আল্লাহ তায়ালা বলেন, ‘(আর হে মুহাম্মদ!) আমার বান্দাদেরকে বলে দাও, তারা যেন মুখে এমন কথা বলে, যা সর্বোত্তম। আসলে শয়তান মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করে। প্রকৃতপক্ষে শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু।’ (সুরা বনি ইসরাইল : ৫৩)
এই পৃথিবীতে শয়তানের সবচেয়ে না পছন্দের কাজ হচ্ছে ‘ইসলামি রাষ্ট্রব্যবস্থা’। সে চায়, মানুষ ইসলামি রাষ্ট্রব্যবস্থা কায়েম না করে ব্যক্তিগতভাবে ইসলাম পালন করুক। ব্যক্তিগত ইসলাম পালন করলে শয়তান এতটাই খুশি হয় যে, সে তার অনুসারীদেরকে বলে, প্রয়োজনে সেসব ব্যক্তিগত ইবাদাতকারীকে সাহায্য-সহযোগিতা করো। শত শত বছর এভাবে ইসলাম পালন করলে তার পরিচালিত রাষ্ট্রের এতটুকু কিছু যায় আসে না। কিন্তু রাষ্ট্র ও সমাজব্যবস্থা ইসলাম অনুযায়ী পরিচালিত হলেই কেবল তার অসুবিধা। এ জন্য যুগে যুগে কালে কালে দেখা গেছে, যারাই সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার কাজ নিয়ে এগিয়ে এসেছে, শয়তান তার সাঙ্গপাঙ্গকে তাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। কাছের ইতিহাস তথা সর্বশেষ নবী মুহাম্মদ সা. ও তাঁর সাথিদের ওপর নেমে আসা লোমহর্ষক জুলুম-নির্যাতন তার প্রকৃষ্ট উদাহরণ। অতি সাম্প্রতিক কালের ইসলামি সালভেশন ফ্রন্ট আলজেরিয়ার নির্বাচনে জয়ী হয়েও ক্ষমতায় যেতে পারেনি। শয়তানের সহচররা তাদেরকে ক্ষমতায় যেতে দেয়নি। আল ইখওয়ান, বিপুল ভোটে নির্বাচিত মিসরের প্রেসিডেন্ট মুরসিকে বেশি দিন ক্ষমতায় থাকতে দেয়নি। শয়তানের সহচররা তাকে ক্ষমতা থেকে হটিয়ে জুলুমতন্ত্র কায়েম করেছে।
শয়তানদের পক্ষ থেকে হজরত মুহাম্মদ সা.-কে ব্যক্তিগতভাবে ইসলাম পালনের প্রস্তাবও দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, হে আমাদের ভাতিজা! তুমি যদি এই আন্দোলনের মাধ্যমে সম্পদ অর্জন করতে চাও, তবে আমরা তোমাকে এত সম্পদ দেব যে তুমি আমাদের মধ্যে সবচেয়ে ধনী হয়ে যাবে। আর তুমি যদি নেতৃত্ব বা প্রধান হতে চাও, তবে আমরা তোমাকে আমাদের নেতা বানাব এবং তোমার সিদ্ধান্ত ছাড়া কোনো কাজ করব না। যদি তুমি রাজত্ব চাও, তবে তোমাকে আমাদের রাজা বানিয়ে দেব। মহানবী সা. উতবার সব কথা শোনার পর কোনো লোভের কাছে মাথা নত করেননি। তিনি উত্তর হিসেবে আল কোরআনের হামীম আস সাজদার প্রথম ৩৮ আয়াত পর্যন্ত তেলাওয়াত করে শোনান। কোরআনের বাণী শুনে উতবা এতটাই মুগ্ধ ও ভীত হয়ে পড়ে, সে তার কুরাইশ বন্ধুদের কাছে ফিরে গিয়ে ইসলাম ও মুহাম্মদ সা.-এর বিরোধিতা বন্ধ করার পরামর্শ দেয়। (সিরাতে ইবনে হিশাম ও আর রাহীকুল মাখতুম)
