছে। এছাড়া পলাতক নেতারা ছড়িয়ে দিচ্ছেন মানবিক আবেদন। স্থলপথে সীমান্ত পাড়ি দেওয়ার ইস্যু সামনে এনেছেন। সেটিকে কেন্দ্র করে আওয়ামী নেতারা ভ্রমণে নেমেছেন। বেনাপোল-পেট্রাপোল সীমান্তে যান চার প্রধান নেতা। স্থানীয় বিজেপির সঙ্গে মতবিনিময় করেন। জনাকীর্ণ সমাবেশে আওয়ামী নেতারা ভাষণও দেন। বলেন, জননেত্রী শেখ হাসিনা ভারতের কল্যাণে নিঃস্বার্থ ভূমিকা রেখেছেন। এখন তাঁর পাশে দাঁড়ানো আপনাদের নৈতিক দায়িত্ব।

থার্ড টার্মিনালের উদ্বোধন
হাসিনারও আগমন
১৬ ডিসেম্বর বিজয় দিবসে কে হবেন বিজয়ী? এমন প্রশ্ন এখন সচেতন মহলে। কারণ আন্তর্জাতিক বিমানবন্দরে ‘থার্ড টার্মিনালে’র শুভ উদ্বোধনের কথা। যদিও টার্মিনালের পুরো কাজ শেষ হয়নি। আরো ১৪ মাস লাগবে সমাপনী রেখা টানতে। তবুও প্রয়োজনের খাতিরে প্রস্তুতকৃত অংশটি চালু করা জরুরী। শাহজালাল বিমানবন্দরের উপর আন্তর্জাতিক চাপ মারাত্মক। 
প্রথম দিনে চারটি ফ্লাইট দিয়ে থার্ড টারমিনালের শুরু। ধীরে ধীরে বাড়বে ফ্লাইট সংখ্যা। টার্মিনাল পরিচালনায় থাকবে জাপানি কনসোর্টিয়াম। ৩০ নভেম্বরের মধ্যে চুক্তির প্রস্তুতি চূড়ান্ত। পূর্বে রাজস্ব ভাগাভাগির শর্ত ছিল ১৫ শতাংশ। নতুন চুক্তিতে ২৭ শতাংশ করা হয়েছে। আয় বৃদ্ধিতে মহাখুশি বিমান-পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। তবে ১৬ ডিসেম্বরের উদ্বোধন নিয়ে জটিলতায় পড়েছেন। ওই দিনে বিমানপথে ফিরতে চান শেখ হাসিনা। বাংলাদেশের কাছে বিশেষ বিমান চেয়েছেন তিনি। বিষয়টি রাষ্ট্রীয় সিদ্ধান্তের অধীন বলে মন্ত্রী জানান।
জাতিসংঘ ঘোষিত ১৪০০ খুনের আসামি তিনি। আইসিটি আদালত ঘোষিত ফাঁসির আসামিও। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি। এমন একজন পলাতক নেত্রীর জন্য বিমান দেয়া কি সম্ভব? মন্ত্রী বলেন, বন্দী বিনিময় প্রত্যাবর্তন চুক্তির অধীনে আসুক। রাষ্ট্র ওনাকে আনতে পুরো বিমান দিতে পারে। 
বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ অবশ্য উদ্বিগ্ন। শেখ হাসিনার আগমনকে ঘিরে অচলাবস্থার সম্ভাবনা রয়েছে। ৫০ লাখ মানুষের সমাগমের প্রস্তুতি চলছে। ‘বিজয় দিবস’ জাতীয় ছুটির দিন। এইজন্য দূরের এলাকা থেকেও মানুষ আসতে পারে। 
দেশে হাসিনা বিরোধী মানুষের সংখ্যা প্রায় ৭০%। প্রতিহতকরণে জুলাই যোদ্ধাদের নেতৃত্বে তারাও আসবেন। ফলে বিমানবন্দর রণক্ষেত্র হতে পারে। বিমানজট লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্রিটেন আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান ঘোষণা দিয়েছেন। বলেছেন, ৪০টি বিমান চার্টার করে নেতাকর্মীরা আসবেন। এভাবে আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়ার বিমানও আসতে পারে।
