৩ নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পূর্বে বিভিন্ন জনমত জরিপ ও রাজনৈতিক পর্যবেক্ষকের মতামতে নির্বাচনের সম্ভাব্য ফলাফলের যে ধরনের পূর্বাভাস দেওয়া হয়, নির্বাচনের ফলাফলে অনেকটা সে রকমই ঘটতে দেখা গেল। মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ বা হাউসের ৪৩৫ আসনের সব কটি, সিনেটের ১০০ আসনের ৩৫ আসনের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতার জন্য হাউসে ২১৮ এবং সিনেটে ৫১ আসনে জয়ের প্রয়োজন হলেও ডেমোক্র্যাটরা এর থেকে বেশি আসনে জয় পেয়ে রিপাবলিকানদের কাছ থেকে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ছিনিয়ে নিতে সক্ষম হয়। নির্বাচনের পূর্বে কয়েক সপ্তাহ ধরে প্রেসিডেন্ট ট্রাম্প তার দলের প্রার্থীদের পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা চালালেও তা দলের পরাজয় ঠেকাতে পারেনি। এমনকি তার দল বিজয়ী হলে প্রত্যেক ভোটারকে ৫ হাজার ডলার করে দেওয়ার তার ঘোষণাও কাজে দেয়নি। নির্বাচনের পূর্বে ৩০ অক্টোবর ফ্লোরিডায় এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় সেখানে উপস্থিত কয়েক ব্যক্তি মি. ট্রাম্পকে উদ্দেশ করে দুয়ো ধ্বনি দিলে তিনি মেজাজ হারিয়ে তাদেরকে বিদ্রƒপ করে ‘What a loser’ ’ উল্লেখপূর্বক পুলিশকে সেখান থেকে তাদেরকে বের করে দিতে নির্দেশ দেন (Get them out of here), যা নির্বাচনে তার দলের সম্ভাব্য পরাজয়ের চিন্তা থেকে উদ্ভূত হতাশার বহিঃপ্রকাশ বলে কেউ কেউ মনে করেন। যেসব রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ট্রাম্পের চাটুকারিতায় (Bootlicking) মেতে তার কারণে যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ও শ্রেষ্ঠ দেশ (Hottest and greatest) হয়ে উঠেছে এবং তিনি অসাধারণ চমৎকার কাজ করছেন (He is doing a great Job) জাতীয় কথা বলে তাকে খুশি করার একপ্রকার প্রতিযোগিতায় নেমেছিলেন, তাদের অধিকাংশই নির্বাচনে পরাজিত হন। তাদের কয়েকজন হলেন নিউইয়র্কের মাইক ললাব ব্রুস ব্লাকমেন, জেনিন ড্রিসকল, মাইক লিপেট্রি; টেক্সাসের কেন প্যাক্সটন, গ্রেগ অ্যাবোট; মিশিগানের মাইক রজার্স; নিউজার্সির টম কিন জুনিয়র, ভ্যাম ড্রু; কানেকটিকাটের রায়ান ফাজিও প্রমুখ।
মিশিগানে ডেমোক্র্যাট আরব-আমেরিকান আবদুল এল-সায়েদ রিপাবলিকান মাইক রজার্সকে পরাজিত করে প্রথম মুসলমান সিনেটর নির্বাচিত হয়ে ইতিাহস গড়েন, যদিও তাকে পরাজিত করতে মি. ট্রাম্প ও তার সমর্থকরা চেষ্টার কোনো ত্রুটি করেননি। তারা তাকে ইহুদি-বিদ্বেষী (Anti-Semetic), নাইন ইলেভেন সমর্থক জিহাদি হত্যাকারী ভিত্তিহীন অপবাদ দিয়ে ব্যাপক অপপ্রচার চালান। মিডিয়াসূত্রে প্রাপ্ত তথ্যমতে, জনাব সায়েদ তার বক্তব্যে কেবল ইসরায়েলের প্রতি মার্কিন নীতির সমালোচনা এবং ফিলিস্তিনে ইসরায়েলি তৎপরতাকে গণহত্যা ও বর্ণবাদের সঙ্গে তুলনার প্রয়াস পান, যা যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বহু নেতা ও জনগণের মতামতের সঙ্গে সংগতিপূর্ণ। তিনি তার বক্তব্যে কখনো ইহুদি ধর্ম ও সেই ধর্মের অনুসারীদের বিরুদ্ধে বিষোদ্গার করেননি বিধায় তাকে ‘Anti-Semetic’ অপবাদ দেওয়া যে হীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, তাতে সন্দেহ নেই। যুক্তরাষ্ট্রে ইসরায়েল সমর্থক সবচাইতে বড় ও প্রভাবশালী লবি আমেরিকা-ইসরায়েল পাবলিক অ্যাকশন কমিটি (AIPAC) তাকে পরাজিত করতে বিপুল অঙ্কের টাকা ছড়িয়েও তার বিজয় ঠেকাতে পারেনি, যা ‘যেকোনো অঙ্কের অর্থের চেয়ে মানুষের শক্তি বেশি’ কথাটির যথার্থতাকে প্রমাণ করে।
নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের কারণগুলো সম্পর্কে কমবেশি সকলেই অবগত থাকলেও প্রাসঙ্গিক হবে বিবেচনা করে পরাজয়ের প্রধান দু-চারটি কারণ নিচে তুলে ধরছি।
ক. অর্থনৈতিক দৈন্যদশা : মার্কিন জনগণের কাছে অর্থনীতি সব সময়ই সবচাইতে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে বিবেচিত হয়। বহুল উচ্চারিত It’s Economy, Stupid’ ’ কথাটির উৎপত্তি এই ধারণা থেকেই হয় বলে মনে করা হয়। প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তার নানা বিতর্কিত পলিসির (ট্যারিফ, ইরান যুদ্ধ ইত্যাদি) কারণে মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্য, বিশেষ করে গ্যাস, ডিজেল, খাদ্যসমাগ্রী ইত্যাদিসহ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি মার্কিন জনগণের পকেটে টান ধরায়। তাদের কাছে সবকিছুই খুব ব্যয়বহুল মনে হয় (Everything is so expensive), যদিও প্রেসিডেন্ট ট্রাম্প একসময় তাদেরকে সমৃদ্ধির এক স্বর্ণযুগ উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিদ্যমান পরিস্থিতি দেখে বহু মার্কিন নাগরিকের কাছে সেসব প্রতিশ্রুতিকে নেহাত ফাঁকা বুলি বলে প্রতিভাত হয়, যা তার সম্পর্কে তাদের আস্থায় ফাটল ধরায়। ইরান যুদ্ধ এবং ট্যারিফের কারণে বাণিজ্যযুদ্ধ, অর্থনীতিতে একধরনের অনিশ্চয়তা, কর্মসংস্থানের ক্ষেত্র সংকুচিত করায় বিপুলসংখ্যক কলেজ-শিক্ষিত বেকার গ্র্যাজুয়েট তরুণদের মধ্যে ট্রাম্পবিরোধী মনোভাব সৃষ্টি করে, যা তাদেরকে ডেমোক্র্যাটদের ভোট দিতে উৎসাহিত করে।
ডেমোক্র্যাটরা Affordability-কে তাদের নির্বাচনী অ্যাজেন্ডার মূল উপজীব্য করে, যেখানে সুলভ হাউজিং, চাইল্ডকেয়ার, সর্বজনীন স্বাস্থ্যসেবা, জীবনযাত্রার ব্যয় হ্রাস, যুদ্ধ বন্ধ, ধনাঢ্য ব্যক্তি ও করপোরেশনকে তাদের ন্যায্য কর প্রদানের (Fair share of tax) ওপর গুরুত্ব দেওয়া হয়, যা বিপুলসংখ্যক মার্কিন নাগরিকের ইতিবাচক মনোযোগ আকর্ষণে সক্ষম হয়। প্রেসিডেন্ট ট্রাম্প ডেমোক্র্যাটদের এহেন অ্যাজেন্ডাকে কমিউনিজমের সমার্থক উল্লেখ করে ডেমোক্র্যাটদের কমিউনিস্ট ও সোশ্যালিস্ট হিসেবে চিহ্নিত করে তাদেরকে হেয় করার প্রয়াস পেলেও তা জনগণের কাছে বিশ্বাসযোগ্য হয়নি। অভিজ্ঞ মহলের মতে, এহেন অ্যাজেন্ডায় বিশ্বাসী ডেমোক্র্যাটদের কেউ কমিউনিস্ট বা সোশ্যালিস্ট নন, বরং তারা বড়জোর ‘Kitchen Table Populist’।
