প্রায় তিন বছর আগে দুটো পাখি কেনা হয়েছিল। বাবা-মায়ের সঙ্গে পশু-পাখির দোকানে গিয়ে রূপকথা নিজেই দুটি পাখি পছন্দ করে এনেছিল। তাদের শরীর ছিল আকাশি নীল। একটির গলার দিকটা ছিল হলুদ, অন্যটির গাঢ় নীল। পাখি দুটির জন্য সে সময় তার বাবা একটি বড় খাঁচাও কিনে দিয়েছিলেন। তখন পাখির চেয়ে খাঁচাটির দামই পড়েছিল বেশি। ঠাম্মি রূপকথার বাবাকে বলেছিলেন একটি ছোট খাঁচা কিনে দিতে। তাতে পাখি দুটি নিয়ে বাইরে পার্কে বা শেনানদোয়া পাহাড়ে ঘুরতে নিয়ে যাবেন।
পাখি দুটো ঘরে এনে মহা খুশি হয়েছিল রূপকথা। তখন তার ভাই জেন আর পিসতুতো বোন লায়ানা আরও ছোট ছিল। রূপকথা উৎসাহ নিয়ে ওদের ডেকে এনে আদরের পাখি দুটোকে দেখিয়েছিল। সেই শুরু থেকেই খাঁচাটিই হয়ে উঠল পাখিদের স্থায়ী ঠিকানা। তাদের জন্য নির্দিষ্ট জায়গাও ঠিক হলো কিচেন-লাগোয়া ডাইনিং রুমে। খাবার টেবিলের পাশে, দেয়াল ঘেঁষে থাকা ফাঁকা জায়গায় একটি ছোট টেবিলের ওপর রাখা হলো খাঁচাটি। পাখিদের নির্দিষ্ট খাবারও দোকান থেকে কিনে আনতে হয়। প্লাস্টিকের প্যাকেটে ভরা লাল, হলুদ আর নীল রঙের দানাদার খাবার। স্টিলের ছোট বাটিতে সেই দানাদার খাবার, আর অন্য বাটিতে পানি। এই সামান্য আয়োজনেই যেন তাদের জগৎ পূর্ণ হয়ে উঠেছিল। ব্যস, এতেই ওরা খুশি ছিল।
রাত এগারোটা বাজলে রূপকথার দাদু বা ঠাম্মি পরম মমতায় একটা বড় চাদর দিয়ে পাখিদের খাঁচাটি ঢেকে দেন। শীতের সময় খাঁচার ওপর চাপিয়ে দেওয়া হয় একটি মাঝারি আকারের গোলাপি রঙের কম্বল। তাতে পাখিরা আরাম পায়। শনি-রবিবার ছাড়া প্রতিদিন ভোরে উঠে মা ও ভাই জেনের সঙ্গে স্কুলে যায় রূপকথা। তাদের মা একই স্কুলে কাজ করেন। সকাল দশটার পর খাঁচার চাদরটি তুলে দেন রূপকথার দাদু বা ঠাম্মি। তারাই পাখিদের পানি বদলে দেন এবং পাশে রাখা প্যাকেট থেকে রঙিন দানাদার খাবার ছোট বাটিতে ঢেলে দেন।
পাখি দুটোর গায়ের রং অনুসারে রূপকথা তাদের নাম রেখেছে ‘লেমন’, আর ‘ব্লুই’। তাদের পেয়ে খুবই খুশি হয়েছে সে। তো ব্লুইটা ভীষণ চঞ্চল। রূপকথা খাঁচার ভেতর নরম হাতটা বাড়িয়ে দিলেই সে কোনো ভয় না পেয়ে তার তালুতে বসে পড়ে। রূপকথা তখন পরম আদরে ওকে খাঁচা থেকে বের করে এনে ঘাড়ের ওপর বসিয়ে রাখে। কিছুক্ষণ পর আবার ফুড়ুৎ করে খাঁচার ভেতর ঢুকে যায় ব্লুই। কিন্তু লেমনটা একেবারেই অন্য রকম। সে সব সময় কেমন যেন চুপচাপ, গম্ভীর হয়ে খাঁচার ভেতর কাঠের কাঠির ওপর বসে থাকে। রূপকথা তার দিকে হাত বাড়ালে সে ঠোঁট দিয়ে হাতে ঠোকর মারতে চায়। রূপকথার হাতে এসে বসা তো দূরের কথা, কাছে আসতেই যেন তার ঘোর আপত্তি! রূপকথা মনে করে, তার লেমন পাখিটা আসলেই বেশি দুষ্টু!
