নৈরাজ্য-সহিংসতার প্রতিবাদে শনিবার রাজধানীতে জামায়াতের সমাবেশ

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১৬:৫৯ , অনলাইন ভার্সন
নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে আগামী শনিবার (২১ নভেম্বর) রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী। সহিংসতার বিরুদ্ধে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ঢাকার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এ সময় তিনি অভিযোগ করেন, সরকারের ব্যর্থতায় এই নৈরাজ্য করার দুঃসাহস দেখাচ্ছে পরাজিত ফ্যাসিবাদী শক্তি। সরকার গণভোটের গণরায় মেনে নিলে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগ এই পরিস্থিতি তৈরির সাহস পেত না।

ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেন ব্ল্যাক বলেন, বাংলাদেশের এই যোগ্যতা অর্জন দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও গভীর করার এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধিতে সহায়ক বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। গুরুত্বপূর্ণ অবকাঠামো শক্তিশালী করে এমন প্রকল্পে সহায়তার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা উন্মোচনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এগিয়ে নেওয়া সম্ভব হবে।

উল্লেখ্য, দক্ষিণ এশিয়ায় জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তিগত প্রকল্পে বিনিয়োগে সহায়তা দিয়ে থাকে যুক্তরাষ্ট্রের ডিএফসি।

ঠিকানা/এএস
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]