এই ৩৮ আয়াতের মধ্যে নিচের আয়াতটি আছে, সেখানে বলা হয়েছে, ‘যদি তোমরা শয়তানের পক্ষ থেকে কোনো প্ররোচনা আঁচ করতে পারো, তাহলে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো। তিনি সবকিছু শোনেন এবং জানেন।’ (সুরা হামীম আস সাজদা : ৩৬) শয়তান যখন দেখে হক ও বাতিলের লড়াইয়ে ভদ্রতা ও শিষ্টাচার দ্বারা হীনতার এবং সুকৃতি দ্বারা দুষ্কৃতির মোকাবিলা করা হচ্ছে, তখন সে চরম অস্বস্তির মধ্যে পড়ে যায়। সে চায় কোনোভাবে একবারের জন্য হলেও হকের পথে সংগ্রামকারী, বিশেষ করে তাদের বিশিষ্ট লোকজন ও নেতৃবৃন্দের দ্বারা এমন কোনো ত্রুটি সংঘটিত করিয়ে দেওয়া যায়, যাতে সাধারণ মানুষকে হক পথ সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি করা যায়। তা ছাড়া এর দ্বারা বিরোধীরাও একটি শক্ত কথার জবাব হঠকারিতার সাহায্যে দেওয়ার অজুহাত পেয়ে যায়। এ কারণে বলা হয়েছে, শয়তানের প্রতারণার ব্যাপারে সাবধান থাকো। সে অত্যন্ত দরদি ও সঙ্গকামী সেজে এই বলে তোমাদেরকে উত্তেজিত করবে, অমুক অত্যাচার কখনো বরদাশত করা উচিত নয়, অমুক কথার দাঁতভাঙা জবাব দেওয়া উচিত এবং এই আক্রমণের জবাবে লড়াই করা উচিত। তা না হলে তোমাদেরকে কাপুরুষ মনে করা হবে এবং তোমাদের আদৌ কোনো প্রভাব থাকবে না। এ ধরনের প্রতিটি ক্ষেত্রে তোমরা যখন নিজেদের মধ্যে কোনো অযথা উত্তেজনা অনুভব করবে, তখন সাবধান হয়ে যাও। কারণ তা শয়তানের প্ররোচনা।
শয়তান তোমাদের উত্তেজিত করে কোনো ভুল সংঘটিত করাতে চায়। কিন্তু কেউ সাবধান না হয়ে যদি এমনটি মনে করে, শয়তান আমার দ্বারা কোনো ত্রুটি করাতে পারবে না, নিজের এই ইচ্ছাশক্তির বিভ্রম হবে শয়তানের আরেকটি ভয়ংকর হাতিয়ার। এর চেয়ে বরং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা উচিত। কারণ তিনিই তাওফিক দান করেন ও রক্ষা করেন। তিনি রক্ষা না করলে কেউ শয়তানের হামলা থেকে রক্ষা পেতে পারে না। কারণ শয়তান এতটাই ধোঁকাবাজ যে, সেই অত্যন্ত আপন দরদি, হিতাকাঙ্ক্ষী ও পরোপকারী সেজে বলবে যে অমুক যা করছে বা বলছে, তা সুস্পষ্ট অন্যায় ও অবিচার। এর একটি বিহিত হওয়া জরুরি। তাদের জুলুম বরদাশত করা উচিত নয়, আমাদের সক্ষমতা আছে তাদের এ সমস্ত অন্যায়ের দাঁতভাঙা জবাব দেওয়ার। এর পরও যদি আমরা চুপ থাকি, তাহলে আমরা কাপুরুষ থেকে যাব বা এরা আমাদেরকে দুর্বল ভাববে এবং তারা আরও বেশি করে আমাদের ওপর হামলে পড়বে। এভাবে শয়তান আমাদেরকে এ কাজে শামিল করে একসময় সে পেছন থেকে কেটে পড়বে। সুতরাং শয়তানের বিভিন্ন ধরনের রূপ থেকে বাঁচার একটি মাত্র উপায় হলো, মহান রবের আশ্রয় গ্রহণ করা।
