ইসরায়েলের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হলেন আহমেদ তিবি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১৭:২৫ , অনলাইন ভার্সন
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন দেশটির ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী জয়েন্ট লিস্ট পার্টির চেয়ারম্যান আহমেদ তিবি। গত মাসের নির্বাচনে ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলো ঐতিহাসিক সাফল্য পাওয়ার পর এই পদে এলেন তিনি।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ডানপন্থি ইসরায়েল বেইতেনু পার্টির নেতা আভিগদোর লিবারম্যান ইসরায়েলি পার্লামেন্টের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন। ১৬ নভেম্বর (সোমবার () নেসেটের পররাষ্ট্রবিষয়ক ও প্রতিরক্ষা কমিটি এ তথ্য জানিয়েছে।

আহমেদ তিবি তাল পার্টির নেতা। দলটি জয়েন্ট লিস্টের অংশ।

প্রসঙ্গত, ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী দল জয়েন্ট লিস্ট ও ইউনাইটেড আরব লিস্ট (রা’আম) গত মাসের নির্বাচনে ঐতিহাসিক সাফল্য পেয়েছে। নির্বাচনে দল দুটি পার্লামেন্টে মোট ১৯টি আসন নিশ্চিত করেছে।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]