২০ নভেম্বর প্রিয়দিন জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের। ৬২তম জন্মতিথিতে উপহার পাচ্ছেন ৩৫০ মেগাওয়াট নতুন বিদ্যুৎ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চমক। পাশাপাশি যুক্ত হচ্ছে হাসিনাবাদীদের মহা-আন্দোলন। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ দিচ্ছে মরণ কামড়। দলনেত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনকে ঘিরে ধ্বংসাত্মক কার্যক্রম।
গত ১৫ নভেম্বর অর্ধবেলা গোপালগঞ্জ দখলে নেয় আন্দোলনকারীরা। খুলে দেয় আওয়ামী লীগ অফিস, টুঙ্গিপাড়ায় মুজিবের সমাধি-তোরণ। পুড়িয়ে দেয় গোপালগঞ্জের বিএনপি-যুবদল অফিস। বিষয়টি দেশ-প্রবাসের আন্দোলনকারীদের প্রাণিত করে।
ফলে, ব্যাপকভাবে বেড়েছে ধর-পাকড়, গ্রেপ্তার প্রক্রিয়া। ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকনও গ্রেপ্তার। ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রস্তুতিতে দেশে ফিরেছিলেন। অনলাইনে আন্দোলনের পক্ষে ঘোষণা দিয়ে ধরাও পড়েন। তবে গ্রেফতারের নেপথ্যে অভ্যন্তরীণ কোন্দলের অভিযোগ উঠেছে। সাবেক মেয়র ব্যারিস্টার তাপসের ক্যাডারদের ওপর সন্দেহ। তারাই সরকারের গোয়েন্দাদের তথ্য দিয়েছেন বলে অভিযোগ। এই গ্রেপ্তারের ফলে হাসিনা ঘনিষ্ঠদের স্বদেশ প্রত্যাবর্তন হতাশাজনক হলো।
ব্রিটেনে নিষিদ্ধ হতে পারেন
উগ্রপন্থী বাংলাদেশিরা
দেশে ডিসেম্বরের মাঠ নভেম্বরই গরম। প্রবাসেও আন্দোলন কর্মসূচি চলমান। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম লন্ডনে আক্রান্ত হয়েছেন। প্রবাসী আওয়ামী লীগ যথাযথভাবে সম্মেলন করতে দেয়নি। নাশকতামূলক ঘটনার প্রতিবাদ জানিয়েছেন একাধিক এমপি। বৃটিশ এমপিরা বলেছেন, হামলাকারীদের তাড়াও। উগ্র বাঙালিরা বৃটেনের শান্তি বিনষ্ট করছে। এদের অধিকাংশই নাগরিক নয়, আশ্রিত। সুতরাং আমেরিকার মতো এদেরকে নিষিদ্ধ করা হোক। হাতকড়া পরিয়ে চালান করা হোক নিজ দেশে।
প্রশাসনিক-নির্ভরতায় বিএনপি বিষন্নতায়
৭ নভেম্বরে বিপ্লব সংহতি দিবসে ছিল বিশাল শোডাউন। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান দৃষ্টান্ত গড়েন। পল্টনের বিএনপি অফিস থেকে নেতৃত্ব দেন মিছিলের। জাতীয় সংসদ পর্যন্ত ৭ কিলোমিটার হাঁটেন। মিছিল ও স্লোগানময় ছিল পুরোটা পথ। অনেকের ধারণা বিরোধী দল হোঁচট খাবে। বিশেষ করে আওয়ামী লীগ প্রমাদ গুণবে। শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রকল্প হতাশায় ভুগবে। কিন্তু না, আওয়ামী লীগ নেমেছে পরিকল্পনা মোতাবেক। গোপালগঞ্জ জেলায় তৈরি করেছে আন্দোলন-চমক। সাহসী কর্মীদের জমায়েত ঘটিয়ে বিএনপিকে মোকাবিলা করেছে।
ক্ষমতায় এলেও সক্ষমতা বাড়েনি বিএনপির। বরং পুরো দলটি যেন সরকারে রূপান্তরিত হয়েছে। অধিকাংশ নেতাই সরকারি পদ-পদবি পেতে আগ্রহী। কিন্তু প্রতিষ্ঠাতা জিয়ার প্রদর্শিত কর্মকান্ড তেমন নেই। প্রশিক্ষণ কলেজ বা রাজনৈতিক শিক্ষার প্রসার নেই। প্রয়াত নেতাদের স্থানীয়ভাবে স্মরণের ব্যবস্থা নেই। চাঁদাবাজি প্রতিহত করতে দৃশ্যমান উদ্যোগ ৃনেই। ব্যাপক কর্মসংস্থানের বিশাল কোন আশাবাদও নেই। ফলে হতাশার স্রোত বেগবান হচ্ছে। ২০২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী দৃশ্যপট অনেকটা একই। সকলের প্রত্যাশা ছিল বিশাল কোন পরিবর্তন। কিন্তু সামগ্রিক শাসনব্যবস্থা নতুন কোন চেহারা পায়নি। সচেতন মহলের মতে সংস্কার হয়েছে, তবে তা সামান্যই। বরং আমলা বা প্রশাসন নির্ভরতা বেড়েছে। সহিংস রাজনীতিকে সামলাতে শুধুই প্রশাসনিক পদক্ষেপ। কিন্তু রাজনৈতিক কৌশল ছাড়া সাফল্য দৃশ্যমান হচ্ছে না।
