কক্সবাজারে ট্রেনের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, শিশুসহ একই পরিবারের ৪ জন নিহত

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ১৮:০৮ , অনলাইন ভার্সন
কক্সবাজারের রামুতে ট্রেনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের চার সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরের পর রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি-উমখালী সড়কের একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। কক্সবাজারগামী একটি ট্রেনের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের তীব্রতায় অটোরিকশার যাত্রীরা গুরুতর আহত হন। ঘটনাস্থলেই দুই ভাই-বোনের মৃত্যু হয়। এ ঘটনায় শিশুসহ আরও তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদেরও মৃত্যু হয়।

ঠিকানা/এএস
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]