একদিন রূপকথা পাখিদের খাঁচা পরিষ্কার করার জন্য ব্যাক-ইয়ার্ডে নিয়ে গেল। সেটা প্রায় দুই বছর আগের কথা। খাঁচার দরজা বন্ধই ছিল। তবে ওপরের দিকে একটু ফাঁক ছিল। সেই ফাঁক দিয়ে পাখি বেরিয়ে যেতে পারে, তা রূপকথার মাথায় আসেনি। সে খাঁচা পরিষ্কার করছিল। ঠিক তখনই—কীভাবে যে অঘটন ঘটে গেল, সে বুঝতেই পারেনি! চোখের পলকে চঞ্চল লেমন সেই সরু ফাঁক দিয়ে নিজের ছোট্ট শরীরটা গলিয়ে দিয়ে ‘ফুড়ুৎ’ করে বেরিয়ে গেল! ‘হায়! হায়...!’ রূপকথা তো কাঁদতে শুরু করল। সে চিৎকার করে উঠল, ‘ও মা! ও ঠাম্মি! এসে দেখো, আমার লেমন যে খাঁচা থেকে পালিয়ে গেছে...!’
রূপকথার চিৎকার-কান্না শুনে তার মা ও ঠাম্মি ছুটে এলেন। খাঁচার কাছে এসে দেখলেন, তার লেমন পাখিটা নাই! তারা চারদিকে তাকিয়ে দেখলেন। বাগানের বড় গাছের ডালে, বাড়ির কার্নিশে, ছাদের দিকে কোথাও তাকে দেখা গেল না। এখন কী হবে?
রূপকথাকে তখন থামায় কে! সে এদিক-ওদিক ছুটে লেমনকে খুঁজতে লাগল। তার ছোট ভাই জেনও ঘর থেকে বেরিয়ে এল। সবাই মিলে বাগানের এখানে-ওখানে তন্নতন্ন করে খুঁজে দেখল। কোথাও নাই! তাদের প্রশ্ন—চঞ্চল লেমনটা কোথায় গেল? কোথাও তাকে দেখা গেল না। যেন এক মুহূর্তেই হাওয়া হয়ে গেছে! সবার মনে প্রশ্ন, লেমন কি ফিরে আসবে?
ঠাম্মি রূপকথার মাথায় হাত বুলিয়ে বললেন, ‘মন খারাপ কোরো না, দিদিমণি! তোমার বাবা কালই তোমাকে ঠিক ওই লেমনের মতোই দেখতে সুন্দর আরেকটা পাখি এনে দেবে, দেখে নিয়ো!’ রূপকথার মা-ও তাকে জড়িয়ে ধরে আদর করলেন।
পরদিন ভোরে রূপকথার বাবা সকাল সকাল ঘুম থেকে উঠলেন। তড়িঘড়ি করে নাশতা সেরেই তিনি বেরিয়ে পড়লেন নতুন পাখির খোঁজে। স্কুলে রওনা হওয়ার সময় রূপকথা তার বাবাকে একপ্রকার বায়না ধরেই বলে গেল, ‘বাবা, আমি কিন্তু স্কুল থেকে ফিরেই ঠিক আগের লেমনের মতো দেখতে একটা পাখি দেখতে চাই!’
