চিকিৎসা শেষে দেশে ফিরেছেন খন্দকার মোশাররফ

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০২:১৩ , অনলাইন ভার্সন
চিকিৎসা গ্রহণ শেষে শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী ও কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন।

গত ৫ নভেম্বর তিনি উন্নত চিকিৎসার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুর গিয়েছিলেন। ড. খন্দকার মোশাররফ হোসেন সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে (এনইউএইচ) চিকিৎসা গ্রহণ করেছেন।

তার সঙ্গে ছিলেন স্ত্রী বিলকিস আক্তার হোসেন এবং জেষ্ঠ্যপুত্র খন্দকার মাহবুব হোসেন তুষার। ২০২৩ সালে একই হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছিল।

ড. খন্দকার মোশাররফের কনিষ্ঠ পুত্র বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন পিতার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]