তারানা হালিমের গুলশানের বাসায় পুলিশের অভিযান

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ২২:৪৬ , অনলাইন ভার্সন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি ও প্রতিমন্ত্রী তারানা হালিমের গুলশানের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। তবে তাকে বাসায় পাওয়া যায়নি।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় গুলশান থানার ওসি জায়েদ নুর বলেন, ‘আমরা ওই বাসায় একটা ইনফরমেশন পেয়ে গিয়েছিলাম। তবে সেটা হয়নি। এটার সঙ্গে তারানা হালিমের কোনো বিষয় নেই।’

ওই ভবনের দারোয়ান শরিফ মিয়া গণমাধ্যমকে বলেছেন, ‘বিকেল ৩টার পরে পুলিশ আসছিল। তারা মালপত্র নামাইছে। কিন্তু স্যার তো নাই।’

স্যারটা, কে তারানা হালিম? এমন প্রশ্নের জবাবে শরিফ, ‘হ্যাঁ’ সূচক জবাব দিয়ে বলেন, ‘উনি তো এমপি আছিল। উনি তো গেছেই গা, দেশ ছাইড়া পলায়া। স্যারের বাসা চারতলায়। দুইজন নারী পুলিশ ওপরে গিয়েছিল। কিছু বের করে নাই। ভেতরে নাই তো কেউ। মানুষ তো নাই। ড্রাইভার কিছু মালপত্র নামাইছিল।’

ঘটনাস্থলে অন্তত ১০ থেকে ১২ জন পুলিশ সদস্যকে দেখা গেছে। এ ছাড়া সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন। বাসার সামনে একটি মালবাহী পিকআপও দেখা যায়। পুলিশের পাশাপাশি ওই ভবন ও গুলশানের স্থানীয় হাউজিংয়ের নিরাপত্তারক্ষীদেরও সেখানে দেখা যায়।

তারানা হালিম আওয়ামী লীগ সরকারে ২০১৮ সালে তথ্য ও টেলিযোগাযোগ এবং তথ্য মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]