বড় হারে সিরিজ শুরু বাংলাদেশের

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১৭:৫০ , অনলাইন ভার্সন
ব্যাটিং ব্যর্থতার চাদর থেকে বের হতে পারল না বাংলাদেশ। প্রথম ইনিংসে যারা সম্মান বাঁচিয়েছিলেন দ্বিতীয় ইনিংসে তারাও দলকে টেনে নিতে পারেননি। এ ম্যাচে জয়ের কোনো আশাই ছিল না বাংলাদেশের। ড্র করতে হলে অন্তত প্রথম দুই সেশন ব্যাট করতে হতো সফরকারীদের। কিন্তু নিদারুণ ব্যাটিংয়ে গুটিয়ে যায় প্রথম সেশন শেষ হওয়ার আগেই। এতেই লেখা হয়ে গিয়েছিল বাংলাদেশের হার। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল মোটে ১২ রান। সেটি নিতে প্রোটিয়াদের লেগেছে মোটে ১ ওভার ৩ বল। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জোহানেসবার্গ টেস্টের শেষ দিনে ১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। এতে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।

ছোট রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ওভারেই আগের ইনিংসে সেঞ্চুরি করা একারম্যানকে শূন্য রানে ফিরিয়ে দেন মেহেদী হাসান মিরাজ। অবশ্য এর চেয়ে বেশি কিছু করার ছিল না বোলারদের। কারণ লক্ষ্য ছিল মাত্র ১২ রানের।

দ্বিতীয় ওভারেও একটি উইকেট পেয়েই গিয়েছিল বাংলাদেশ। এইডেন মার্করামকে বোল্ড করেছিলেন ইবাদত হোসেন। তবে পরবর্তীতে দেখা যায় বলটি ‘নো বল’ ছিল। পরের বলে সিঙ্গেল নিয়ে জয় নিশ্চিত করে ফেলেন মার্করাম।

এর আগে ৫ উইকেট হাতে রেখে ১০০ রান নিয়ে শেষদিন শুরু করেছিল বাংলাদেশ। অপরাজিত থেকে মাঠে নেমেছিলেন লিটন দাস আর মুশফিকুর রহিম। এই দুজনের জুটিই গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের জন্য। কিন্তু পুরো বাংলাদেশই এদিন আর ব্যাট করতে পেরেছে মোটে ২০.১ ওভার।

শেষদিনে শুরুটা ভালোই করেছিলেন লিটন আর মুশফিক। তবে সেটি বেশি সময় স্থায়ী হতে দেননি কাগিসো রাবাদা। দিনের দশম ওভারেই লিটন দাসকে ফিরিয়ে দেন তিনি। এদিন তিনি যোগ করতে পেরেছেন ২৭ রান। ইনিংসের ৪২তম ওভারে ফেরার আগে লিটনের ব্যাট থেকে সর্বমোট এসেছে ৩৯ রান। এটাই বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের সর্বোচ্চ ব্যাক্তিগত রান।

লিটন ফেরার আর কোনো প্রতিরোধই গড়তে পারেনি বাংলাদেশ। তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন। ৮ ওভার পর সাজঘরের পথ ধরেন আরেক অভিজ্ঞ ব্যাটার মুশফিকু (৬২ বলে ২২)। এই টেস্টের দুই ইনিংসেই দায়িত্ব নিতে ব্যর্থ হলেন তিনি।

এরপর আর দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পেরেছেন মেহেদী হাসান মিরাজ। সেটিও খু বেশি বড় নয়, ৩১ বলে ১৫ রান করেন তিনি। এতে ইনিংস ব্যবধানে হার এড়িয়ে ১১ রানের লিড পায় বাংলাদেশ। যেটি খুব সহজেই পার করে ফেলে দক্ষিণ আফ্রিকা।

এর আগে নিজেদের প্রথম ইনিংসেও ব্যাটিং ধসে পড়েছিল বাংলাদেশ। সেবার সফরকারীদের রক্ষা করেছিলেন তাওহিদ হৃদয় আর লিটন দাস। দুজনই সেঞ্চুরি করে বাংলাদেশকে ৪০০ রানের লিড এনে দিয়েছিল।

এরপর দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে নির্বিষ বোলিংয়ের সঙ্গে ক্যাচ মিসের পসরা সাজিয়ে বসে বাংলাদেশ। সেই সুযোগ কাজে লাগিয়ে সেঞ্চুরি করেন অ্যাকারম্যান আর রায়ান রিকেল্টন। এতে ৫৫৭ রানে থামে দক্ষিণ আফ্রিকা।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ প্রথম ইনিংস : ১০১.২ ওভারে ৪০০/১০

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস : ১২৪.১ ওভারে ৫৫৭/১০ (মার্করাম ৪, হামজা ৮৩, একারম্যান ১৫৭, ব্রিটজকে ২, মুল্ডার ০, ইয়ানসেন ৮, হারমার ১, রিকেল্টন ১০২, রাবাদা ৭২, পিটারসন ২৯, বাভুমা ৬৮*; তাসকিন ২৮-৪-১২৪-২, হাসান ৩০.৪-৩-১১৮-৪, ইবাদত ১৪.১-২-৬০-১, মিরাজ ৩৫.২-৪-১৬৫-২, মুমিনুল ১৬-১-৭২-০)।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস : ৫৫.৩ ওভারে ১৬৮/১০ (তামিম ৪, মুমিনুল ১, শান্ত ২৩, রবিন ৩২, হৃদয় ২৩, লিটন ৩৯, মুশফিক ২২, মিরাজ ১৫, হাসান ৪, ইবাদত ০, তাসকিন ২*; রাবাদা ১৬-৫-৪৮-৩, ইয়ানসেন ১০-২-৩০-১, পিটারসেন ১১-২-১৮-০, মুল্ডার ৫-২-৯-০, হারমার ১২.৩-১-৫১-৬, মার্করাম ১-০-৩-০)

দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংস : ১.৩ ওভারে ১২/১ (অ্যাকারম্যান ০, মার্করাম ৮*, হামজা ০*; মিরাজ ১-০-১-১, ইবাদত ০.৩-০-৯-০)

ফলাফল : দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জয়ী

ম্যাচ সেরা : কাগিসো রাবাদা

সিরিজ : দক্ষিণ আফ্রিকা ১-০ ব্যবধানে এগিয়

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]