আওয়ামী নেতাদের মতে, নেত্রীকে সরকার বিমান দেবে না। ভারতও রাষ্ট্রীয় বিমান হয়তো দিতে পারবে না। সে ক্ষেত্রে প্রবাস নেতারাই প্লেন চার্টার করবে। চাঁদা দিয়ে হলেও ‘বঙ্গবন্ধু কন্যাকে’ দেশের মাটিতে ফেরাবে।
প্রবাস নেতাদের মতে, ‘দিস ইজ দ্য লাস্ট চান্স। নেত্রীর বয়স প্রায় ৮০ বছর। বয়স থাকতেই তাঁকে কাজে লাগাতে হবে। আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর রাজনীতিতে উনি একটি ব্র্যান্ড। জয়-পুতুলকে দিয়ে তাঁর স্থানটি পূরণ হবে না। গোপালগঞ্জে এখন যে উদ্দীপনা, তা কাজে লাগাতে হবে। বিজয়ের মাস ডিসেম্বরে নেত্রীকে ফেরাতেই হবে।’

‘সরকারি’ ঐক্যে জায়ামাত
এনসিপি’র লাল শর্ত
গোপালগঞ্জ জেলাটি সরকারের বেদখল হয় ১৫ নভেম্বর। আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ছিল ১৯ নভেম্বর। সারাদেশে সুরক্ষা পেলেও গোপালগঞ্জ-নড়াইল ছিল উত্তাল। একাধিক থানা পুড়িয়ে দেয়া হয়। ফলে বিএনপির দুই এমপিসহ নেতাদের বাড়ি অগ্নিদগ্ধ হয়। দুই জেলায়  বিএনপির ৩ নেতা নিহত। ২১ নভেম্বর পর্যন্ত কারো বিরুদ্ধে মামলা হয়নি। কাউকে গ্রেফতারও করেনি বিএনপি সরকার। বিষয়টির রহস্যজনক বলে অভিযোগ জামায়াত-এনসিপির।
হাসিনাবিরোধী ঐক্য গড়তে আহ্বান প্রধানমন্ত্রী তারেকের। সামরিক শাসনের গুজবে বিরোধী দল বগল বাজাচ্ছিল। হাসিনা গেছে তারেকও যাবে— এমন স্লোগান। এনসিপি বা জুলাই আন্দোলনকারীদের একাংশ উৎফুল্ল। গোয়েন্দা রিপোর্টে ধরা পড়ে কিছু ছায়াচিত্র। সরকারপক্ষ গুজবকে তেমন বাড়তে দেয়নি। তড়িঘড়ি ঐক্যের আহ্বান জানিয়ে পরিস্থিতিকে মুঠোবন্দী করেছে। প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠক করেছেন জামায়াতের আমির। সংসদ নেতা ও বিরোধী নেতায় মতানৈক্য হয়। এনসিপিসহ অন্যদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত হয়। অতঃপর অস্ট্রেলিয়ার দীর্ঘ সফরে যান আমিরে জামায়াত। 
এনসিপির তিন এমপি কাম নেতা বসেন বৈঠকে। আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, আখতার হোসেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ছিলেন খোশ মেজাজে। গণভোট, ‘জুলাই সনদ’ বাস্তবায়ন নিয়ে কথা হয়। এনসিপির দাবিগুলো ‘লাল শর্ত’ বলে অভিহিত হয়। ভারতীয় আধিপত্যবাদ ঠেকাতে তারা চাপ তৈরি করেন। 
প্রচারণার বাইরে আরো কিছু বিষয় ছিল বৈঠকে। বিশেষ করে আওয়ামী লীগের পলাতক নেতাদের প্রবাস রাজনীতি। ব্রিটেন, আমেরিকা, ইউরোপ ও ভারতে চলছে সক্রিয়তা। অর্থাৎ বাংলাদেশে রয়েছে খুনের মামলা। হাসিনা ছাড়াও আটজনের বিরুদ্ধে ফাঁসির আদেশ। ইন্টারপোলের মাধ্যমে ধরার নোটিশও জারি হয়েছে। কিন্তু রায় ঘোষণার পরেও পলাতক নেতারা আকুতোভয়। সামনেই মিটিং-সমাবেশ-টকশো করছে। এনসিপি নেতারা এসবের প্রতিকার চান।

