ড. ইউনূসের চট্টগ্রামের বাসভবনে পেট্রলবোমা হামলা

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০১:৫৩ , অনলাইন ভার্সন
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চট্টগ্রামের বাসভবনে পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত ১১টার দিকে নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকায় অবস্থিত ওই বাড়িতে দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করে।

এক পথচারীর ধারণ করা ভিডিওতে বাড়িটির নিচতলায় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী জানান, বাড়িটিতে পুলিশের তিনজন সদস্য পাহারায় ছিলেন, তবে হামলার মুহূর্তটি তারা খেয়াল করতে পারেননি। পরবর্তীতে পুলিশ সদস্যরাই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় ফায়ার সার্ভিস ডাকার প্রয়োজন হয়নি।

ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, বাড়ির যে অংশে আগুন লেগেছিল সেটি পরিত্যক্ত এবং সেখানে কেবল কিছু ভাঙা চেয়ার-টেবিল ছিল, তাই বড় কোনো ক্ষতি হয়নি। কারা এই হামলা চালিয়েছে, তা শনাক্ত করতে পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে কাজ করছেন এবং আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানিয়েছেন, তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]