মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জলবায়ুনীতির কারণে আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব ও বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্বীকার করেছেন দেশটির ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। আন্তর্জাতিক অংশীদারদের আস্থা ফিরিয়ে আনা এবং জলবায়ু ইস্যুতে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন তারা।
সোমবার (স্থানীয় সময়) তুরস্কে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর দ্বিতীয় সপ্তাহে সংবাদ সম্মেলনে বার্তা সংস্থা আনাদোলুকে এসব কথা বলেন অ্যারিজোনার ডেমোক্র্যাট প্রতিনিধি ইয়াসামিন আনসারি।
তিনি বলেন, জলবায়ু ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা যুক্তরাষ্ট্র হারিয়েছে। বিশেষ করে দ্বিতীয়বারের মতো প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার ট্রাম্পের সিদ্ধান্ত এর জন্য দায়ী। আগামী দুই বছর আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে সেই আস্থা পুনরুদ্ধারে কাজ করবেন তারা। তবে পূর্ণাঙ্গভাবে জলবায়ু নেতৃত্বে ফিরতে ২০২৯ সালে ডেমোক্র্যাট প্রশাসন প্রয়োজন বলে মন্তব্য করেন আনসারি।
গত ৯ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় শুরু হওয়া কপ৩১ সম্মেলনে প্রায় ২০০ দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। তবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার আনুষ্ঠানিকভাবে আলোচনায় অংশ নেয়নি। পর্যবেক্ষক হিসেবে যোগ দিয়েছেন ১৮ সদস্যের ডেমোক্র্যাট আইনপ্রণেতা দল।
আনসারি জানান, আগামী বছর ইথিওপিয়ার আদ্দিস আবাবায় কপ৩২ সম্মেলনে আরও বেশি মার্কিন আইনপ্রণেতা অংশ নেবেন।
এদিকে ইলিনয়ের ডেমোক্র্যাট প্রতিনিধি শন ক্যাস্টেন ইরান যুদ্ধ বন্ধ এবং মার্কিন শুল্ক প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। তার মতে, এতে বিশ্বজুড়ে জ্বালানির ব্যয় কমবে এবং পরিচ্ছন্ন জ্বালানিতে বিনিয়োগের সুযোগ বাড়বে।
সম্মেলনে ডেটা সেন্টারের দ্রুত সম্প্রসারণ নিয়েও উদ্বেগ জানান আইনপ্রণেতারা। তাদের মতে, এর অবকাঠামো নির্মাণের ব্যয় সাধারণ গ্রাহকের ওপর চাপানো উচিত নয়। পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের ওপর গুরুত্ব দেন তারা। সূত্র: আনাদোলু এজেন্সি
ঠিকানা/এএস