ঢাকার সিনেমা চরম দুর্দিনে আছে প্রায় দুই দশক ধরে। চলচ্চিত্র নির্মাণ কমে গেছে। কমে গেছে প্রেক্ষাগৃহ। একক হলের বদলে আধুনিক প্রযুক্তির যে সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্স—এগুলো যে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে, তেমনটিও নয়। নতুন নতুন প্রযুক্তির বিকাশে মূলত মার খেয়ে যাচ্ছে বড়পর্দার সিনেমা। কারণ, অনলাইন দুনিয়ার প্রসারে হাতের মুঠোয় থাকা ফোনেই বিনোদনের অনেক কিছু পেয়ে যাচ্ছে দর্শক। ফেসবুকের রিল, ইউটিউবের শর্টস, টিকটক কনটেন্ট—যেখানে অনেক কিছু ১০, ২০, ৩০ সেকেন্ডে শেষ হয়ে যাচ্ছে। এতে করে দু-তিন ঘণ্টার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আস্বাদনের অভ্যাস কমে যাচ্ছে। এর পরও ভালো চলচ্চিত্র দর্শককে হলে ফেরাতে পারে। বছরে এক-দুটি ঢাকাই চলচ্চিত্রই কিন্তু সেই প্রমাণ রাখছে।
তবে অধুনা আমাদের চিত্রজগতের নায়ক-নায়িকা, নির্মাতা, কুশলী—সিনেমা ছাড়াই নানা নাটকীয় কাণ্ডে জড়িয়ে পড়ছেন। চলচ্চিত্রের শুটিং শুরুর যে নির্দেশনা বা কাউন্টডাউন—‘জিরো, ওয়ান, টু, থ্রি, ক্যামেরা, অ্যাকশন’—সেই আওয়াজ কমে এলেও সিনেপাড়ার লোকজন অন্য সব বিষয় নিয়ে অ্যাকশন-রিঅ্যাকশনে খুব ব্যস্ত আজকাল। যাকে সোজা বাংলায় আমরা বলতে পারি, পাল্টাপাল্টি। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন বা এফডিসিতেই মিলছে তার মোক্ষম সব নমুনা। রাজধানীর কারওয়ান বাজারে এই স্থানটি একদা শুটিংয়ে দিনরাত ব্যস্ত থাকত। এখন আর সেই দিন নেই। তবে গত কয়েক বছর ধরেই দলাদলি, রাজনীতি, নির্বাচন ঘিরে উত্তেজনা থাকে সেখানে।
এই রোববার (১৫ নভেম্বর) এফডিসিতে হেলাল খান, জয় চৌধুরী ও ডি এ তায়েবকে ঘিরে এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। যেখানে বিষয় চলচ্চিত্র নয়, জাতীয় রাজনীতির যে মেরুকরণ, তারই চর্চা। বিএনপি সরকারের পক্ষে আর আওয়ামী লীগের বিরুদ্ধে আয়োজিত হয় মানববন্ধন। সেখানে জয় চৌধুরীসহ শিল্পী সমিতির কয়েকজন সদস্য অংশ না নেওয়ায় ক্ষুব্ধ হন জাসাসের আহ্বায়ক হেলাল খান। একপর্যায়ে জয়কে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে কটূক্তি করেন তিনি। এ নিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরীর প্রতিক্রিয়া অবশ্য ‘কিল খেয়ে কিল হজম’ করার মতোই। কিন্তু বিষয়টিতে তার পক্ষ নিয়ে উচ্চকণ্ঠ হয়েছেন সমিতির সহসভাপতি ডি এ তায়েব। তিনি বলেছেন, শিল্পী সমিতি একটি অরাজনৈতিক সংগঠন। কারও রাজনীতি করার ইচ্ছা থাকলে সেটি এফডিসির গেটের বাইরে করতে হবে।
