সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে ভারত : মোদি

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ১১:২৮ , অনলাইন ভার্সন
সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি মন্তব্য করেছেন, এখন সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে তার দেশ ভারত। শুক্রবার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

মোদি মূলত তার ওই পোস্টে গত ১৩ বছরে ভারতের অগ্রগতির চিত্র তুলে ধরতে গিয়ে এমন মন্তব্য করেছেন। পোস্টে কংগ্রেসের নেতৃত্বাধীন আগের ইউপিএ সরকারকেও কটাক্ষ করেছেন তিনি।

এনডিটিভি বলছে, জনপ্রিয় ভিডিও গেম জিটিএ-৬ মুক্তির বিষয়টিকে কাজে লাগিয়ে গত ১৩ বছরে ভারতের অগ্রগতির চিত্র তুলে ধরেছেন নরেন্দ্র মোদি। তার সরকারি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত একটি পোস্টে দেখানো হয়েছে, ২০১৩ সালে জিটিএ-৫ মুক্তির পর থেকে জিটিএ-৬ আসা পর্যন্ত ভারত কীভাবে এগিয়েছে। পোস্টটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘ভারত এখন সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে।’

পোস্টের সঙ্গে দেওয়া একাধিক ছবিতে গত এক দশকে দারিদ্র্য উল্লেখযোগ্যভাবে কমে আসাসহ ভারতের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরা হয়েছে। একইসঙ্গে কংগ্রেসের নেতৃত্বাধীন আগের ইউপিএ সরকারের দিকেও কটাক্ষ করা হয়েছে। পোস্টের ছবিগুলোতে ব্যবহার করা হয়েছে ‘প্রাইসডাউন’ ফন্ট। জিটিএ গেম সিরিজের প্রচ্ছদ ও প্রচারণায় এই মোটা ও নজরকাড়া ফন্টের ব্যবহার বিশেষভাবে পরিচিত।

পোস্টে বলা হয়েছে, একসময় ‘ফ্র্যাজাইল ফাইভ’ বা ঝুঁকিপূর্ণ পাঁচ অর্থনীতির একটি হিসেবে পরিচিত ভারত এখন বিশ্বের দ্রুততম বর্ধনশীল বড় অর্থনীতিতে পরিণত হয়েছে। ২০১৩ সালের আগস্টে মরগান স্ট্যানলির এক বিশ্লেষক ‘ফ্র্যাজাইল ফাইভ’ শব্দটি ব্যবহার করেন।

বিদেশি পুঁজির প্রবাহের ওপর অতিরিক্ত নির্ভরশীল এবং বৈশ্বিক আর্থিক পরিস্থিতির পরিবর্তনে ঝুঁকিতে থাকা পাঁচটি উদীয়মান অর্থনীতিকে বোঝাতে এই শব্দ ব্যবহার করা হয়েছিল। দেশগুলো হলো ভারত, ব্রাজিল, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা ও তুরস্ক। এখন আর এই তালিকায় ভারতের নাম নেই।
মোদির পোস্টে ভারতের অন্যান্য অর্জনের মধ্যে রয়েছে পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন করা, সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতায় ব্যাপক উন্নতি, মহাকাশ প্রযুক্তি খাতে দেশটিতে নিবন্ধিত ৪৪০টি স্টার্টআপ এবং বিদ্যুতায়নের ক্ষেত্রে অগ্রগতি।

গেমপ্রেমীদের সঙ্গে সংযোগ তৈরির লক্ষ্যেও পোস্টে একটি বিষয় তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, ভারতে উচ্চগতির ইন্টারনেটের দাম প্রতি গিগাবাইটে (জিবি) ৩০৮ রুপি থেকে কমে ৭ দশমিক ৫১ রুপিতে নেমে এসেছে।

এছাড়া মাওবাদমুক্ত দেশ হিসেবে ভারতের আত্মপ্রকাশ এবং প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানিকেও মোদির পোস্টে অর্জন হিসেবে উল্লেখ করা হয়েছে।

এনডিটিভি বলছে, তরুণ প্রজন্মের সঙ্গে যোগাযোগ বাড়াতে সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে জনপ্রিয় সংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গ ব্যবহার করার জন্য পরিচিত প্রধানমন্ত্রী মোদি। পোস্টটি প্রকাশের ১০ মিনিটেরও কম সময়ের মধ্যে প্রায় ৬০ হাজার লাইক এবং প্রায় দুই হাজার মন্তব্য পড়ে। বেশির ভাগ ব্যবহারকারীই পোস্টটির প্রশংসা করেছেন বলে দেখা গেছে।

গেমপ্রেমীদের সঙ্গে সংযোগ তৈরির লক্ষ্যেও পোস্টে একটি বিষয় তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, ভারতে উচ্চগতির ইন্টারনেটের দাম প্রতি গিগাবাইটে (জিবি) ৩০৮ রুপি থেকে কমে ৭ দশমিক ৫১ রুপিতে নেমে এসেছে।

এছাড়া মাওবাদমুক্ত দেশ হিসেবে ভারতের আত্মপ্রকাশ এবং প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানিকেও মোদির পোস্টে অর্জন হিসেবে উল্লেখ করা হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তরুণ প্রজন্মের সঙ্গে যোগাযোগ বাড়াতে সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে জনপ্রিয় সংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গ ব্যবহার করার জন্য পরিচিত প্রধানমন্ত্রী মোদি। পোস্টটি প্রকাশের ১০ মিনিটেরও কম সময়ের মধ্যে প্রায় ৬০ হাজার লাইক এবং প্রায় দুই হাজার মন্তব্য পড়ে। বেশির ভাগ ব্যবহারকারীই পোস্টটির প্রশংসা করেছেন বলে দেখা গেছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মধ্যরাতে মুক্তি পেয়েছে জিটিএ-৬। এর আগের মূল সংস্করণ জিটিএ-৫ মুক্তি পেয়েছিল ১৩ বছর আগে।

ডিজিটাল ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের তথ্য অনুযায়ী, জনপ্রিয় এই ভিডিও গেম সিরিজের নতুন সংস্করণটি তৈরিতে ১০০ কোটি ডলারের বেশি খরচ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মুক্তির আগেই গেমটির প্রি-অর্ডার থেকে আয় হয়েছে প্রায় ১১০ কোটি ডলার। ইতিহাসে কোনো গেমের ক্ষেত্রে এটিই সর্বোচ্চ প্রি-অর্ডার থেকে আয়ের রেকর্ড।

ঠিকানা/এএস
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]