চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পারমাণবিক অস্ত্র সীমিত করার বিষয়ে পারস্পরিক চুক্তিতে পৌঁছানো কঠিন হবে; তবে এ নিয়ে তিনি কাজ চালিয়ে যাবেন।
বৃহস্পতিবার চীনে নজিরবিহীন ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন শেষে ওয়াশিংটনে ফেরার পথে রয়টার্সকে ফোনে ট্রাম্প বলেন, “ধারণাটি আমার ভীষণ পছন্দের। তবে বাস্তব দরকষাকষির ক্ষেত্রে একজন প্রেসিডেন্ট হিসেবে এটি করা আমার জন্য খুবই কঠিন একটি বিষয়।”
এই সফরে ট্রাম্পের অন্যতম প্রধান অগ্রাধিকার ছিল পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে ত্রিপক্ষীয় আলোচনা শুরু করা। তবে সক্ষমতায় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের চেয়ে পিছিয়ে থাকা চীন নিজস্ব পারমাণবিক অস্ত্রভান্ডার ব্যাপকভাবে বাড়াতে চায়। সে কারণে বেইজিং এ আলোচনায় অনীহা দেখিয়ে আসছে।
‘বুলেটিন অব দ্য অ্যাটমিক সায়েন্টিস্টস’-এর হিসাবে ২০২৩ সালে চীনের কাছে প্রায় ৪১০টি পারমাণবিক ওয়ারহেড ছিল, যেখানে যুক্তরাষ্ট্রের ছিল প্রায় ৩ হাজার ৭০৮টি।
আর বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের অধিকারী রাশিয়ার কাছে ২০২৬ সালের মার্চে প্রায় ৫ হাজার ৪২০টি ওয়ারহেড ছিল।
চীন দ্রুতগতিতে তাদের পারমাণবিক ভান্ডার সম্প্রসারণ করছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে চীনের সক্রিয় ওয়ারহেডের সংখ্যা ১ হাজার ছাড়িয়ে যেতে পারে।
বৃহস্পতিবার ট্রাম্প জানান, পারমাণবিক অস্ত্র সীমিত করার ধারণার সঙ্গে শি জিনপিং একমত।
“তবে একই সঙ্গে কারও পক্ষে এটা বলাও খুব কঠিন যে, ‘আমাদের ৪ হাজার পারমাণবিক অস্ত্র আছে, আমরা এর অর্ধেক ছেড়ে দেব।’ এটা করা আসলেই কঠিন।”
তারপরও বিষয়টি ‘বারবার সামনে আনবেন’ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “কারণ এটা করা উচিত, তবে মনস্তাত্ত্বিকভাবে এটা করা কঠিন।”
বৈঠক শেষে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে তিন নেতা “পারমাণবিক যুদ্ধে কেউ জয়ী হতে পারে না এবং এই যুদ্ধ কখনোই লড়া উচিত নয়” বলে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেন।
পাশাপাশি তারা “পারমাণবিক ঝুঁকি কমানো এবং পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে সংলাপ চালিয়ে যাওয়ার” প্রতিশ্রুতি দেন।
ঠিকানা/এসআর