যেমন কথা, তেমনই কাজ! বিকেলে স্কুল থেকে ফিরেই ডাইনিংয়ের কোণে রূপকথা দেখতে পেল—খাঁচার ভেতর ব্লুইর পাশে নতুন এক রূপসী পাখি সত্যি সত্যি বসে আছে! আনন্দে উচ্ছ্বসিত হয় সে। সে তার নতুন পাখিটার নাম দিল ‘উইন্টার’।
রূপকথা খেয়াল করল, উইন্টার কেমন যেন গুটিশুটি হয়ে, চুপচাপ কাঠির ওপর একা ঝিম ধরে বসে আছে। সে যেই ওকে ধরতে গেল, কী আশ্চর্য! সেই হারিয়ে যাওয়া লেমনের মতোই উইন্টার পাখিটাও ঠোকর মারতে চায়! তার মনে হলো, সেই দুষ্টু লেমন, এবার উইন্টার হয়েই ফিরে এসেছে! সে খুব খুশি হলো ওকে পেয়ে।
এই ঘটনার প্রায় ছয় মাস পরের কথা। সুদূর বাংলাদেশ থেকে রূপকথাদের বাড়িতে এলেন একজন সিস্টার—তিনি একটি কলেজের শিক্ষিকা এবং রূপকথার পিসিমণির ‘গডমাদার’। তাকে নিজেদের সান্নিধ্যে পেয়ে পরিবারের সবাই খুব খুশি হলো। খাঁচাটিতে পাখি দুটিকে দেখে সিস্টারও খুব খুশি হলেন। রূপকথার ঠাম্মি মিষ্টি সুরে বললেন, ‘সিস্টার, তুমি ওদের আশীর্বাদ করো। তোমার প্রার্থনা ও আশীর্বাদে ওরা ভালো থাকবে।’ হলোও তা-ই। দাদু তার নাইকন-এসএলআর ক্যামেরা তাক করে দাঁড়ালেন। বাসায় উপস্থিত সকলে পাখির খাঁচা ঘিরে দাঁড়াল। সিস্টার প্রার্থনার পর ওদের আশীর্বাদ করলেন। দাদুর ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে উঠল।
স্কুলের পড়াশোনা নিয়ে রূপকথা বেশ ব্যস্ত হয়ে পড়েছে। তাই চাইলেও আগের মতো সারাক্ষণ পাখি দুটির কাছে পড়ে থাকা আর হয়ে ওঠে না। তবু সুযোগ পেলেই সে খাঁচার কাছে ছুটে যায়। দরজাটা আলতো করে খুলে সে বেশ মিষ্টি সুরে ডেকে ওঠে, ‘হাই ব্লুই! হাই উইন্টার!’ তারপর আদর করে নিজের হাতটা খাঁচার ভেতরে বাড়িয়ে দেয়। মুহূর্তের মধ্যেই ব্লুই বাধ্য লক্ষ্মী পাখির মতো এক লাফে এসে বসে রূপকথার আঙুলে। সে যখন মিষ্টি হেসে বলে, ‘হ্যান্ডশেক!’ ব্লুই তখন বাধ্য ছেলের মতো আলতো করে ডান পা তুলে রূপকথার আঙুল স্পর্শ করে। কিন্তু উইন্টার তেমনটি করে না।
রূপকথার দাদু প্রায়ই পাখিদের খাঁচাটা ব্যাক-ইয়ার্ডে নিয়ে গিয়ে দুটো স্টিলের চেয়ারের ওপর রাখেন। তবে তিনি এ কাজটি করেন যেদিন বাইরে ঝলমলে রোদ থাকে। তার ছুটির দিনে সন্ধ্যা হওয়ার আগেই খাঁচাটা ঘরে নিয়ে আসেন তিনি। যত্নের সাথেই এ কাজটি করে তিনি প্রশান্তি বোধ করেন।
খোলা হাওয়া আর রোদের আলো গায়ে লাগতেই ব্লু ও উইন্টারের যেন আনন্দের সীমা থাকে না! খাঁচার সেই ছোট পরিসরেই তারা ভীষণ চঞ্চল হয়ে ওঠে—ঘন ডানা ঝাপটায়, এদিক-ওদিক ছোটাছুটি করে কলকাকলিতে চারপাশ মুখরিত হয়ে ওঠে।
রূপকথার দাদুকেও প্রতিদিন নিয়ম করে কাজে ছুটতে হয়। সপ্তাহের পাঁচ দিন তিনি কাজে ব্যস্ত থাকেন। তাই কোনো দিন বাইরে খাঁচা রেখে যাওয়ার সময় তিনি রূপকথার মাকে বলে যান, ‘সন্ধ্যার আগেই পাখিদের ঘরে নিয়ে এসো।’ তাই রূপকথার মা বা তার কাকা পাখিদের খাঁচা ঘরে নিয়ে আসেন।
রূপকথা, তার দাদু-ঠাম্মি, বাবা-মা, কাকা-কাকিমা, ভাই জেন সবাই ব্যাক-ইয়ার্ডের এক অপরূপ দৃশ্য দেখে বারবার মুগ্ধ হয়ে যান! প্রায়ই বাইরের মুক্ত স্বাধীন পাখিরা ডানা মেলে ব্যাক-ইয়ার্ডে নেমে আসে। তারা আনন্দে মিষ্টি শিস দিয়ে কিচিরমিচির করে চারপাশ ঘুরে বেড়ায়। কখনো খাঁচার খুব কাছে চলে আসে। আবার খাঁচার কাছেই ফুলের বড় গাছের ডালে বসে মাথা হেলিয়ে ভেতরের ব্লুই-উইন্টারকে দেখে। বাড়ির সবাই এই দৃশ্য দেখে পুলকিত হন। ছোট রূপকথা একদৃষ্টিতে তাকিয়ে থাকে। মুক্ত বিহঙ্গদের এই আসা-যাওয়ার খেলা দেখে সেও হয়তো ভাবে, খাঁচার ওই ছোট্ট জগতে বসে তার ব্লুই আর উইন্টারও বুঝি নীল আকাশে ডানা ঝাপটে ডানা-মেলে উড়াল দেওয়ার স্বপ্ন দেখছে!
