বাতাসে শাখা দুলবে, শীতল স্পর্শে পাতা ঝরবে,
স্পর্শের উষ্ণতায় আবার পাতারা জেগেও ওঠে।
ফুল ফোটার ধ্যান ভাঙলে পাখিরাও
বসতে আসে গাছের শাখা-প্রশাখায়,
তোমার ডাগর চোখেও তখন বাড়তি ট্রানজিশন
মোহনীয় মহড়ায় বিমুগ্ধ পথচারীর দৃষ্টি কাড়ে।
সময় রূপ বদলায় স্রোতের অনুকূলে প্রতিকূলে,
মুষলধারে বৃষ্টি হলেই বন্যা হয় না,
তবে হয় কোনো না কোনোখানে ক্ষেত্রবিশেষে।
শীতকালে তুষারপাত হয় শীতের দেশে
পত্রপল্লবহীন পাহাড়ের তরুশাখেও পাখি বসে।
সৌন্দর্য সবখানেই বিদ্যমান, মানানসই,
জানালায় বসে বসে সুনীল আকাশ দেখার মতো,
বাঁশির সুরে তন্ময় হয়ে যাওয়ার মতো,
হঠাৎ পথিমধ্যে বৃষ্টির জলে স্নাত হয়ে
লোভনীয় শরীর দেখানোর মতো নির্লজ্জতা।
দৃষ্টি চোখের মধ্যেই বসবাস করে
দৃশ্যমান দৃশ্যপটে তার প্রাত্যহিক বিচরণ,
আজ যা দৃষ্টিকটু কাল তা হয়ে ওঠে সুদর্শন,
ভালো-মন্দ, আলো-আঁধারের মধ্যেই চলার রহস্য।