পলাতকদের রাজনীতি বন্ধে নতুন কৌশল
প্রত্যেককে ধরতে ১০ হাজার ডলার পুরস্কার
সরকারের সঙ্গে জামায়াত এনসিপির ঐক্য ঘটেছে। প্রাথমিক পর্যায়ে হলেও কিছু পদক্ষেপ দৃশ্যমান হয়েছে। গোপালগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনী সোচ্চার হয়েছে। থানা পোড়ানোর মামলা হয়েছে, অপরাধীরা ধরাও পড়েছে। এলাকার তিন বিএনপি এমপি জনসংযোগ করেছেন।  
এনসিপির অভিযোগ সরকার রহস্যজনকভাবে নীরব ছিল। ঐক্য বৈঠকের পর সরবতার প্রমাণ দিচ্ছে। নড়াইলে হিন্দু সংখ্যালঘুদের বাড়িতে অগ্নিসংযোগ ঘটে। সেগুলো আওয়ামী লীগের সৃষ্ট বলে প্রচারের চেষ্টা চলছে।
প্রবাসে পলাতক আওয়ামী লীগ নেতারা এবার বিশেষ টার্গেট। বিদেশের মাটিতে বসে সরকার বিরোধী আন্দোলনকে উস্কে দিচ্ছেন। নিউইয়র্ক টাইমস-এ বিস্তারিত বিবরণ বেরিয়েছে। উন্নয়ন কর্মকান্ড ঠেকাতে হাসিনাপন্থীরা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। সামাজিক শান্তি বিনষ্টে অগ্নি রাজনীতি চালু করেছে। প্রতিবেদনের মতে, আমেরিকা-বাংলাদেশ ট্রেড চুক্তি রয়েছে। কিন্তু গার্মেন্টস খাতসহ উন্নয়ন সেক্টরে অচলবস্থা আনা হচ্ছে।
পলাতক নেতাদের নিষ্ক্রিয় করতে নেয়া হচ্ছে পদক্ষেপ। অধিকাংশ জনের বিরুদ্ধে রয়েছে হত্যা মামলা। দ্রুত রায় প্রকাশের ব্যাপক প্রস্তুতি চলছে। অতঃপর ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির প্রস্তুতি। এছাড়া থাকছে আসামিদের ধরতে ১০ হাজার মার্কিন ডলার পুরস্কার। যে কোন দেশের নাগরিক এই পুরস্কারমূল্য পাবেন। সংশ্লিষ্ট আসামিকে পুলিশের মাধ্যমে ধরিয়ে দিলেই হবে।
গত ১৫ সেপ্টেম্বর আইসিটি আদালত সাতজনকে মৃত্যুদণ্ড দেয়। আওয়ামী লীগ সম্পাদক ওবায়দুল কাদের। যুগ্ম-সম্পাদক বাহা উদ্দিন নাসিম। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মো. আরাফাত। যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ। সম্পাদক মাইনুল হোসেন নিখিল। ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সম্পাদক ওয়ালী আসিফ ইমান। অতঃপর জাহাঙ্গীর কবির নানক, মায়া চৌধুরী, ব্যারিস্টার নওফেল। তালিকায় ব্রিটেন, ইউরোপ, আমেরিকার নেতারাও থাকছেন। সভা-সমাবেশ থেকে যে কেউ গ্রেফতার করতে পারবেন। সফল হলে পাবেন ১০ হাজার মার্কিন ডলার পুরস্কার। এতে পলাতক নেতারা হিংসাত্মক রাজনীতি পরিহার করতে পারেন। সরকারের সংশ্লিষ্ট দপ্তর বলছে, অচিরেই এই মতে সিদ্ধান্ত হচ্ছে।
 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]