বাতিল হয়ে যাওয়া কূটনৈতিক পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে মরিয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার তার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন করলেন তার আইনজীবীরা। দ্বারস্থ হলেন দিল্লির বাংলাদেশ হাইকমিশনের।
হাসিনার হয়ে লন্ডনের আইনি পরামর্শদাতা সংস্থা ম্যাট্রিক্স চেম্বারস দ্বিতীয় দফায় ই-মেইল পাঠিয়ে জানতে চেয়েছে, ওই দুটি নথি ফিরে পেতে কী কী আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেওয়া ই-মেইলের সঙ্গে যুক্ত করা হয়েছে হাসিনার স্বাক্ষরিত ওকালতনামাও। অর্থাৎ তার হয়ে আইনি সিদ্ধান্ত নেওয়ার আনুষ্ঠানিক অনুমতিও জমা দিয়েছে ম্যাট্রিক্স চেম্বারস।
গত ৯ নভেম্বর প্রথমবারের মতো বাংলাদেশ হাইকমিশনারের দপ্তরে ই-মেইল পাঠিয়েছিল সংস্থাটি। তাতে হাসিনার বাতিল হয়ে যাওয়া পাসপোর্ট এবং এনআইডি ফিরে পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে জানতে চাওয়া হয়। কিন্তু সেই আবেদনের সঙ্গে ছিল না হাসিনার স্বাক্ষরিত অনুমতিপত্র। আজ বৃহস্পতিবার দ্বিতীয় ই-মেইলে যুক্ত হয়েছে হাসিনার স্বাক্ষর।
সংস্থাটির দাবি, আগের ই-মেইলটি হাইকমিশন পেয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রে তারা জানতে পেরেছে। কিন্তু গত দশ দিনে কোনো জবাব পায়নি তারা। তাই দ্রুত প্রয়োজনীয় তথ্য জানাতে ফের আবেদন করা হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। আশ্রয় নেন ভারতে। তার দুদিনের মধ্যেই ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার হাসিনা এবং তার পরিবারের সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে। বাতিল করা হয় তাদের এনআইডিও।
ফলে বর্তমানে ভারতে অবস্থান করলেও বাংলাদেশের নাগরিক হিসেবে প্রয়োজনীয় নথি ফিরে পাওয়ার প্রশ্নটি হাসিনার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তবে পাসপোর্ট এবং এনআইডি ফিরে পেতে হাসিনা মরিয়া হলেও এই উদ্যোগে সাড়া দেওয়ার কোনো ইঙ্গিত এখনো দেয়নি ঢাকা। বরং চলতি মাসের ৯ তারিখ তার পাসপোর্ট ফেরত চেয়ে আবেদনের বিষয়টি প্রকাশ্যে আসার পর বাংলাদেশের একাধিক মন্ত্রী বলেছিলেন, তাকে নতুন করে পাসপোর্ট বা এনআইডি দেওয়ার প্রশ্ন নেই।
ঢাকার যুক্তি, হাসিনা একজন সাজাপ্রাপ্ত আসামি। তাকে ভারতের কাছ থেকে বন্দি প্রত্যর্পণ চুক্তি মেনে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে।
২০২৫ সালের ১৭ নভেম্বর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের আন্দোলন দমনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয়। সেই রায়ের পর ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ প্রশ্নে কূটনৈতিক টানাপোড়েনও নতুন মাত্রা পায়। ঢাকা বারবার হাসিনাকে ফেরানোর দাবি জানালেও নয়াদিল্লির অবস্থান বিষয়টি আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেই বিবেচিত হবে।
এই পরিস্থিতিতে পাসপোর্ট ও এনআইডি ফিরে পেতে লন্ডনের আইনজীবী সংস্থাকে নিয়োগ করে হাসিনার পদক্ষেপ নিছক নথি ফিরে পাওয়ার চেষ্টা, নাকি বাংলাদেশে ফেরার সম্ভাব্য আইনি প্রস্তুতি— তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে পাসপোর্ট হাতে পেলেই হাসিনার দেশে ফেরার পথ খুলে যাবে, এমন নয়।
একদিকে বাংলাদেশের প্রত্যর্পণের দাবি, অন্যদিকে তার বিরুদ্ধে আদালতের রায়—দুইয়ের জটিলতা কাটানোই এখন হাসিনার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ডিসেম্বর মাসে দেশে ফেরার ইঙ্গিত ঘিরেও তাই নতুন করে নজর তৈরি হয়েছে।
ঠিকানা/এনআই