প্রায় দুই মাসের মতো হয়ে এল দাদু আর কাজে যেতে পারছেন না। পেটে হঠাৎ তীব্র ব্যথা নিয়ে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। পরদিন তার অ্যাপেনডিক্স কেটে ফেলা হয়। এক সপ্তাহ পর তার পেটে আরও সমস্যা ধরা পড়ে। তাই ডাক্তার তাকে টানা দুই মাস চিকিৎসাসহ পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
ফলে এখন ঘরের চার দেয়ালেই কাটে তার দীর্ঘ অলস সময়। আর এই একঘেয়েমি কাটাতে তিনি প্রতিদিন পরম স্নেহে নিজের হাতে ব্লুই আর উইন্টারের দেখাশোনা করেন। ডাক্তার ভারী জিনিস ওঠানো-নামানো করা ও পেট-কোমরে চাপ দেওয়া বারণ করেছেন। তাই গত দেড় মাস খাঁচাটি ব্যাক-ইয়ার্ডে নিয়ে যাননি তিনি।
এর মধ্যে দাদু শারীরিক অসুস্থতা কাটিয়ে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। এখন শরীরটা ঝরঝরে আর চাঙা মনে হতেই তিনি আবার আগের অভ্যাসমতো খাঁচাটা পেছনের ব্যাক-ইয়ার্ডে নিয়ে রাখা শুরু করেছেন। তবে রূপকথা তার দাদুকে কয়েকবার বারণ করেছে। সে বলেছে, ‘দাদু, প্লিজ তুমি ব্লুই-উইন্টারকে বাইরে নিয়ো না!’ নাতনির বারণ শুনে দাদু প্রতিবারই হেসে উড়িয়ে দিয়ে বলেছেন, ‘আরে পাগলি! এত ভয় পাওয়ার কী আছে? বাইরে গাছের ছায়ায় আলো-বাতাসে রাখলে ওদের শরীর-মন ভালো থাকে!’
কে শোনে কার কথা! রূপকথার নিষেধ সত্ত্বেও পাখিদের খাঁচাটা ব্যাক-ইয়ার্ডে নিয়ে রাখা যেন দাদুর এক অভ্যাসে দাঁড়িয়ে গেছে। তিনি আদর করে নাতনিকে বোঝান, ‘রোদে-বাতাসে বাইরে নিলে ওদের কত যে আনন্দ হয়, তা তুমি বুঝো না! সারাক্ষণ ঘরের ভেতর বন্দী হয়ে থাকতে আমাদের যেমন ভালো লাগে না, পাখিদেরও তেমন ভালো লাগে না। ওদেরও তো মন আছে। ওদেরও যে মুক্ত হাওয়ায় নিঃশ্বাস নিতে ইচ্ছে করে! বাইরে নিলে তোমার ব্লু-উইন্টারের খুব ভালো লাগে।’
আজ আকাশটা বেশ নির্মল ও ঝলমলে। বিকেলের দিকেই স্কুল শেষে মায়ের সঙ্গে বাড়ি ফিরল রূপকথা ও তার ছোট ভাই জেন। বাড়িতে ঢুকেই রূপকথা ব্লুই-উইন্টারের খোঁজ নেয়। ঘরে ওদের দেখতে না পেরে ডাইনিং পেরিয়ে সোজা কিচেনের দরজার কাছে চলে গেল। দরজা খুলে ব্যাক-ইয়ার্ডের দিকে তাকাতেই চমকে ওঠে সে। চারদিকে তাকিয়ে এবার চিৎকার করে উঠল, ‘দাদু! আমার ব্লুই-উইন্টার কোথায়? ওরা তো নাই...!’ দাদু তার চিৎকার শুনে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন।
তড়িঘড়ি করে বাইরে বেরিয়ে এলেন দাদু। তিনি জিজ্ঞেস করলেন, ‘কী হয়েছে রূপিস?’ দাদু আদর করে রূপকথাকে কখনো ‘রূপিস’ আবার কখনো ‘রূপসী’ নামে ডাকেন। ‘তুমি কাঁদছ কেন? তোমার পাখিরা তো ব্যাক-ইয়ার্ডেই আছে!’ দাদু বললেন, ‘খাঁচার ভেতরেই আছে দেখো।’ রূপকথা শূন্য খাঁচার দিকে তাকিয়েই কেঁদে উঠল, ‘দাদু, তুমি একবার চেয়ে দেখো! খাঁচার দরজা খোলা! ওখানে ব্লুই-উইন্টার তো নাই...!’