বিরোধিতার তুফানের মুখে আল্লাহর আশ্রয় প্রার্থনা করার পর যে জিনিসটি মুমিনের হৃদয়ে ধৈর্য, প্রশান্তি ও তৃপ্তির গভীর শীতলতা সৃষ্টি করে, তা এই বিশ্বাসে যে আল্লাহ বিষয়টি সম্পর্কে অবহিত আছেন। আমরা যা করছি তাও তিনি জানেন এবং আমাদের বিরোধীরা যা করছে তাও তিনি জানেন। আমাদের ও আমাদের বিরোধীদের সব কথাই তিনি শুনছেন এবং উভয়ের কর্মনীতি যা কিছুই হোক না কেন, তা তিনি দেখছেন। কারণ তিনি সামিউম বাছির অর্থাৎ তিনি শ্রুতিশীল ও মহাদ্রষ্টা। এই আস্থার কারণেই মুমিন বান্দা নিজের এবং ন্যায় ও সত্যের দুশমনদের ব্যাপারটি আল্লাহর কাছে সোপর্দ করে সম্পূর্ণরূপে নিশ্চিন্ত হয়ে যান। বিভেদ সৃষ্টি করা শয়তানের প্রধান কাজ। তাই মহান আল্লাহ আল কোরআনের বেশ কয়েকটি জায়গায় নবী সা. ও তাঁর মাধ্যমে ইমাদারদেরকে দীনে ইসলামের দাওয়াত এবং সমাজ সংস্কারের কৌশল শিক্ষা দিয়েছেন। সব কটি স্থানে শয়তান দাওয়াতকে ব্যর্থ করার জন্য উসকানি দেয়। মুমিনদেরকে বলা হয়েছে, সে সময় যেন আল্লাহর আশ্রয় প্রার্থনা করা হয়। যেমন আল্লাহ তায়ালা বলেন, ‘(হে মুহাম্মদ!) মন্দকে দূর করো সর্বোত্তম পদ্ধতিতে। তারা তোমার সম্পর্কে যেসব কথা বলে, তা আমি খুব ভালো করেই জানি। আর দোয়া করো, হে আমার রব! আমি শয়তানের উসকানি থেকে তোমার আশ্রয় চাই। এবং হে আমার রব! সে আমার কাছে আসুক এ থেকেও আমি তোমার আশ্রয় চাই।’ (সুরা মু’মিনুন : ৯৬-৯৮)
বিতর্ক ও আলাপ-আলোচনা উপযুক্ত যুক্তি-প্রমাণসহ ভদ্র ও শালীন ভাষায় এবং বোঝার ও বোঝাবার ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে করতে হবে। বিতর্ক ও আলাপ-আলোচনার কোনো ফাঁকে যেন শয়তান প্রবেশ করতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি প্রসারিত রাখতে হবে। তাহলে এই আলোচনার ফলে যার সঙ্গে আলোচনা করা হচ্ছে, সে তার চিন্তার সংশোধন করবে। প্রচারকের চিন্তা করা উচিত, তিনি শ্রোতার হৃদয়ের দুয়ার উন্মুক্ত করে তার মধ্যে সত্য কথা বসিয়ে দেবেন এবং তাকে সঠিক পথে আনবেন। তার মধ্যে এ চিন্তা থাকবে না, একজন যুক্তিবাদীর মতো তাকে যুক্তি দিয়ে হারিয়ে দেওয়া বা পাহলোয়ানের মতো তার লড়াই করা, যার উদ্দেশ্যই হয় প্রতিপক্ষকে হারিয়ে দেওয়া। বরং একজন ডাক্তারের মতো তাকে সব সময় উদ্বিগ্ন থাকতে