ইসরায়েলে সম্ভাব্য জাতীয় ঐক্যের সরকার গঠনে একগুচ্ছ শর্ত দিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি। এর মধ্যে রয়েছে পুরো চার বছর নেতানিয়াহুই প্রধানমন্ত্রী থাকবেন, জোটে কট্টর ডানপন্থী ও বামপন্থী দলগুলোকে অন্তর্ভুক্ত করতে হবে এবং ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর বিষয়ে জোটের সব দলের সমর্থন থাকতে হবে।
শনিবার (২১ নভেম্বর) হিব্রু ভাষার বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। বিরোধী দল ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোটের সঙ্গে সম্ভাব্য ঐক্যের সরকার গঠন নিয়ে আলোচনায় এসব শর্ত তুলে ধরেছে লিকুদ পার্টি।
প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহের শুরুতে দুই দলের প্রতিনিধিদের বৈঠকে নেতানিয়াহুর সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল রাবেলো লিকুদের পক্ষ থেকে শর্তের তালিকাটি উপস্থাপন করেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২সহ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, লিকুদ পার্টির ১০টি শর্ত হলো :
১. চার বছর প্রধানমন্ত্রী থাকবেন নেতানিয়াহু : পুরো মেয়াদে নেতানিয়াহুই প্রধানমন্ত্রী থাকবেন। আইজেনকোটের সঙ্গে পালাক্রমে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির কোনো ব্যবস্থা থাকবে না।
২. সব রাজনৈতিক দলকে সরকারে অন্তর্ভুক্তি : জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভিরের কট্টর ডানপন্থী দল ওতজমা ইয়েহুদিত থেকে শুরু করে বামপন্থী ডেমোক্র্যাটস পার্টি পর্যন্ত সবাইকে সরকারে রাখতে হবে। তবে আরব নেতৃত্বাধীন দুটি দলকে বাইরে রাখা হবে।
৩. ইরানে নতুন সামরিক অভিযানে সমর্থন : জোটের শরিক দলগুলোকে ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চালানোর বিষয়ে পূর্ণ সমর্থন দিতে হবে।
৪. বিচার বিভাগ সংস্কার অব্যাহত : রাজনৈতিক ঐকমত্যে পৌঁছানো পর্যন্ত বিচার বিভাগ সংস্কারসংক্রান্ত আইন প্রণয়নের উদ্যোগ বহাল থাকবে।
৫. ৭ অক্টোবরের হামলার তদন্ত : ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনা তদন্তে রাষ্ট্রীয় কমিশনের পরিবর্তে একটি রাজনৈতিক তদন্ত কমিশন গঠন করতে হবে।
৬. আল্ট্রা-অর্থোডক্সদের সামরিক নিয়োগ : বিদায়ী সরকারের উপস্থাপিত প্রস্তাবের ভিত্তিতে অতি-ধর্মীয় ইহুদি সম্প্রদায়ের সদস্যদের সামরিক বাহিনীতে নিয়োগ-সংক্রান্ত একটি বিল এগিয়ে নিতে হবে।
৭. বন্দী হামাস যোদ্ধাদের শর্ত অপরিবর্তিত : কারাগারে আটক হামাসের নুখবা ইউনিটের যোদ্ধাদের বিষয়ে বিদ্যমান শর্তে কোনো পরিবর্তন আনা যাবে না। তাদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকলেও এ অবস্থান বহাল রাখতে হবে।
৮. গাজা থেকে সেনা প্রত্যাহার নয় : হামাসের হুমকি পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত গাজায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বর্তমান অবস্থান থেকে সেনা প্রত্যাহার করা যাবে না।
৯. ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা : জোটের সব শরিক দলকে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করে একটি বিবৃতিতে স্বাক্ষর করতে হবে।
১০. ইসরায়েলের রাষ্ট্রীয় পরিচয়ের স্বীকৃতি : ইহুদি জনগণের জাতীয় রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে জোটের শরিকদের একটি বিবৃতিতে স্বাক্ষর করতে হবে।
সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, এসব শর্ত মূলত ঐক্যের সরকার গঠন নিয়ে আলোচনায় লিকুদ পার্টির প্রাথমিক অবস্থান তুলে ধরছে। তবে শর্তগুলোর মধ্যে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগি, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং গাজায় ইসরায়েলি সেনাদের অবস্থান নিয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য রয়েছে। সূত্র : টাইমস অব ইসরায়েল
ঠিকানা/এনআই