খ. গভর্নমেন্ট করাপশন : Cost of living ইস্যুর পর যেটি মার্কিন জনগণের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়, তা হলো প্রশাসনের দুর্নীতি। বিভিন্ন কারণে ট্রাম্প প্রশাসন, বিশেষ করে মি. ট্রম্প ও তার পরিবার দুর্নীতির মাধ্যমে বিপুল অঙ্কের অর্থবিত্ত অর্জন করেছে—মার্কিন জনগণের একটি বড় অংশ এই ধারণায় বিশ্বাস করেন। মিডিয়ায় প্রকাশিত তথ্যমতে, ২০২৫ সালে মি. ট্রাম্প ও তার পরিবার দুই বিলিয়ন ডলারের বেশি অর্থবিত্তের মালিক হয়েছেন, যে অর্থের একটা বড় অংশ বহুল বিতর্কিত ক্রিপ্টো কারেন্সি লেনদেন থেকে এসেছে বলে শোনা যায়। তা ছাড়া মি. ট্রাম্পকে কাতারের আমিরের ৪০০ মিলিয়ন ডলারের কথিত বিমান উপহার, মি. ট্রাম্পের পুত্রদ্বয় ও জামাতার সঙ্গে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের ব্যবসায়ী চুক্তির (Deal) মধ্যে বহু মানুষ দুর্নীতির গন্ধ পান। তা ছাড়া গত মে মাসে মি. ট্রাম্পের জ্যেষ্ঠ পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বিয়েতে রুশ প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ সহযোগী ওমর ক্রেমলেভের সংশ্লিষ্টতা তাদের এই সন্দেহকে আরও জোরদার করতে সহায়ক হয়। তথ্যমতে, ট্রাম্প-পুত্রের বিয়ের হানিমুনের জন্য বাহামার একটি প্রাইভেট দ্বীপ ভাড়া করা হয়। তিন রাতের ভাড়া বাবদ তিন লাখ ডলার এবং এ উপলক্ষে আতশবাজি ডিসপ্লের জন্য ব্যয়িত ৭০ হাজার ডলার ওই রুশ অলিগার্ক বহন করে বলে শোনা যায়। মি. ট্রাম্প পরে এটা জানতে পেরে সমালোচনা এড়ানোর জন্য রুশ অলিগার্ককে অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করেন বলে জনশ্রুতি রয়েছে। রুশ অলিগার্কের সঙ্গে ট্রাম্প-পুত্রের এহেন যোগাযোগ দুর্নীতি ছাড়াও জাতীয় নিরাপত্তার বিষয়ে বহু নাগরিককে উদ্বেগ প্রকাশ করতে দেখা যায়।
গ. ইরান যুদ্ধ : ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে এবং তাকে কোনোভাবেই পরমাণু অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না, এই যুক্তিতে প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলের সঙ্গে যৌথভাবে এ বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলার মধ্য দিয়ে যুদ্ধের সূচনা করেন। এ ধরনের যুদ্ধ শুরুর জন্য মার্কিন কংগ্রেসের পূর্ব অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা থাকলেও প্রেসিডেন্ট ট্রাম্প তা নেওয়ার প্রয়োজন মনে করেননি। যুদ্ধ শুরুর সময় ধারণা দেওয়া হয়, পরমাণু অস্ত্র তৈরির জন্য ইরানের পরিশোধিত ইউরেনিয়ামের (Enriched uranium) কন্টেইনারগুলো বোমা মেরে বা সেনা অভিযান চালিয়ে জব্দ ও ধ্বংস করে কয়েক দিনের মধ্যে যুদ্ধের অবসান ঘটানো হবে। কিন্তু যুদ্ধের ৮ মাস পেরিয়ে গেলেও ঘোষিত লক্ষ্য অর্জিত না হওয়ায় যুদ্ধের কারণে ইরান কর্তৃক পণ্য চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বহু দেশ তেল-গ্যাস সংকটসহ বিভিন্ন সংকটের কারণে ব্যাপক আর্থিক চ্যালেঞ্জের মুখে পড়ে। যুক্তরাষ্ট্রে গ্যাসের মূল্য দ্বিগুণ হয়ে প্রতি গ্যালন প্রায় সাড়ে চার ডলার ও ডিজেল প্রায় সাড়ে ছয় ডলারে উন্নীত হয়, যা মুদ্রাস্ফীতি ও সব ধরনের পণ্যের মূল্যবৃদ্ধি ঘটায়। অতীতে বিদেশে যুক্তরাষ্ট্রের যুদ্ধে লিপ্ত হওয়ার ঘটনাকে মার্কিন জনগণ ভালোভাবে নেয়নি। ইরান যুদ্ধও এর ব্যতিক্রম হয়নি। বিভিন্ন জনমত জরিপে ৬৫ শতাংশ মার্কিন নাগরিক ইরান যুদ্ধের বিরুদ্ধে মতামত দেন। তাদের মতে, এহেন যুদ্ধের দ্বারা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ছাড়া আর কিছু অর্জিত হয় না।
