যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্যতা পেলো বাংলাদেশ

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ২৩:২৫ , অনলাইন ভার্সন
যুক্তরাষ্ট্রের ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। এর ফলে বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে মার্কিন সরকারি অর্থায়নের পাশাপাশি বেসরকারি ও বহুজাতিক প্রতিষ্ঠানের বিনিয়োগের সুযোগ বাড়বে। সোমবার (১৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে দেওয়া এক বিবৃতিতে এ ঘোষণা দেয় ডিএফসি।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের প্রকল্পগুলো এখন থেকে ডিএফসির অর্থায়নের জন্য বিবেচিত হবে। এর মাধ্যমে জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতের প্রকল্পে বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হবে।

এতে আরও বলা হয়, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের বিশাল চাহিদা পূরণে বেসরকারি বিনিয়োগ কাজে লাগানোর সুযোগ তৈরি হয়েছে। বাণিজ্যিকভাবে লাভজনক ও উন্নয়নমূলক প্রকল্পে অর্থায়নের ক্ষেত্রে ডিএফসির সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে অর্থায়নের সীমাবদ্ধতা ও বিনিয়োগের ঝুঁকি কমিয়ে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে সহায়তা করবে সংস্থাটি।

ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেন ব্ল্যাক বলেন, বাংলাদেশের এই যোগ্যতা অর্জন দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও গভীর করার এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধিতে সহায়ক বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। গুরুত্বপূর্ণ অবকাঠামো শক্তিশালী করে এমন প্রকল্পে সহায়তার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা উন্মোচনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এগিয়ে নেওয়া সম্ভব হবে।

উল্লেখ্য, দক্ষিণ এশিয়ায় জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তিগত প্রকল্পে বিনিয়োগে সহায়তা দিয়ে থাকে যুক্তরাষ্ট্রের ডিএফসি।

ঠিকানা/এএস
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]