নাটক ও চলচ্চিত্রের অভিনেতা সোহেল খান আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি
আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুর বিষয়টি জানিয়েছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। তিনি লেখেন, ‘অভিনেতা সোহেল খান কিছুক্ষণ আগে শুটিং সেটে অসুস্থ হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
পারিবারিক সূত্রে জানা গেছে, শুটিংয়ের কাজে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া সিএমএইচে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় কাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, বগুড়ার মমইনে শুটিং করতে এসে হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন তিনি। 'নসীব' সিনেমার শুটিংয়ে বগুড়ায় অবস্থান করছিলেন তিনি।
ঠিকানা/এএস