রাজধানীর আরও ৫০ স্থানে বসানো হবে এআই সিগন্যাল : প্রধানমন্ত্রী

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১৯:৩০ , অনলাইন ভার্সন
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রাজধানীর যানজট নিয়ন্ত্রণ ও সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক করতে নতুন করে ৫০টি স্থানে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তিনির্ভর সিগন্যাল স্থাপন করা হবে। ১৮ নভেম্বর (বুধবার) বিকেলে জাতীয় সংসদে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদের করা প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, রাজধানীর ৫০টি পয়েন্টে নতুন করে এআই সিগন্যাল বসানোর কাজ চলছে। রাজধানীর বিভিন্ন পয়েন্টে পয়েন্টে সিগন্যাল লাইট বসানো হয়েছে। যদিও সেগুলো এখনো কাজ শুরু করেনি। আশা করছি আগামী দুই মাসের মধ্যে এই এআই ক্যামেরাসহ ট্রাফিক সিগন্যালগুলো কাজ করা শুরু করবে। এগুলো কাজ করা শুরু করলে ঢাকা শহরের যে যানজট আছে তা অনেকটা কমে যাবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, পৃথিবীর যেকোনো বড় শহর বা জনবহুল যেকোনো জায়গায় আমরা সব সময় দেখেছি দুটো সময় রাস্তায় কিছুটা ট্রাফিক জ্যাম থাকে। একটি হচ্ছে সকালে স্কুল বা অফিস যখন শুরু হয় এবং আরেকটি হচ্ছে অফিস বা স্কুল যখন ছুটি হয় তখন দুই-তিন ঘণ্টা পৃথিবীর যেকোনো বড় শহরেই জ্যাম থাকে। স্বাভাবিকভাবেই বাংলাদেশেও একইভাবে পরিলক্ষিত হচ্ছে। তারপরও আমরা চেষ্টা করছি সেটাও যাতে কম করা সম্ভব হয়।

ঠিকানা/এএস
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]