দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় যেতে নির্দেশ দিয়েছেন। এর মানে এটা নয় যে, এমপিরা সেখানে পুলিশের কাজটি করবেন। তারা শুধু বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিরাপত্তা প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করবেন। এসব কথা বলেছেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ।
ঠিকানায় খালেদ মুহিউদ্দীন টকশোতে তিনি আরও বলেন, ‘বিএনপির সংসদীয় বোর্ডের সভায় মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বলেছেন, আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। তাই উন্নয়নের দায়িত্ব যেমন আমাদের, তেমনি ভোটারদের জীবনে যাতে শান্তি বিঘ্নিত না হয়, সেটাও দেখার কথা বলেছেন তিনি। এই প্রেক্ষাপটে সংসদ অধিবেশন শেষে ঢাকায় জরুরি কাজ না থাকলে নিজের এলাকার মানুষের সাথে এমপিদের থাকতে বলেছেন।’
১৯ নভেম্বর বৃহস্পতিবার এই টকশোতে অতিথি হিসেবে আরও ছিলেন গণতান্ত্রিক অধিকার কমিটির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা নিত্রা। যা নিউইয়র্ক সময় বেলা ১১টায় (বাংলাদেশ সময় রাত ১০টায়) সরাসরি সম্প্রচারিত হয় ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ ইউটিউব চ্যানেলে। দেশের সমসাময়িক নানা বিষয়ে সঞ্চালকের প্রশ্নের জবাব দেন তারা।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক সহিংস রাজনীতির সমালোচনা করে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তারা কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী। তাদের আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না। তার আগেই চব্বিশের চেতনায় আবার মাথা গুঁড়িয়ে দেওয়া হবে।
এ ধরনের বক্তব্য থেকে সরকারপ্রধানের বিরত থাকা উত্তম বলে মনে করেন গণতান্ত্রিক অধিকার কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক সামিনা লুৎফা নিত্রা। তিনি আরও বলেন, ‘বিগত অন্তর্বর্তী সরকারের সময় বিচার-বহির্ভূত অনেক ঘটনাকে প্রশ্রয় দেওয়া হয়েছে। এখন নির্বাচিত সরকারকে অবশ্যই আইনের শাসনে থাকতে হবে। নইলে আমাদের দেশে কোনো দিনই প্রতিষ্ঠানই দাঁড়াবে না।’
‘এই এক সপ্তাহ ধরে আওয়ামী লীগ যা করছে, এগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে, তা বলা যাবে না, এটা নয়। এসব অন্যায়েরও বিচার হতে হবে। কিন্তু মব দিয়ে মব মোকাবিলা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না’- যোগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা নিত্রা।
এদিকে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় যে সহিংস পরিস্থিতি তৈরি হয়েছে- তার দায় পুরোপুরি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের, দাবি করছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জি কে গউছ। তিনি বলেছেন, ‘এটা দিবালোকের মতো স্পষ্ট যে পতিত স্বৈরাচারের দোসররা থানায় হামলা করছে, চলন্ত গাড়িতে বোমা মারছে। এ ছাড়া এগুলোর দায়দায়িত্ব আওয়ামী লীগের লোকেরা নিজেরাই নিচ্ছেন। যার যার অবস্থান থেকে এগুলো প্রতিরোধে আমরা সচেতন থাকব।’
ঠিকানা/এনআই