দেশে হাম উপসর্গে আরো ৯ শিশুর মৃত্যু

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১৫:৩৩ , অনলাইন ভার্সন
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারা দেশে  ৯ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নিশ্চিত হাম ও সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৬১ জন। ২৪ নভেম্বর (মঙ্গলবার) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে সারা দেশে ১ হাজার ৩৬১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গে মারা গেছে ১ হাজার ২৫৬ জন।
 
এর আগে ২৩ নভেম্বর (সোমবার) হাম বা উপসর্গে সারা দেশে কারও মৃত্যু হয়নি।

এদিন আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৪১৭ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ছিল ৯৬ জন এবং সন্দেহজনক হাম রোগী ১ হাজার ৩২১ জন।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]