দাদু সিঁড়ির কাছে এসে থমকে দাঁড়ালেন। তার রূপকথা অবাক চোখে শূন্য খাঁচার দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, ‘দাদু...আমার ব্লুই-উইন্টার কোথায় গেল?’ সামনে তাকাতেই বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল, সত্যিই তো, খাঁচার দরজাটা একদম হাঁ হয়ে আছে! উদ্বেগ ও বিস্ময়ে নিয়ে তিনি বলে উঠলেন, ‘তা-ই তো! গেল কোথায় ওরা?’ তড়িঘড়ি করে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলেন তিনি। দেখলেন তার সামনে শূন্য খাঁচার দরজা হাঁ হয়ে আছে! এগিয়ে গেলেন তিনি খাঁচাটির দিকে।
রূপকথা হাউমাউ করে কেঁদে উঠল, ‘তোমাকে আমি কতবার বলেছি, দাদু! তুমি ব্লুই-উইন্টারকে বাইরে নিয়ে এসো না!’ দাদু কোনো কথা বলতে পারলেন না; স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। নাতনির এমন অবস্থা দেখে তার মনটাও পাথর হয়ে গেল। তার মনে হচ্ছে, ওর কথাই সত্য। তার ভুলেই পাখি দুটো হারিয়ে গেছে। তিনি নিজেকে অপরাধী ভাবলেন। দাদুর পুরো শরীর থরথরিয়ে কাঁপছে। স্থির হয়ে দাঁড়াতে কষ্ট হচ্ছে। কান্নার শব্দ শুনে ভেতর-বাড়ি থেকে দ্রুত বাইরে বেরিয়ে এলেন রূপকথার মা। সাথে তার ছোট ভাই জেন।
চারদিকে একপলক তাকিয়ে দাদু কিছুটা উত্তেজিত কণ্ঠে বললেন, ‘নিশ্চয় বাইরের কেউ এসে পাখি দুটো নিয়ে গেছে! নইলে খাঁচার দরজা এভাবে খোলা থাকার কথা নয়! ওই যে দেখো, ব্যাক-ইয়ার্ডে ঢোকার গেটটাও হাঁ হয়ে আছে! আমি তো সবাইকে বারবার বলেছি, ওটা কখনো খোলা রাখবে না!’
রূপকথার মা শান্ত কণ্ঠে বললেন, ‘বাবা, এদেশে অনুমতি ছাড়া কেউ কারও ব্যাক-ইয়ার্ডে বা বাগানে ঢোকার সাহস পায় না। আমার মনে হয়, তাড়াহুড়ো করতে গিয়ে আপনিই ভুল করে খাঁচার দরজাটা খোলা রেখেছিলেন ...!’
দাদু স্তব্ধ হয়ে গেলেন। শূন্য খাঁচার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইলেন তিনি। তার মুখ মেঘাচ্ছন্ন আকাশের মতো হয়ে গেল। নিজের অজান্তে সংঘটিত এই দুর্ঘটনার অপরাধবোধ তার বুকে চেপে বসেছে! ওদিকে হারিয়ে যাওয়া প্রিয় ব্লু-উইন্টারের জন্য কেঁদে চলেছে ছোট্ট রূপকথা। বিষয়টা এবার দাদুর কাছেও বেশ সন্দেহজনক মনে হতে লাগল। কারণ আজ সকালেই তো এই পাখি দুটিকে গির্জায় নিয়ে যাওয়ার কথা ছিল!
