বসতি নির্মাণ ও গাজায় ত্রাণ প্রবেশে বাধা

ইসরায়েলের ৯ কোম্পানি ও সংগঠনের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ২০:১৮ , অনলাইন ভার্সন
অধিকৃত পশ্চিম তীরে বসতি নির্মাণের সঙ্গে জড়িত আটটি ইসরায়েলি নির্মাণ কোম্পানি এবং গাজায় ত্রাণ পৌঁছাতে বাধা প্রদানকারী একটি সক্রিয় সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। খবর আল জাজিরার।

এসব কোম্পানির মধ্যে রয়েছে—‘হার হেভরন ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড’, ‘হেমদাত শমরন লিমিটেড’ এবং ‘এস এ জি (ভেলভেল) কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড’। এই প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পশ্চিম তীরে বসতি নির্মাণ ও উন্নয়নের কাজ করে।

যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার ফলে এসব কোম্পানির সম্পদ এখন জব্দ করা হবে এবং এগুলোর পরিচালকদের অযোগ্য ঘোষণা করা হবে। এতে সংশ্লিষ্ট ব্যক্তিরা আর কোনো কোম্পানির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না।

ব্রিটিশ সরকার জানায়, ‘জাভ ৯’ নামের সক্রিয় গোষ্ঠীটি নিয়মিত গাজা উপত্যকায় খাদ্য, পানি ও জ্বালানি বহনকারী মানবিক ত্রাণবাহী ট্রাকগুলোকে আটকে দেয়।

‘ই১’ প্রকল্পের টেন্ডার প্রক্রিয়ার চূড়ান্ত সময়সীমার ঠিক আগেই এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হলো। এটি এমন একটি বসতি প্রকল্প, যা ফিলিস্তিনিদের ভবিষ্যৎ রাষ্ট্রের প্রত্যাশিত ভূখণ্ডকে আরও খণ্ডিত করব। একই সঙ্গে এটি অধিকৃত পূর্ব জেরুজালেম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড এক বিবৃতিতে বলেন, ‘দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান’কে রক্ষা করাই তার সরকারের মূল লক্ষ্য। তাই ‘ই১’ প্রকল্পের বিষয়ে আমার বার্তা স্পষ্ট—কোনো দরপত্র জমা দেবেন না, কোনো নির্মাণকাজ করবেন না এবং দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান ধ্বংস করে কোনো মুনাফা অর্জন করবেন না।

ঠিকানা/এএস 
 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]