একটু সংসারটাকে চিনি

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১৭:০৪ , অনলাইন ভার্সন
দেহ আত্মা মন আর আপনজন,
মাতাপিতা ছাড়া আর কেহ নয় আপন,
যতক্ষণ আছে দেহে শক্তিবল,
ততক্ষণই আছে সংসারে স্নেহ আর আদর,
দুর্দিন আসিলে গা-ঢাকা দিয়ে করবে পলায়ন।

কাজকর্ম করিতে না পারিলে অভিযোগ আর,
অকথ্য কথাবার্তার হইবে আগমন,
ধৈর্য ধরে থাকতে হবে করিয়ো না অন্যায় আচরণ,
সুখের দিন আসিলে হাঁটবে সব পিছে পিছে।
 
বিভিন্ন পদ্ধতিতে তোমাকে করিবে পরিচালন,
অপবাদ দুর্নাম থাকিলেও দেখে করবে,
না দেখার ছলনা আর কৌশল অবলম্বন,
টাকা সঞ্চয় করিতে পারিলে চতুর্দিকে।

কাকের মতো ভিড় করে প্রশংসায় করবে কীর্তন,
অনুনয় বিনয়ে কথাবার্তা বলে,
কত সুন্দর সুন্দর ভঙ্গিতে কৌশল,
তোমার সু-অবস্থার সময় বন্ধুবান্ধবের নেই কমতি।

অভাব থাকবে না আত্মীয়-পরিজন,
কার্য পরিচালনায় ভুল হলেও,
তেল মালিশ বাতাস দেওয়ার অভাব থাকবে না কখনো।
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]