হবে, যিনি তার রোগীর চিকিৎসা করার সময় এ কথাকে গুরুত্ব দেন, তার নিজের ভুলের দরুন রোগীর রোগ যেন আরও বেশি বেড়ে না যায় এবং সর্বাধিক কম কষ্ট সহ্য করে, যাতে রোগীর রোগ নিরাময় হওয়া সম্ভব হয়। যেমন আল্লাহ তায়ালা বলেন, ‘আহ্বান করো নিজের রবের দিকে প্রজ্ঞা ও উৎকৃষ্ট উপদেশের মাধ্যমে এবং লোকদের সঙ্গে উত্তম পদ্ধতিতে বিতর্ক-আলোচনা করো।’ (সুরা আন নাহল : ১২৫) ‘সুকৃতি ও দুষ্কৃতি সমান নয়। (বিরোধীদের আক্রমণ) প্রতিরোধ করো উৎকৃষ্ট পদ্ধতিতে। তুমি দেখবে এমন এক ব্যক্তি, যার সঙ্গে তোমার শত্রুতা ছিল, সে এমন হয়ে গেছে, যেমন তোমার অন্তরঙ্গ বন্ধু।’ (সুরা হা-মীম আস সাজদাহ : ৩৪) ‘তুমি উত্তম পদ্ধতিতে দুষ্কৃতি নির্মূল করো। আমি জানি (তোমার বিরুদ্ধে) তারা যেসব কিছু তৈরি করে।’ (সুরা আল মু’মিনুন : ৯৬)
আল্লাহ তায়ালা বলেন, ‘ক্ষমার পথ অবলম্বন করো, ভালো কাজ করার নির্দেশ দাও এবং মূর্খদের এড়িয়ে চলো। আর যদি (মুখে মুখে জবাব দেওয়ার জন্য) শয়তান তোমাকে উসকানি দেয়, তাহলে আল্লাহর আশ্রয় চাও।’ (সুরা আরাফ : ১৯৯-২০০) যখনই বিরোধীদের কথার জবাব দিতে গিয়ে নিজেদের মধ্যে ক্রোধের আগুন জ্বলে উঠছে বলে মনে করা হবে এবং মন-মেজাজ আকস্মিকভাবে আবেগ-উত্তেজনায় ভরে যেতে দেখা যাবে, তখনই বুঝতে হবে, দীনের দাওয়াতের কাজ নষ্ট করার জন্য এটি শয়তানের উসকানি ছাড়া আর কিছুই নয়। শয়তানের চেষ্টা হচ্ছে, দীনের আহ্বানকারীরাও যেন বিরোধীদের মতো কঠিন মতবিরোধে জড়িয়ে পড়ে এবং সংস্কারের কাজ ত্যাগ করে। সে যেভাবে মানবগোষ্ঠীকে বিতর্ক-কলহ ও ফিতনা-ফ্যাসাদে মশগুল করে রাখতে চায়, তারাও তার মধ্যে মশগুল হয়ে যাক। তা ছাড়া শয়তানের সবচেয়ে বড় কাজ হলো, দাওয়াত দানকারী এবং বিরোধীদের মাঝে যে বিষয়ের ওপর তর্ক-বিতর্ক হচ্ছে, তীব্র তর্ক-বিতর্কের কারণে বিরোধীদের ভুল মতাদর্শটি তাদের মনে আরও বেশি করে কঠিনভাবে গেঁথে যায়, যেখান থেকে তাকে ফেরানো আর সম্ভব হয় না। এটিই শয়তানের সবচেয়ে বড় সফলতা।
তাই ইসলাম-বিরোধীদের সঙ্গে আলাপ-আলোচনা ও তর্ক-বিতর্ক করার সময় কড়া কথা, বাড়াবাড়ি ও বাহুল্য বর্জন করতে হবে। বিরোধী পক্ষ যতই অপ্রীতিকর কথা বলুক না কেন, মুসলমানদের মুখ থেকে কোনো ন্যায় ও সত্যবিরোধী একটি কথাও বের হওয়া উচিত নয়। ক্রোধে আত্মহারা হয়ে তাদের আজেবাজে কথা বলা শোভা পায় না। ঠান্ডা মাথায় তাদের এমন সব কথা বলতে হবে, যা যাচাই-বাছাই করা, মাপাজোকা, ওজন করা, সত্য এবং তাদের দাওয়াতের মর্যাদার সঙ্গে সংগতিশীল।