রূপকথার স্কুল—সেন্ট জোসেফ কাথলিক গির্জারই একটি অংশ। আজ সেই বিশেষ দিন। প্রতিবছর এই দিনে স্কুলের ছেলেমেয়েরা নিজেদের ঘরের প্রিয় পোষা প্রাণীদের নিয়ে গির্জা প্রাঙ্গণে উপস্থিত হয়।
গির্জার বাইরে উন্মুক্ত প্রাঙ্গণে সমাগত পোষা প্রাণীদের এই বিচিত্র ও মনোরম সমাবেশ দেখলে সত্যি তাজ্জব বনে যেতে হয়! কেউ পরম আদর করে নিয়ে আসে তাদের প্রিয় কুকুর-বিড়াল, কেউ আনে হরেক প্রজাতির রং-বেরঙের পাখি; আবার কাউকে গিনিপিগ, ছোট্ট ইঁদুর, এমনকি পোষা সাপ নিয়েও আসতে দেখা যায়! স্কুলের ছেলেমেয়েদের সঙ্গে থাকেন তাদের মা-বাবা-অভিভাবকেরাও। গির্জার ফাদার উপস্থিত হয়ে প্রার্থনার পর পবিত্র জল ছিটিয়ে সবাইকে আশীর্বাদ করেন। আমেরিকায় প্রতিবছর এ দিনে গৃহপালিত পশু-পাখিদের গির্জা প্রাঙ্গণে এনে প্রার্থনা-আশীর্বাদ করার এই প্রথা পালন করা হয়ে থাকে। তাই মতো আজ রূপকথার দাদু ও বাবা ব্লু-উইন্টারকে গির্জায় নিয়ে যাবেন, এমন কথা ছিল।
তাই আজ রূপকথার দাদু পরম মমতায় ওদের খাঁচার তলাটা যত্নের সাথে পরিষ্কার-পরিচ্ছন্ন করলেন। নিজেকেও পরিপাটি করলেন। শেভ করে বাইরে যাওয়ার জামাকাপড় ও জুতো পরে তৈরি হয়ে নিলেন।
এরপর তিনি ব্লু-উইন্টারসহ খাঁচাটি বাড়ির মূল দরজার কাছে নিয়ে গেলেন। রূপকথার বাবা সেটি গাড়ির পেছনের ব্যাক-ডালায় রাখার চেষ্টা করলেন; কিন্তু দেখা গেল খাঁচাটি কিছুতেই ভেতরে যাচ্ছে না! আকারে বড় হওয়ায় তা কোনোভাবেই গাড়ির পেছনে আঁটল না। বাধ্য হয়ে শেষমেশ খাঁচাটি ঘরে ফিরিয়ে আনলেন দাদু। তারপর তিনি খাঁচাটি ব্যাক-ইয়ার্ডে রেখে আসেন। এবার বিপত্তিটা বাধল ঠিক সেখানেই!
ওদিকে গির্জায় রূপকথা, ছোট ভাই জেন মায়ের সাথে আগ্রহ নিয়ে ব্লুই-উইন্টারের জন্য অপেক্ষা করছিল। শুভ মুহূর্তটা এভাবে হাতছাড়া হয়ে যাবে, তা কেউ ভাবেনি! আজ পাখি দুটো গির্জার ফাদারের বিশেষ প্রার্থনার পর আশীর্বাদ থেকে বঞ্চিত হলো, বিষয়টা তাদের কাছে ভালো লাগেনি।
কী ভেবে যেন দাদু সেই খালি, শূন্য খাঁচাটি ডাইনিং স্পেসের ছোট টেবিলের ওপর এনে রাখলেন। শূন্য খাঁচাটা চোখে পড়তেই রূপকথার বুকের ভেতর জমে থাকা সব রাগ আর ক্ষোভ এক মুহূর্তে উথলে উঠল! সে এক টানে খাঁচাটি মেঝেতে ফেলে দিল। তাতে খাঁচার অংশগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে পড়ল। ব্লুই আর উইন্টারের রেখে যাওয়া রঙিন দানাদার খাবার-পানি মেঝেজুড়ে ছড়িয়ে গেল। কিছুক্ষণ পর দাদু ভেক্যুম-ক্লিনার ও মপ দিয়ে মেঝে পরিষ্কার করলেন। তবে অনেক চেষ্টা করেও খাঁচাটি জোড়া দিতে পারলেন না।
ঠাম্মি, কাকা-কাকিমা আগের মতো এবারও পাখির শোকে মুহ্যমান রূপকথাকে সান্ত্বনা দিলেন। তাকে বলা হলো, আগামীকাল শনিবার তার কাকা ঘরেই থাকবেন। তাই তাকে নতুন পাখি এনে দেওয়া সম্ভব হবে। দাদু আর ঠাম্মি দুজনাই আশ্বাস দিয়ে বললেন, পাখির দাম তারাই দেবেন।