এক কাপ কফির জন্য, দেখো, ছুটির দিনেও আমি অফিসে!
ঘন দুধের ফেনায় কফি যখন টুপটুপ করে ঝরে পড়ে—
গরম ধোঁয়া, ম-ম গন্ধে—ভেতরটা যেন ডোপামিনের ঢেউয়ে টালমাটাল!
এক চুমুকের পর, গলা নয়, যেন মগজ ধুয়ে টুপটুপ করে ঝরে পড়ে কফি।
শরীর-মনজুড়ে কী যে ভালো লাগা, কী অপার তৃপ্তি!
ছোট ছোট কত কিছুই এখন অমূল্য মনে হয়,
—মধ্যবয়সের দোষ হবে বুঝি!
ঘর পরিষ্কারের পর বাসায় কিংবা অফিসে
ভেসে থাকা সেই মৃদু সুবাস—
আমি কাজ ফেলে চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিই।
লোকে শুনলে পাগল ভাববে না, বলো?
এককালে আনন্দ, ভালো লাগা আটকে ছিল—
ভবিষ্যতের কোনো এক ক্ষণে,
অনেক দূরের কোনো দ্বীপে, পাহাড়ে কিংবা সমুদ্রে—
প্রতিনিয়ত নিঃশ্বাস নেওয়ার হিসাব তো দূরের কথা,
এ নিয়ে ভাবনাও ছিল কল্পনার অতীত।
কিন্তু এই ছোট্ট একটা নিঃশ্বাস নিতে না পেরেই
বাবা আর ফিরে এলেন না।
অমল চাচার সঙ্গে কত কথা বলার ছিল,
আর কোনো দিনই বলা হবে না!
এখন বুঝি—
বুকভরে নিঃশ্বাস নিতে পারা,
এই মুহূর্তে বেঁচে থাকা,
মনের কথাগুলো কাউকে বলতে পারার সুযোগটুকু—
সবই পরম সৌভাগ্য, অমূল্য প্রাপ্তি।
টিকটিক শব্দের সঙ্গে সবকিছু চলে যাওয়া,
হারিয়ে যাওয়া—ব্যতিক্রম নয়, বরং বড়ই স্বাভাবিক।
যেটুকু পারি ধরতে, রাখতে, অনুভব করতে—
সেটুকুই আমার।
তাই তো অতীত-ভবিষ্যৎ সব এসে থেমে গেছে
এই এখন, এইখানে।
দূরের কোনো দারুচিনি দ্বীপে কিংবা পাহাড়ে নয়—
বাসার উঠোনে ক্যাম্পিং করে বাচ্চাদের সঙ্গে রাত কাটানো,
সারা রাত বৃষ্টির শব্দে ঘুমানো—
আবার যেন ফিরে যাওয়া নিজের শিশুবেলায়।
এই তো জীবন।
ভীষণ মূল্যবান এক জীবন—
কারও কাছে হিসাব দেওয়ার
কিংবা কারও হিসাব নেওয়ার ঊর্ধ্বে এক জীবন,
একদিন সত্যি সত্যিই হারিয়ে যাওয়ার জীবন।