খুব শখ করে একটা দুঃখ কিনেছিলাম
ছোট বড় মাঝারি সাইজের সব কষ্টসহ;
যেখানে সারাক্ষণ বাজে স্বপ্নভাঙার গান
রক্তের নহরে স্নান করে সব আত্মবিশ্বাস।
যন্ত্রণার তীব্রতায় দগ্ধ হয়েছে সুপ্ত আত্মা
আর অবশিষ্ট নেই একফোঁটা চোখের জল,
মানবতা পচার দুর্গন্ধ ধ্বংস করে সভ্যতা
গলিত মগজে চাষ হচ্ছে ব্যর্থ নীল বীজ।
তবুও বেঁচে আছি আঁধারের বিষণ্ন বিদগ্ধে
ভেজাল দুঃখ নকল বিষের মতো চরিত্রহীন,
সর্বকূলে বিসর্জিত সর্বসুখের ক্লান্ত দীর্ঘশ্বাস
পুড়ে খাক করে জমানো পৌরাণিক বিশ্বাস।
ছোট বড় মাঝারি সাইজের সব কষ্টসহ;
যেখানে সারাক্ষণ বাজে স্বপ্নভাঙার গান
রক্তের নহরে স্নান করে সব আত্মবিশ্বাস।
যন্ত্রণার তীব্রতায় দগ্ধ হয়েছে সুপ্ত আত্মা
আর অবশিষ্ট নেই একফোঁটা চোখের জল,
মানবতা পচার দুর্গন্ধ ধ্বংস করে সভ্যতা
গলিত মগজে চাষ হচ্ছে ব্যর্থ নীল বীজ।
তবুও বেঁচে আছি আঁধারের বিষণ্ন বিদগ্ধে
ভেজাল দুঃখ নকল বিষের মতো চরিত্রহীন,
সর্বকূলে বিসর্জিত সর্বসুখের ক্লান্ত দীর্ঘশ্বাস
পুড়ে খাক করে জমানো পৌরাণিক বিশ্বাস।