দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ল

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০১:২২ , অনলাইন ভার্সন
বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বেড়ে ৩৪ দশমিক ৩৫ বিলিয়ন বা তিন হাজার ৪৩৫ কোটি ১৮ লাখ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২৯ দশমিক ৫৩ বিলিয়ন বা দুই হাজার ৯৫৩ কোটি ৭৪ লাখ ডলারে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পর্যন্ত হালনাগাদ করা তথ্যে এই চিত্র উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেন।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, গত ২৩ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৩২ বিলিয়ন ডলার ও বিপিএম-৬ অনুযায়ী ছিল ২৯ দশমিক ৫১ বিলিয়ন ডলার। ১৯ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৩৮ বিলিয়ন ডলার ও বিপিএম-৬ অনুযায়ী ছিল ২৯ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। ১৭ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৪৯ বিলিয়ন ডলার ও বিপিএম-৬ অনুযায়ী ছিল ২৯ দশমিক ৬৭ বিলিয়ন ডলার। ১২ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৬৪ বিলিয়ন ডলার ও বিপিএম-৬ অনুযায়ী ছিল ২৯ দশমিক ৮২ বিলিয়ন ডলার। ১০ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৯৯ বিলিয়ন ডলার ও বিপিএম-৬ অনুযায়ী ছিল ৩০ দশমিক ১২ বিলিয়ন ডলার। ৯ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৯৫ বিলিয়ন ডলার ও বিপিএম-৬ অনুযায়ী ছিল ৩০ দশমিক শূন্য ৯ বিলিয়ন ডলার।

এর আগে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল ১৬৪ কোটি ২৪ লাখ ৬০ হাজার ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। বিল পরিশোধ পরে গত ৫ অক্টোবর দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ৩৪ দশমিক ৮৫ বিলিয়ন ডলারে নেমেছিল। অন্যদিকে বিপিএম-৬ অনুযায়ী, রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৯৮ বিলিয়ন ডলারে নেমেছিল।

আকুর মাধ্যমে ৯টি দেশের মধ্যে আমদানি-রপ্তানির লেনদেন নিষ্পত্তি হয়। দেশগুলো হলো- ভারত, বাংলাদেশ, ভুটান, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। আকুর আওতায় বাংলাদেশ প্রতি দুই মাস পরপর আমদানি বিল পরিশোধ করে। তাই প্রতিবার বিল পরিশোধের পর রিজার্ভ স্বাভাবিকভাবেই কমে যায়।

এরও আগে ৪ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলার ও বিপিএম-৬ অনুযায়ী ছিল ৩১ দশমিক ৫১ বিলিয়ন ডলার। ৩ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৪৩ বিলিয়ন ডলার ও বিপিএম-৬ অনুযায়ী ছিল ৩১ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। ১ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ২৫ বিলিয়ন ডলার ও বিপিএম-৬ অনুযায়ী ছিল ৩১ দশমিক ৩৮ বিলিয়ন ডলার।

ঠিকানা/এএস
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]