হাসিনাকে তাড়াতে ভারতীয়দের চাপ ♦ পলাতক
অন্য নেতারা পাসপোর্ট-এনআইডি চাননি
শেখ হাসিনা আসলে ভারতের দায়, না সম্পদ? এমন প্রশ্ন উঠেছে ভারতের সচেতন মহলে। হাসিনা-বিরোধী মতামত দিচ্ছে একটি মহল। তাদের মতে ভারত কেনো সরকারি টাকায় তাঁকে পুষবে। রাষ্ট্রীয় কোষাগার থেকে ব্যয় হচ্ছে খরচাদি। জাতিসংঘের নথিতে উনি ১৪০০ খুনের আসামী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে আবার ফাঁসির আসামিও।
গত ১৭ নভেম্বর দুদক শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং ভাগনি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চেয়ে আবেদন করেছে। দুদক সচিব মো. সাইদুর রহমান খান সাংবাদিকদের এ তথ্য জানান।
আসামী প্রত্যার্পণে বাংলাদেশ জানাচ্ছে তাগাদা। কূটনৈতিক বিশ্বে বাড়ছে সমালোচনা ও অস্বস্তি।
ভারত সরকার অবশ্য স্থির কোন সিদ্ধান্ত নেয়নি। মুখপাত্র রণধীর জয়সওয়াল বিচারিক প্রক্রিয়ার কথা বলছেন। অর্থাৎ শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতীয় আদালতের অনুমোদন লাগবে। প্রত্যাবর্তন না প্রত্যার্পণ, ফাঁসির রায় পর্যালোচনা করা হবে। এরমধ্যে বৃটেনের একটি ল ফার্ম পাসপোর্ট-এনআইডি চেয়েছে। কিন্তু যথাযথভাবে পাসপোর্ট বিভাগে আবেদন করা হয়নি। শেখ হাসিনা এখনো স্পষ্টভাবে কিছু বলেননি। পলাতক সহ-নেতারাও পাসপোর্ট-এনআইডির আবেদন করেননি।
মার্কিন দুই সাবেক রাষ্ট্রদূতের ঢাকা মিশন
♦আন্দোলন ঠেকাতে ‘সামরিক শাসনের উস্কানি’
অভিযোগ, নৈরাজ্যকর পরিস্থিতিতে ভরে গেছে দেশ। মব সংস্কৃতিকে দমন করা সম্ভব হয়নি। ছিনতাই, খুন-ধর্ষণ ক্রমশ বাড়ছে। হঠাৎ হঠাৎ ককটেল ফুটানো হচ্ছে যত্রতত্র। বিএনপি ও এনসিপি নেতাদের ঘরে আগুন। অগ্নিসন্ত্রাসে আতঙ্কিত জনপদ, বাস-ট্রেন-স্থাপনা।
সাবেক দুই মার্কিন রাষ্ট্রদূত এখন বাংলাদেশ সফরে। মার্কিন কোম্পানিকে তেল গ্যাস প্রাপ্তিতে আছেন তদবিরে। ড্যান মোজিনা, পিটার হাস আওয়ামী বিরোধী বলে পরিচিত। শেখ হাসিনা আর ক্ষমতায় ফিরবেন না বলে মন্তব্য করেছেন। যদিও ডিসেম্বরে প্রত্যাবর্তনের বিষয়ে নেতাকর্মীরা আশাবাদী। সেই প্রক্রিয়ায় কর্মসূচি হিসেবে সন্ত্রাসী কার্যক্রম তুঙ্গে। ধ্বংসাত্মক কার্যক্রম ঠেকাতে বিএনপি সরকারকে দুর্বল ভাবছেন অনেকে। সে বিবেচনায় সামরিক প্রশাসনের নীরব প্রক্রিয়াও চলমান।
সামরিক বাহিনীতে রাজনৈতিক পদচারণা বেড়েছে। ফলে রদবদল, পদোন্নতি ও দুই উর্ধ্বতনের চাকরিচ্যুতি ঘটেছে। ব্রিগেডিয়ার জে. এস এম জাকারিয়া অকালে চাকরি হারালেন। ২৯ লং-কোর্সের কর্মকর্তা সেনাসদরে এমএল্ডকিউ দপ্তরে কর্ণধার ছিলেন। জুলাই আন্দোলনকালে ফ্যাসিস্ট-এর দোসর থাকার অভিযোগ। স্ত্রী লে. কর্নেল ফাতিমা জোহরাও একসাথেই চাকরিহারা হলেন। আয় বহির্ভূত সম্পদ আহরণের অভিযোগ ছিল। সেনানিবাসে সামরিক ক্যু-এর উস্কানিদাতার অভিযোগও উঠেছে।
ইতোমধ্যে একাধিক পুলিশ কর্মকর্তা গ্রেফতার হয়েছেন। অভিযোগ আওয়ামী লীগের সঙ্গে সংযোগ রক্ষা, অশুভ কিছু ঘটানো। সামরিক বিশ্লেষকরা বলছেন পরিস্থিতি কিছুটা ঘোলাটে। অরাজকতা তৈরির মাধ্যমে সামরিক শাসনের পক্ষে চলছে উস্কানি। সরকারপক্ষ অবশ্য ঝটিকা ব্যবস্থা গ্রহণে উদ্যোগী হয়েছে। ৭ জন মেজর জেনারেলকে রদবদল করেছে। তিনজন ব্রিগেডিয়ার হয়েছেন নতুন মেজর জেনারেল। প্রত্যাশা অশুভকে রুখতে নতুন সেটআপ কার্যকর ভূমিকা রাখবে।