মিয়ানমারে সহিংসতা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস৷ দেশটিতে মানবিক দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে— উল্লেখ করে অনতিবিলম্বে সেখানে মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ দেওয়ার আহ্বানও জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব৷
গত সোমবার (১৬ নভেম্বর) ম্যানিলায় অ্যাসোসিয়েশন অব সাউথ-ইস্ট এশিয়ান নেশন্স (আসিয়ান)-এর নেতাদের সঙ্গে বৈঠকের পর তিনি আরও বলেন, ‘‘মিয়ানমারে এখনো অসহনীয় মানবিক সংকট চলছে৷''
গুতেরেস জানান, মিয়ানমারে মূলত বিমান হামলার কারণেই বেসামরিক নাগরিকরা হতাহত হচ্ছেন৷ মিয়ানমারে এ মুহূর্তে ৪০ লাখেরও বেশি মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত এবং এক কোটি ৬০ লাখেরও বেশি মানুষের মানবিক সহায়তার প্রয়োজন।
জাতিসংঘের মহাসচিব বলেন, ‘‘সহিংসতা অবশ্যই বন্ধ হতে হবে৷ দায়মুক্তির সংস্কৃতির অবসান ঘটাতে হবে৷ এবং এসব করতে হবে অবিলম্বে ও শর্তহীনভাবে৷ কোন অঞ্চল কার নিয়ন্ত্রণে রয়েছে তা বিবেচনা না করেই মানুষের কাছে প্রয়োজনীয় মানবিক সহায়তা পৌঁছে দিতে হবে৷''
আসিয়ানের কাছে গুতেরেসের প্রত্যাশা
এর আগে থাইল্যান্ডের রাজধানীতে আসিয়ান-জাতিসংঘ বৈঠকের উদ্বোধনী পর্বে গুতেরেস এই আঞ্চলিক জোটটির প্রতি তাদের সদস্য রাষ্ট্রটিতে (মিয়ানমার) সহিংসতা বন্ধ করা এবং সে দেশের বেসামরিক নাগরিকদের সুরক্ষায় তাদের প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান৷
গুতেরেস বলেন, ‘‘কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে যুদ্ধবিরতি বজায় রাখতে সহায়তা করার জন্য আসিয়ানকে সাধুবাদ জানাই৷ তবে মিয়ানমারের চলমান সংকট নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন৷ সেখানে মানবিক দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে৷ সব পক্ষের প্রতি আহ্বান জানাই, আপনারা বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিন, আন্তর্জাতিক আইন মেনে চলুন এবং মানবিক সহায়তা পৌঁছানোর জন্য নিরাপদ, নিরবচ্ছিন্ন ও বাধাহীন সুযোগ নিশ্চিত করুন৷''
রোহিঙ্গারা এখনো ন্যায়বিচার অপেক্ষায়
২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারে ক্ষমতা দখল করে সেনাবাহিনী৷ তারপর থেকে সেখানে সংঘাত চলছে৷
গত সোমবার ম্যানিলায় রোহিঙ্গাদের বিষয়েও কথা বলেছেন৷ জাতিসংঘ মহাসচিব বলেন, ‘‘রোহিঙ্গারা এখনো ন্যায়বিচার পাওয়ার অপেক্ষায়৷ তারা এমন এক পরিস্থিতির অপেক্ষায় রয়েছে, যা তাদের জন্য মিয়ানমারে নিরাপদে ও মর্যাদার সঙ্গে ফিরে যাওয়ার পথ তৈরি করবে৷ এই শর্তগুলো যতদিন পূরণ না হচ্ছে, ততদিন সহিংসতা ও নিপীড়ন থেকে পালিয়ে আসা মানুষদের সুরক্ষা দেওয়া বিভিন্ন রাষ্ট্রের দায়িত্ব৷''
ঠিকানা/এসআর