ঘ. ইমিগ্রেশন নীতি : মার্কিন জনগণ ইমিগ্রেশন নীতিতে সংযম বা মডারেশন (Moderation) দেখতে চায়, যেখানে তারা সীমান্ত দিয়ে বিদেশি নাগরিকদের অবাধে প্রবেশ যেমন দেখতে চায় না, তেমনিভাবে যত্রতত্র রেইড দিয়ে পাইকারি হারে মানুষকে জোরপূর্বক গ্রেপ্তার করে ডিটেনশন সেন্টারে অমানবিকভাবে বন্দী রেখে ডিপোর্ট করাও দেখতে চায় না। এ ক্ষেত্রে মি. ট্রাম্পের ইমিগ্রেশন নীতিতে অতিরিক্ত বাড়াবাড়ির কারণে বহু মানুষকে ব্যাপক দুর্ভোগ-ভোগান্তি পোহাতে এমনকি কিছু ক্ষেত্রে কিছু মানুষ হত্যারও শিকার হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন মিনিয়াপোলিসের রেনে গুড, আলেক্স প্রেটি, টেক্সাসের হিউস্টনের লরেঞ্জো স্যালগাডো আরাওহো প্রমুখ। এ কারণে মি. ট্রাম্পের ইমিগ্রেশন নীতি বহু মানুষের কাছে অজনপ্রিয় হয়।
ঙ. প্রতিপক্ষ রাজনৈতিক বিরোধী ও সমালোচকদের প্রতি প্রতিশোধস্পৃহা : প্রেসিডেন্ট ট্রাম্প তার রাজনৈতিক বিরোধী ও সমালোচকদের কণ্ঠরোধ করতে সাম্প্রতিক সময়ে তার অধীন ডিপার্টমেন্ট অব জাস্টিসকে ব্যবহার করে এমন কিছু পদক্ষেপ নেন, যা কেবল একজন স্বৈরশাসকের জন্যই মানানসই বলে প্রতীয়মান হয়। মিনেসোটার সোমালি বংশোদ্ভূত ডেমোক্র্যাটিক কংগ্রেস সদস্য ইলহান ওমরসহ আরও শতাধিক ট্রাম্প-সমালোচকের মার্কিন নাগরিকত্বের সঠিকতা যাচাই করতে সম্প্রতি ফেডারেল এজেন্টরা তাদের বাড়িতে সার্চ অভিযান পরিচালনা করে বলে শোনা যায়, যার একমাত্র উদ্দেশ্য ভুল তথ্য খুঁজে বের করে তাদের নাগরিকত্ব বাতিল করা। এটা নিশ্চিতভাবে মার্কিন ঐতিহ্য-আদর্শ, মুক্ত মত ও আইনের শাসনের পরিপন্থী। যা পূর্বে স্বৈরতান্ত্রিক ও কমিউনিস্ট দেশগুলোতে ঘটতে দেখা যেত, যেমন ১৯৭৪ সালে তদানীন্তন সোভিয়েত সরকার ভিন্ন মতাবলম্বী রুশ লেখক আলেকজান্ডার সোলঝেনিৎসিনের নাগরিকত্ব বাতিল করে তাকে পশ্চিম জার্মানিতে ডিপোর্ট করে এবং তদানীন্তন চেকোস্লোভার সরকার সে দেশের বিশিষ্ট লেখক মিলান কুন্ডেরার নাগরিকত্ব বাতিল করে। বিরোধী মতের ব্যক্তিদের বিরুদ্ধে মি. ট্রাম্পের এহেন পদক্ষেপ ও আচরণ বহু শুভবুদ্ধিসম্পন্ন মার্কিন নাগরিকের কাছে বিরক্তিকর বলে প্রতিভাত হয়।
এবারের মধ্যবর্তী নির্বাচনকে সর্বোতভাবে প্রেসিডেন্ট ট্রাম্প বনাম Affordability ও গণতন্ত্র এবং শিষ্টাচার পুনরুদ্ধারের লড়াই বলে কেউ কেউ মনে করেন, যেখানে মার্কিন জনগণের জয় হয়েছে। নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় বিজয় জবাবদিহি ও ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠায় সহায়ক হবে, যা মি. ট্রাম্পের কথিত স্বেচ্ছাচারিতার লাগামকে বহুলাংশে টেনে ধরে তাকে আইনের মধ্যে থেকে শাসন পরিচালনা করতে বাধ্য করবে বলে সুধীমহল মনে করেন। মি. ট্রাম্পের আদেশ-নির্দেশ ও বিভিন্ন পদক্ষেপের বিষয়ে ডেমোক্র্যাটদের একটি অংশ একগাদা তদন্ত অনুষ্ঠানে প্রস্তুতি নিচ্ছেন বলে শোনা যাচ্ছে।
তবে রিপাবলিকানদের সঙ্গে সম্পর্ক বজায় রেখে সমষ্টিগতভাবে (Collectively) ডেমোক্র্যাটরা তাদের অ্যাজেন্ডা বাস্তবায়নে কাজ করলে তা তাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য মঙ্গলজনক হবে বলে অনেকে মনে করেন।
লেখক : কলামিস্ট