কিন্তু এই অভিনেতা যে বিএনপি-ঘনিষ্ঠ, চব্বিশের অভ্যুত্থানের পর বারবার সেভাবেই নিজেকে উপস্থাপন করেছেন সমাজমাধ্যমে। চিত্রজগতের যারাই এখনকার ক্ষমতাসীন দলের রাজনীতিতে জড়িত, তাদের মনে রাখা প্রয়োজন, রাজনীতি করতে গিয়েই এখন বেশ কয়েকজন জনপ্রিয় নায়ক-নায়িকা আত্মগোপনে থাকতে বাধ্য হচ্ছেন। আর এককালের চিত্রনায়ক হেলাল খান যেভাবে কটূক্তি করেছেন, গালি দিয়েছেন, সেটার সমালোচনা কিন্তু চলচ্চিত্রজগতের অনেকেই করছেন ফেসবুকে। চিত্রনায়িকা পরীমনি আকারে-ইঙ্গিতে যেন সেটাই তুলে ধরতে চেয়েছেন। তিনি নিজেও অবশ্য নানা অশালীন বাক্যবাণে প্রতিপক্ষ সাংবাদিক সমাজকে ঘায়েল করতে চেয়েছেন বারবার। বিনোদনের গণমাধ্যমকর্মীরা তার পিছু নিয়েছিলেন চলচ্চিত্রের কোনো ব্যাপারে নয়। সেই বোট ক্লাবের পুরোনো হত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়েছিলেন তিনি। এর কিছুদিনের মধ্যেই মধ্যরাতে আবার নাটকীয়তা। একদল সাংবাদিকের সঙ্গেই নাকি নায়িকার বচসা। মঞ্চ থেকে করলেন বাজে ইশারা। তারপর নিরাপত্তাহীনতার দিকে ইঙ্গিত করে মধ্যরাতে অভিনেত্রী পরীমনি নিজেই প্রশ্ন তুললেন, ‘দ্যাশটা কার হাতে?’
ঘটনা এখানেই থামেনি। আরেক চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে ফেসবুকে পাল্টাপাল্টি শুরু হলো পরীমনির। গত বছরও নাকি তাকে লক্ষ্য করে পরীমনি ফেসবুকে লিখেছিলেন, ‘এখন ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি।’
সবশেষ অপু বিশ্বাস আবার গণমাধ্যমে বলেছেন, ‘যার ২৫টা সিনেমার মধ্যে ২০টা সিনেমাই ফ্লপ, ৫টা আন্ডার প্রোডাকশন, সেই মানুষ আমার জায়গায়, আমার লেভেলে আসার পর আমাকে নিয়ে যেন পোস্ট করে। দ্যাটস ইট, আর কোনো কথা বলতে চাই না।’
রাজনীতি নয়, কথা নয়, চলচ্চিত্র বাঁচাতে পারে কেবল চলচ্চিত্রই। সেখানে কুফা দশা কাটার কোনো লক্ষণ আপাতত নেই। কেবল বিকল্পধারার নির্মাতারা ভিনদেশ থেকে কিছু সম্মান আনতে পারছেন মাঝেমধ্যে।
প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে বিশ্বের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ শিক্ষার্থী চলচ্চিত্র উৎসব ‘ভিজিআইকে আন্তর্জাতিক শিক্ষার্থী চলচ্চিত্র উৎসব’-এ নির্বাচিত হয়েছে বাংলাদেশের চলচ্চিত্র গোলাম রাব্বানী ও জহিরুল ইসলাম নির্মিত ‘নিশি’। রাশিয়ার বিখ্যাত গেরাসিমভ ইনস্টিটিউট অব সিনেমাটোগ্রাফি আয়োজিত উৎসবটির ৪৬তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে চলচ্চিত্রটি। এ নিয়ে এখন রাশিয়ায় আছেন নির্মাতা গোলাম রাব্বানী। তিনি ফেসবুকে লিখেছেন, ‘বিশ্বের প্রথম ফিল্ম স্কুল ভিজিআইকেতে আমার সিনেমা নিশি প্রতিযোগিতা করবে বিশ্বের ৪০টি দেশের সিনেমার সঙ্গে। এটা আমার জন্য আনন্দের এবং গর্বের।’
চলচ্চিত্র এভাবেই আমাদের গর্বিত করুক, আনন্দিত করুক। হালের অপ্রাসঙ্গিক ক্রিয়া-প্রতিক্রিয়া থেকে মুক্তি পাক ঢাকাই চলচ্চিত্র। হাউসফুল হলই হোক সিনেমার আসল ঠিকানা।